Agamir Somoy E-Paper
শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
উপকূলে আশার আলো মিনারা
শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সম্পাদকীয়

সম্পাদকীয়

অবহেলায় প্রাণ যায়

agamir somoy
প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৪
অবহেলায় প্রাণ যায়

গ্রাফিকস: আগামীর সময়

চট্টগ্রামের সীতাকুণ্ডের জাহাজভাঙা শিল্পে অবহেলাজনিত মৃত্যুর যে অভিযোগ উঠেছিল, তা স্পষ্ট ও প্রমাণিত হলো। গতকাল বৃহস্পতিবার আগামীর সময়ে এক বিশেষ প্রতিবেদনে তদন্ত রিপোর্টের বরাত দিয়ে যে তথ্য উঠে এসেছে, তা ভয়াবহ দায়িত্বহীনতার পরিচায়ক। বিষাক্ত গ্যাস, নিরাপত্তাহীন কর্মপরিবেশ এবং চরম অবহেলার কারণে ১০ শ্রমিকের প্রাণহানির ঘটনায় প্রকাশিত তদন্ত প্রতিবেদন দেশের অন্যতম বৃহৎ শিল্প খাতের ভয়াবহ বাস্তবতাকে আবারও উদোম করে দিয়েছে। দীর্ঘদিন ধরে সতর্কবার্তা, আদালতের নির্দেশনা, আন্তর্জাতিক মানদণ্ড এবং সরকারি নীতিমালা থাকার পরও যদি একসঙ্গে ১০ জন শ্রমিককে প্রাণ দিতে হয়, তাহলে এটিকে নিছক দুর্ঘটনা বলা চলে না; এটি একটি প্রাতিষ্ঠানিক ব্যর্থতা, অবহেলা এবং দায়হীনতার নির্মম উদাহরণ।

তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, গ্যাসমুক্ত না করেই ঝুঁকিপূর্ণ কাজ শুরু করা হচ্ছিল। নিরাপত্তা বিধি যথাযথভাবে অনুসরণ করা হয়নি, গ্যাসমুক্ত ঘোষণা ছাড়াই জাহাজে শ্রমিকদের প্রবেশ করানো হয়েছে কিংবা প্রশিক্ষণ ও সুরক্ষা সরঞ্জামের ঘাটতি ছিল। তাহলে প্রশ্ন ওঠে— এতদিন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কী করছিল? ট্যাংক পরীক্ষা না করেই গ্যাসমুক্ত সনদ নেওয়া মিথ্যা ও প্রতারণার আশ্রয় নেওয়া ছাড়া কিছু নয়। এমন সনদ যারা দিয়েছেন তারাও সমানভাবে দায়ী।

সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো, একের পর এক প্রাণহানির পরও শিক্ষা গ্রহণের কোনো দৃশ্যমান প্রমাণ পাওয়া যায় না। আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও), পরিবেশবাদী সংগঠন এবং মানবাধিকারকর্মীরা বহু বছর ধরে এ শিল্পের নিরাপত্তাব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলে আসছেন। আদালতও বিভিন্ন সময়ে নির্দেশনা দিয়েছেন। তারপরও যদি বিষাক্ত গ্যাসে শ্রমিকের মৃত্যু ঘটে, তাহলে বোঝা যায় সমস্যা শুধু কারিগরি নয়; সমস্যা দায়বদ্ধতার অভাব, তদারকির দুর্বলতা এবং আইন প্রয়োগে অনীহা।

এখানে শুধু মালিকপক্ষকে দায়ী করলেই দায়িত্ব শেষ হয় না। সংশ্লিষ্ট সরকারি সংস্থা, পরিদর্শন কর্তৃপক্ষ, বন্দর কর্তৃপক্ষ এবং শ্রম অধিদপ্তরেরও জবাবদিহি রয়েছে। কোনো জাহাজ কাটার আগে সেটি নিরাপদ কি না, বিষাক্ত গ্যাসমুক্ত কি না, শ্রমিকদের প্রশিক্ষণ ও সুরক্ষাব্যবস্থা আছে কি না— এসব নিশ্চিত করার দায়িত্ব রাষ্ট্রেরও। যদি এসব সংস্থা তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করত, তাহলে হয়তো ১০টি পরিবারে সারা জীবনের জন্য হাহাকার নেমে আসত না। পরিবারে শুধু কিছু টাকা বা চেক ধরিয়ে দেওয়ার মাধ্যমে কি সব চুকেবুকে যায়?

এখন কঠোর সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে। তদন্ত প্রতিবেদন আলমারিতে তুলে রাখার সংস্কৃতি বন্ধ করতে হবে। দায়ী ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করাই সময়ের চাহিদা।

একই সঙ্গে প্রয়োজন, আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী নিরাপত্তাব্যবস্থা বাধ্যতামূলক করা। গ্যাসমুক্ত সনদ ছাড়া কোনো জাহাজ কাটার অনুমতি দেওয়া যাবে না। শ্রমিকদের প্রশিক্ষণ, সুরক্ষা সরঞ্জাম এবং জরুরি উদ্ধারব্যবস্থাকে আইনি বাধ্যবাধকতায় পরিণত করতে হবে। একই সঙ্গে নিয়মিত ও স্বাধীন নিরাপত্তা নিরীক্ষার ব্যবস্থা নিশ্চিত করতে হবে। তদন্তে যে গাফিলতি ও অদক্ষ উদ্ধারকাজের অভিযোগ উঠে এসেছে, সে বিষয়ে কঠোর পদক্ষেপ না নিলে আবার মর্মান্তিক ঘটনা ঘটবে না, সেটার নিশ্চয়তা দেবে কে?

সীতাকুণ্ডের ১০ শ্রমিকের মৃত্যু নিছক একটি দুর্ঘটনা নয়; এটি আমাদের রাষ্ট্রীয় তদারকি, শিল্পব্যবস্থাপনা এবং মানবিক মূল্যবোধের কঠিন পরীক্ষাও। এ মৃত্যুগুলোকে যদি আমরা আরেকটি পরিসংখ্যান হিসেবে ভুলে যাই, তাহলে ভবিষ্যতে আরও অনেক শ্রমিকের লাশের ওপর দাঁড়িয়ে আমাদের শিল্পোন্নয়নের গল্প লিখতে হবে। সেই লজ্জা থেকে জাতিকে মুক্ত করতে এখনই কঠোর জবাবদিহি, আইনের শাসন এবং মানবজীবনের মর্যাদা প্রতিষ্ঠার বিকল্প নেই।

অবহেলাজাহাজভাঙামৃত্যুঅভিযোগতদন্তসম্পাদকীয়
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    Advertisement placeholder
    Advertisement placeholder
    উল্টোপথে মন্ত্রীর গাড়ি, মামলা জরিমানা

    উল্টোপথে মন্ত্রীর গাড়ি, মামলা জরিমানা

    ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৭:১৩

    র‍্যাব বিলুপ্ত, এসআরবি গঠন নিয়ে সংসদে তুমুল বিতর্ক

    র‍্যাব বিলুপ্ত, এসআরবি গঠন নিয়ে সংসদে তুমুল বিতর্ক

    ০৩ সেপ্টেম্বর ২০২৬, ২২:২৯

    চাপে তিন মন্ত্রণালয়

    চাপে তিন মন্ত্রণালয়

    ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৭

    লাম্পি স্কিনে বিপর্যস্ত ঈশ্বরদী, দেড় মাসে আড়াই শতাধিক গরুর মৃত্যু

    লাম্পি স্কিনে বিপর্যস্ত ঈশ্বরদী, দেড় মাসে আড়াই শতাধিক গরুর মৃত্যু

    ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৮

    মেট্রোর শেষ ১ কিলোমিটারেই সাড়ে ৪ বছর

    মেট্রোর শেষ ১ কিলোমিটারেই সাড়ে ৪ বছর

    ০৩ সেপ্টেম্বর ২০২৬, ২২:৫৮

    ইউক্রেন ইস্যুতে পুতিনের সঙ্গে ফের বৈঠকে বসতে চান ট্রাম্প, দিলেন যে শর্ত

    ইউক্রেন ইস্যুতে পুতিনের সঙ্গে ফের বৈঠকে বসতে চান ট্রাম্প, দিলেন যে শর্ত

    ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৬

    ইরানের বিয়ে বাড়িতে মার্কিন হামলা সম্পর্কে কী জানা যাচ্ছে

    ইরানের বিয়ে বাড়িতে মার্কিন হামলা সম্পর্কে কী জানা যাচ্ছে

    ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৩

    জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলে আবারও ধাক্কা খেলেন ট্রাম্প

    জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলে আবারও ধাক্কা খেলেন ট্রাম্প

    ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৩

    ভেনেজুয়েলার তেল গ্রাস করল যুক্তরাষ্ট্র, দাম কমবে?

    ভেনেজুয়েলার তেল গ্রাস করল যুক্তরাষ্ট্র, দাম কমবে?

    ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৪

    নেপালে আকস্মিক বন্যায় বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি বন্ধ

    নেপালে আকস্মিক বন্যায় বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি বন্ধ

    ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৭

    সঙ্গ নিঃসঙ্গের উত্তম

    সঙ্গ নিঃসঙ্গের উত্তম

    ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৭:৩৭

    জ্বালানি আমদানিতে খরচ বাড়ছে ৩৫ হাজার কোটি টাকা

    জ্বালানি আমদানিতে খরচ বাড়ছে ৩৫ হাজার কোটি টাকা

    ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৩:৫৭

    চ্যাটজিপিটিতে বড় বিভ্রাট, দেখা দিল অস্বাভাবিক আচরণ

    চ্যাটজিপিটিতে বড় বিভ্রাট, দেখা দিল অস্বাভাবিক আচরণ

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০০:০২

    ইসরায়েলকে ৮০ কোটি ইউরোর অস্ত্র রপ্তানির অনুমোদন জার্মানির

    ইসরায়েলকে ৮০ কোটি ইউরোর অস্ত্র রপ্তানির অনুমোদন জার্মানির

    ০৩ সেপ্টেম্বর ২০২৬, ২১:২২

    পুরুষকে ভালোবাসি, কিন্তু আমার নারী হেটার্স বেশি: বাঁধন

    পুরুষকে ভালোবাসি, কিন্তু আমার নারী হেটার্স বেশি: বাঁধন

    ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৪:২১

    advertiseadvertise