Agamir Somoy E-Paper
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
সড়ক সংস্কার করেন ছাত্তার
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সম্পাদকীয়

আগামীর চোখ

রাস্তা আছে, রাস্তা নেই

agamir somoy
প্রকাশ: ১০ জুন ২০২৬, ০৫:১৪
রাস্তা আছে, রাস্তা নেই

গ্রাফিকস: আগামীর সময়

প্রিয়

এলিভেটেড এক্সপ্রেসওয়ে, চট্টগ্রাম

আপনি বলেই সম্বোধন করছি। হাজার হলেও দেশের বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামের এলিভেটেড এক্সপ্রেসওয়ে আপনি। মান-মর্যাদায় অনেক ওপরে। আমাকে চিনবেন না। আমি সড়কবিহীন সেতু। লোহাগাড়া উপজেলার বোয়ালিয়া খালের ওপর অলস শুয়ে আছি। আমাকে তৈরি করা হয়েছে; কিন্তু সংযোগ সড়ক তৈরি করা হয়নি। কোনোরকমে মানুষ আমাকে পেরিয়ে যেতে পারলেও, গরু কিংবা গাড়ির ওঠার কোনো সুযোগ নেই। আমার এমন কিছু ভাই-ব্রাদার আছেন, তাদের ওপর দিয়ে মানুষও যেতে পারেন না। তারা ধানক্ষেতের মাঝখানে, কখনোবা নদীর পেটের ভেতর মাথা উঁচু করে আছেন; অনেকে তো পিলার থেকে আর সেতু হতে পারেননি। আপনার অবস্থা আমাদের থেকে অনেকটা ভালো। শত হোক শহরে আছেন। তাই ৯টি ওঠানামা সড়কের জায়গায় একটি অন্তত চালু হয়েছে। তবে বাকিগুলোর অবস্থা আমার মতোই। আপনার ওপর দিয়ে তো গাড়ি ছাড়া মানুষ হেঁটে যেতে পারেন না। এদিক থেকে আমার ভাগ্য ভলো, গাড়ি না হোক, মানুষ তো অন্তত হেঁটে পার হয়!

চলাচলের কাজে সে অর্থে না লাগলেও বেকার ছেলেদের আড্ডা মারার ক্ষেত্রে আমার জুড়ি মেলা ভার

এবার মগডালের খবর দিই, মানে রাজধানী ঢাকার এলিভেটেড এক্সপ্রেসওয়ের কথা বলছি। শুনেছি অধিকাংশ কাজ শেষ। যদিও নির্মাণকাজের প্রায় ১৩ বছর হতে চলল। ওনার কারণে ঢাকার ধনীরা ও সামর্থ্যবানরা দারুণ আরামে আছেন। নিচের জ্যাম ঠেলে কোনোক্রমে ওপরে উঠতে পারলেই কেল্লাফতে। কিন্তু সাধারণ মানুষের জন্য উনি সুফল বয়ে আনতে পারেননি। লোকাল বাসগুলো এলিভেটেড এক্সপ্রেসওয়েতে উঠতে চায় না। ওপর দিয়ে চলে গেলে প্রত্যাশিত যাত্রী পাওয়া যায় না বলেই তাদের দাবি। তা ছাড়া, এলিভেটেড এক্সপ্রেসওয়েতে বাসগুলো চলতে শুরু করলেও বিপত্তি। বিশাল অংশের যাত্রীদের অর্ধেক পথ ফিরে, কিংবা এগিয়ে এলিভেটেড এক্সপ্রেসওয়ের বাসে উঠতে হবে! ফলে আরকি, শহরের ভেতর আশানুরূপভাবে যানজট কমেনি। এসব কিন্তু আমার কথা নয়। মানুষ জাতির কথা। যারা আপনাকে, আমাকে তৈরি করেছেন; কিন্তু সংযোগ সড়কটি দেননি।

আপনি হয়তো ভাবছেন, এ বেটা গ্রামের খালের ওপর শুয়ে থেকে এত কথা কী করে জানে? যেখানে ঠিকঠাক মানুষই চলাচল করে না! আর আমি শহরে থেকেও খবর পাই না! আপনাকে জানিয়ে রাখি, গাড়ি বা মানুষ চলাচলের কাজে সে অর্থে না লাগলেও, বেকার ছেলেদের আড্ডা মারার ক্ষেত্রে আমার জুড়ি মেলা ভার। ওরা নিয়মিত ‘আগামীর সময়’ পড়ে, আলোচনা করে।

ইতি

বোয়ালিয়া খালের সড়কবিহীন সেতু

এলিভেটেড এক্সপ্রেসওয়েচট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়েবাণিজ্যিক রাজধানীচট্টগ্রাম
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ন্যাম ফ্ল্যাটে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

    ন্যাম ফ্ল্যাটে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

    ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে লাখো মানুষের ঢল

    ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে লাখো মানুষের ঢল

    ডিজেলসহ সব জ্বালানি তেলে লিটারে বাড়ল ২০ টাকা

    ডিজেলসহ সব জ্বালানি তেলে লিটারে বাড়ল ২০ টাকা

    ইতালির স্কুলে মুখ ঢাকা পোশাক নিষিদ্ধ ও বিদেশি শিক্ষার্থী সীমিতের ঘোষণা মেলোনির

    ইতালির স্কুলে মুখ ঢাকা পোশাক নিষিদ্ধ ও বিদেশি শিক্ষার্থী সীমিতের ঘোষণা মেলোনির

    আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, জ্যামে আটকা ফায়ার সার্ভিস

    আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, জ্যামে আটকা ফায়ার সার্ভিস

    জুতা সেলাইয়ে ৩৫ বছর পার, এখন দিনে আয় ১০০-২০০ টাকা

    জুতা সেলাইয়ে ৩৫ বছর পার, এখন দিনে আয় ১০০-২০০ টাকা

    হুতিরা যুক্তরাষ্ট্রে হামলা চালাবে না : ট্রাম্প

    হুতিরা যুক্তরাষ্ট্রে হামলা চালাবে না : ট্রাম্প

    ২১৬ দিন পর যমুনা সার কারখানায় গ্যাস সরবরাহ শুরু

    ২১৬ দিন পর যমুনা সার কারখানায় গ্যাস সরবরাহ শুরু

    শেরেবাংলা নগরে হচ্ছে বিভাগীয় কমিশনারের নিজস্ব কার্যালয়

    শেরেবাংলা নগরে হচ্ছে বিভাগীয় কমিশনারের নিজস্ব কার্যালয়

    আর্থিক প্রতিষ্ঠানকে ৫ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিল বিতরণের অনুমোদন

    আর্থিক প্রতিষ্ঠানকে ৫ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিল বিতরণের অনুমোদন

    অপ্রতিম হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি ৩ আসামির

    অপ্রতিম হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি ৩ আসামির

    নামফলকে জাকসু জিএসের নাম, ছাত্রদলের ক্ষোভের মুখে সরিয়ে নিল প্রশাসন

    নামফলকে জাকসু জিএসের নাম, ছাত্রদলের ক্ষোভের মুখে সরিয়ে নিল প্রশাসন

    মানুষের প্রাণ বাঁচাতে ঢাকার ডুবন্ত রাস্তায় ২ ঘণ্টা দাঁড়িয়ে ছিল ছোট্ট আল মাহমুদ

    মানুষের প্রাণ বাঁচাতে ঢাকার ডুবন্ত রাস্তায় ২ ঘণ্টা দাঁড়িয়ে ছিল ছোট্ট আল মাহমুদ

    শিক্ষা ব্যবস্থার উন্নয়নে 'কুমিল্লা কনসেপ্ট' গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে

    শিক্ষা ব্যবস্থার উন্নয়নে 'কুমিল্লা কনসেপ্ট' গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে

    অপ্রতিম হত্যাকাণ্ডে আটক আনাসকে ছেড়ে দিয়েছে এসআরবি

    অপ্রতিম হত্যাকাণ্ডে আটক আনাসকে ছেড়ে দিয়েছে এসআরবি