Agamir Somoy E-Paper
সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
পশুপাখির বন্ধু সাইমুন
সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সম্পাদকীয়

আগামীর চোখ

সমাজটাই আসলে জীবন্ত লাশ

agamir somoy
প্রকাশ: ০৪ জুন ২০২৬, ০৭:৩২
সমাজটাই আসলে জীবন্ত লাশ

গ্রাফিকস: আগামীর সময়

প্রিয়

অভাগী মা নূরজাহান বেগম,

আপনার বিদেহী আত্মার চিরশান্তি কামনা করে কিছু বলতে চাই। স্মরণে আসছে প্রখ্যাত শিল্পী নচিকেতার গানের কটি লাইন, ‘নানান রকম জিনিস আর আসবাব দামি দামি/সবচেয়ে কম দামি ছিলাম একমাত্র আমি।’ আপনার সন্তানসম এই নালায়েককে ক্ষমা করবেন, আপনার করুণ মৃত্যুর জন্য সমাজের মানুষ হিসেবে নিজেকেও অপরাধী মনে হচ্ছে।

আপনার সুন্দর একটা জীবন ছিল, ছিল চমৎকার সুখী সংসার। সন্তানদের ‘উচ্চশিক্ষিত মানুষ’ করে তুলেছেন। আশা ছিল শেষ জীবনে তারা আপনার প্রতি এগিয়ে দেবে নির্ভরতার হাত। কিন্তু বিধিবাম! জীবনের শেষ মুহূর্তে তারা পাশে তো ছিলেনই না। বরং অবহেলার মাত্রা এতটাই ছিল যে, পাশের ঘরে আপনি মরে পড়ে আছেন, সে খবরটুকুও সন্তান জানতে পারেনি। আপনার গলিত দেহের গন্ধেও তাদের টনক নড়েছে কি না কে জানে! সমাজের চাপে হয়তো তারা কিছুক্ষণ অধোবদন হয়ে থাকবেন, কিন্তু তাদের মনের গভীরে এ লজ্জার কোনো রেখাপাত ঘটবে কি না সন্দেহ। আপনার তিন সন্তানই শিক্ষকতার সঙ্গে জড়িত। ছাত্রদের তারা কী শিক্ষা দেবে কে জানে।

বৃদ্ধাশ্রমের চেয়েও ভয়ংকর-সন্তানদের তৈরি চার দেয়ালের ভেতরের একাকিত্ব

সমাজ যখন পচে যায়, তখন তার দুর্গন্ধ চারপাশের বাতাস ভারী করে তোলে। ‘শিক্ষিত, প্রতিষ্ঠিত ও সভ্য’ সন্তানদের নৈতিকতার পচনও এ সমাজের শরীরে এক বড় দগদগে ঘা। যে মা নিজের রক্ত জল করে, জীবনের সব সুখ বিসর্জন দিয়ে সন্তানদের এই ‘যোগ্য’ স্তরে পৌঁছে দিলেন, মৃত্যুর পর তার কপালে জুটল একাকী ঘরের কোণে পচে গলে যাওয়া! ‘ব্যস্ত’ সন্তানদের মায়ের খোঁজ নেওয়ার সময় থাকে না, কিন্তু মায়ের পেনশনের টাকা কিংবা পৈতৃক সম্পত্তির ভাগ নিতে ঠিকই তারা ঝড়ের গতিতে হাজির হন!

মাগো,

আমরা প্রায়ই বৃদ্ধাশ্রমের বাস্তবতা নিয়ে মায়াকান্না করি। কিন্তু আপনার ঘটনা প্রমাণ করল, বৃদ্ধাশ্রমের চেয়েও ভয়ংকর- সন্তানদের তৈরি চার দেয়ালের ভেতরের একাকিত্ব। বৃদ্ধাশ্রমে অন্তত সমবয়সী কিছু মানুষ ও কথা বলার কেউ থাকে। কিন্তু নিজের ঘরে, সন্তানদের পাশে রেখে যখন একজন মায়ের লাশ ঘরের ভেতর পচতে থাকে এবং প্রতিবেশীরা দুর্গন্ধ পাওয়ার পর পুলিশ ডেকে সেই লাশ উদ্ধার করে, তখন বুঝতে হবে এ সমাজই আসলে এক জীবন্ত লাশে পরিণত হয়েছে।

আপনার এ ট্র্যাজেডি শুধু একটি পরিবারের গল্প নয়, এটি চারপাশের বহু চেনা ঘরের গোপন সত্য। আমরা প্রতিনিয়ত মা-বাবাকে বোঝা ভাবছি, করছি অবহেলা। ধিক্কার সেই সন্তানদের, ধিক্কার এই পঙ্গু সমাজকে!


ইতি

আপনার এক অযোগ্য সন্তান

আগামীর চোখমাবৃদ্ধাশ্রমনূরজাহান বেগম
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ডিসেম্বরে ফেরা হচ্ছে না হাসিনার

    ডিসেম্বরে ফেরা হচ্ছে না হাসিনার

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৭

    বাণিজ্যে জটিলতা কাটাতে ইইউর ২৭ রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক

    বাণিজ্যে জটিলতা কাটাতে ইইউর ২৭ রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১২

    এআই চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষাদানে বৈচিত্র্য প্রয়োজন

    এআই চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষাদানে বৈচিত্র্য প্রয়োজন

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬

    বিএনপি সরকারের প্রথম মেট্রো, শিগগিরই একনেকে উঠছে প্রকল্প

    বিএনপি সরকারের প্রথম মেট্রো, শিগগিরই একনেকে উঠছে প্রকল্প

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৭

    বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা

    বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬

    পদোন্নতি পেলেন, কিন্তু পোস্টিং দূরে, সিদ্ধান্ত নেবেন কীভাবে

    পদোন্নতি পেলেন, কিন্তু পোস্টিং দূরে, সিদ্ধান্ত নেবেন কীভাবে

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬

    মুকসুদপুরে বাস খাদে পড়ে নিহত ৩

    মুকসুদপুরে বাস খাদে পড়ে নিহত ৩

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:১১

    ৫ পরিবারে ৮ খুন, এসবির এসআইকে পিটিয়ে হত্যা

    ৫ পরিবারে ৮ খুন, এসবির এসআইকে পিটিয়ে হত্যা

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:০২

    রাবির ভালোবাসা নিয়ে বড় পর্দায় ‘চিরকুট’

    রাবির ভালোবাসা নিয়ে বড় পর্দায় ‘চিরকুট’

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৫

    অটোরিকশার এই বিশাল বাজার তৈরি হলো কেন

    অটোরিকশার এই বিশাল বাজার তৈরি হলো কেন

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৪

    জামিন পেলেন বিদিশা, মুক্তিতে ‘বাধা নেই’

    জামিন পেলেন বিদিশা, মুক্তিতে ‘বাধা নেই’

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৪

    কনফিউশন নয় সল্যুশন চাই

    কনফিউশন নয় সল্যুশন চাই

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৪

    বিতর্কিত আবু জাফরকে ন্যাশনাল ব্যাংকের এমডি নিয়োগে তোড়জোড়

    বিতর্কিত আবু জাফরকে ন্যাশনাল ব্যাংকের এমডি নিয়োগে তোড়জোড়

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৭

    এখনো গলার কাঁটা

    এখনো গলার কাঁটা

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৩

    আজও বিশ্বাস হয় না, তুমি নেই সালমান: শাবনূর

    আজও বিশ্বাস হয় না, তুমি নেই সালমান: শাবনূর

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১৪:০৪

    advertiseadvertise