অস্থিরতার আগুনে দায় কার, সমাধান কোথায়?

সংগৃহীত ছবি
বাংলাদেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি তৈরি পোশাকশিল্প। লাখ লাখ মানুষের কর্মসংস্থান, বৈদেশিক মুদ্রা অর্জন এবং দেশের আন্তর্জাতিক বাণিজ্যের বড় একটি অংশ এই শিল্পের ওপর নির্ভরশীল। অথচ প্রায়ই এ শিল্পে শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, কারখানা ভাঙচুর, সড়ক অবরোধ ও উৎপাদন বন্ধের ঘটনা ঘটছে। প্রশ্ন হচ্ছে, কেন বারবার এমন পরিস্থিতি তৈরি হচ্ছে? এর পেছনে কি শুধু শ্রমিকদের অসন্তোষ, নাকি অন্য কোনো পক্ষও পরিস্থিতির সুযোগ নিচ্ছে?
প্রথমেই বুঝতে হবে, শ্রমিক অসন্তোষের পেছনে বাস্তব কিছু কারণ রয়েছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, অপর্যাপ্ত মজুরি, সময়মতো বেতন ও বোনাস না পাওয়া, অতিরিক্ত কর্মঘণ্টা, কর্মপরিবেশের সমস্যা এবং চাকরির অনিশ্চয়তা শ্রমিকদের মধ্যে ক্ষোভ তৈরি করে। ২০২৩ সালে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১২ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হলেও বর্তমান জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে এই আয়ের সামঞ্জস্য নিয়ে প্রশ্ন রয়েছে। শ্রমিকের ন্যায্য দাবি উপেক্ষা করে দীর্ঘদিন শিল্প পরিচালনা করা সম্ভব
এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য শ্রমিক, মালিক ও সরকারের মধ্যে কার্যকর ত্রিপক্ষীয় সংলাপ প্রয়োজন। শ্রমিকদের ন্যায্য মজুরি, নিয়মিত বেতন, নিরাপদ কর্মপরিবেশ, চিকিৎসা ও অন্যান্য সুযোগ-সুবিধা নিশ্চিত করতে হবে। অন্যদিকে শ্রমিকদেরও বুঝতে হবে, কারখানা ও যন্ত্রপাতি তাদের কর্মসংস্থানের ভিত্তি। দাবি আদায়ের নামে ভাঙচুর বা সহিংসতা তাদের নিজেদের ভবিষ্যৎকেই অনিশ্চিত করে। সরকারের দায়িত্ব এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ।
লেখক: বেসরকারি চাকরিজীবী, ঢাকা



