Agamir Somoy E-Paper
বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
শেষ ঠিকানার কারিগর
বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সম্পাদকীয়

আগামীর চোখ

ভূমিহীন ভূমি অফিস

agamir somoy
প্রকাশ: ২১ জুলাই ২০২৬, ০৩:৪১
ভূমিহীন ভূমি অফিস

গ্রাফিকস: আগামীর সময়

মহাত্মন

ভূমি অফিসার, ঈশ্বরগঞ্জ, ময়মনসিংহ

শুভেচ্ছা নেবেন। আপনি ভূমি অফিসার। আপনার কাজ ভূমির হিসাব রাখা। অথচ আপনার নিজেরই কোনো ভূমি নেই। এমনকি আপনার দপ্তরে যাওয়ার রাস্তাও নেই।

সংবাদটি পড়ে প্রথমে একটু হেসেছিলাম, স্যার। তারপর সত্যটা বুঝে কেঁদে ফেললাম।

এ যেন এক গহিন দর্শন! যে দপ্তর আমাদের মাটির মালিকানা শেখায়, সে নিজেই বাতাসে ভেসে আছে। যে মানুষ বিশ্বব্রহ্মাণ্ডের ইঞ্চি ইঞ্চি মাপ নেয়, তার নিজের দাঁড়ানোর মতো একটু জমি নেই। ঈশ্বরগঞ্জের সোহাগী ইউনিয়ন ভূমি অফিস যেন পরম সত্য প্রকাশ করছে—‘মানুষ খালি হাতে আসে, খালি হাতে যায়।’ আপনি সেই অনিত্যতারই জীবিত প্রতীক।

শুনলাম, আগে নাকি এক বিশাল চওড়া পথ ছিল। গরুর গাড়িও চলত। কিন্তু সময় বড় নিষ্ঠুর, স্যার। মানুষের লোভ সে পথ খেয়ে ফেলেছে। রাস্তার জায়গায় ঘর উঠেছে, কাগজ-কলমে দখল হয়েছে। মায়াজাল বটে! আপনি অসাধু চক্রের দলিল বানালেন, আর সে চক্রই আপনার যাতায়াতের পথ গিলে খেল। এ যেন নিজের খোদাই করা গর্তে নিজেই পড়ে যাওয়া!

আমি ভূমিহীন কারণ আমার কোনো খতিয়ান নেই। আর আপনার আস্ত একটা অফিস আছে; কিন্তু তার নিচে কোনো ভিত্তি নেই

এখন শুনছি, পুকুরপাড়ের একচিলতে সরু মেঠো পথই আপনার ভরসা। সেবাগ্রহীতারা সেখানে জীবনের ঝুঁকি নিয়ে হেঁটে যায়। বর্ষা এলে পুকুরের জল আর রাস্তার কাদা এক হয়ে যায়। পা পিছলে পড়ে যাওয়ার ভয়ে প্রবীণ আব্দুল্লাহ আল বাকীর কাঁপা পা দুটো যেন থমকে দাঁড়ায়।

নায়েব সাহেব বলেন, বরাদ্দ নাকি আসবে। ইউএনও ম্যাডাম বলেন, বরাদ্দ নাকি আসেনি। এক মহাকাশীয় দূরত্ব! বরাদ্দের এই আসা-না-আসার দোলাচল যেন এক অন্তহীন মরীচিকা। আর ঈশ্বরগঞ্জের এসিল্যান্ড সাহেবের ফোন বাজে, বাজতেই থাকে... কিন্তু সাড়া মেলে না। তিনি যেন ইহলোকের সব হট্টগোল এড়িয়ে গভীর ধ্যানে মগ্ন।

একটি ছোট্ট প্রশ্ন স্যার: যে অফিস নিজের পথটুকু চিহ্নিত করতে পারে না, সে কীভাবে অন্যের সীমানা ঠিক করে?

আসলে আমরা দুজনেই এক নদীর দুই তীর, স্যার।

আমি ভূমিহীন, কারণ আমার কোনো খতিয়ান নেই।

আর আপনার আস্ত একটা অফিস আছে; কিন্তু তার নিচে কোনো ভিত্তি নেই।

পার্থক্য শুধু একটাই— আমি গৃহহীন গৃহস্থ, আর আপনি গৃহহীন রাজা।

ঈশ্বর আপনার অফিসে আসার জন্য অন্তত এক ফুট মাটির ব্যবস্থা করুন, আর ঈশ্বরগঞ্জের

মহতী আমলাতন্ত্রকে জাগিয়ে দিন।

 

 ইতি

একজন ছায়াহীন, পথহীন ও ভূমিহীন নাগরিক

 

ঈশ্বরগঞ্জময়মনসিংহভূমিহীনভূমি অফিস
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    সম্পত্তি হস্তান্তর আইন সংশোধনে জটিলতা কমবে

    সম্পত্তি হস্তান্তর আইন সংশোধনে জটিলতা কমবে

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২১:৫৬

    ঢাকা-দিল্লির রেল বৈঠকের প্রথম দিন সিদ্ধান্তহীন

    ঢাকা-দিল্লির রেল বৈঠকের প্রথম দিন সিদ্ধান্তহীন

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২০:৪৪

    ‘এত বড় কথা’ বলে এজলাস থেকে উঠে যান প্রধান বিচারপতি

    ‘এত বড় কথা’ বলে এজলাস থেকে উঠে যান প্রধান বিচারপতি

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২০:৫৯

    আদিবাসী বহ্নিশিখাদের বঞ্চনার ময়দান

    আদিবাসী বহ্নিশিখাদের বঞ্চনার ময়দান

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৬

    ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে টাকা আদায়ের অভিযোগ, এনসিপি নেত্রী আটক

    ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে টাকা আদায়ের অভিযোগ, এনসিপি নেত্রী আটক

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২১:১৯

    জেরুজালেমে ব্রিটিশ কনস্যুলেট বন্ধের নির্দেশ ইসরায়েলের

    জেরুজালেমে ব্রিটিশ কনস্যুলেট বন্ধের নির্দেশ ইসরায়েলের

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২১:০৮

    বিসিবির চোখে হরেদরে সবাই সমান

    বিসিবির চোখে হরেদরে সবাই সমান

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৮

    ডেঙ্গুতে এক দিনে সর্বোচ্চ মৃত্যু, হাসপাতালে ভর্তির রেকর্ড

    ডেঙ্গুতে এক দিনে সর্বোচ্চ মৃত্যু, হাসপাতালে ভর্তির রেকর্ড

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২১:১৪

    ১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু হবে তৃতীয় টার্মিনাল

    ১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু হবে তৃতীয় টার্মিনাল

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২১:১৪

    বিদেশ ভ্রমণে মন্ত্রী প্রতিমন্ত্রীদের হোটেল ভাড়া, পকেট খরচ দুটোই বাড়ছে

    বিদেশ ভ্রমণে মন্ত্রী প্রতিমন্ত্রীদের হোটেল ভাড়া, পকেট খরচ দুটোই বাড়ছে

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৫

    নতুন দায়িত্বে ডা. মাহমুদা মিতু

    নতুন দায়িত্বে ডা. মাহমুদা মিতু

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২২:০৬

    বালুতে মূল্যবান খনিজের খোঁজে পরমাণু শক্তি কমিশন

    বালুতে মূল্যবান খনিজের খোঁজে পরমাণু শক্তি কমিশন

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২১:৪০

    কাউনিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ে নথিতে ১৩০ শিক্ষার্থী, বাস্তবে শূন্য

    কাউনিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ে নথিতে ১৩০ শিক্ষার্থী, বাস্তবে শূন্য

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৭

    হাঙ্গেরি থেকে ১০ রুশ কূটনীতিককে বহিষ্কার, ক্ষুব্ধ মস্কো

    হাঙ্গেরি থেকে ১০ রুশ কূটনীতিককে বহিষ্কার, ক্ষুব্ধ মস্কো

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:২১

    এবার এলো ‘চান্দাবিডি’, ১৩ দিনে ৬২১ অভিযোগ

    এবার এলো ‘চান্দাবিডি’, ১৩ দিনে ৬২১ অভিযোগ

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১১

    advertiseadvertise