Agamir Somoy E-Paper
রবিবার, ১ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায় মানুষের পাশে তাসলিমা
রবিবার, ১ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় কলাম

লোকায়ত বাংলা

নড়াইলের মেয়েলি গীত

জায়েদুল আলম
জায়েদুল আলম
agamir somoy
প্রকাশ: ০১ নভেম্বর ২০২৬, ০৭:২২
শেয়ার করুন:
নড়াইলের মেয়েলি গীত

গ্রাফিকস: আগামীর সময়

গ্রামীণ বাংলাদেশের সর্বত্র উৎসব-আনন্দে বহু মেয়েলি গান গীত হয়ে থাকে। উৎসব-উপলক্ষগুলোর কোনো কোনোটি সামাজিক এবং কোনো কোনোটি শুধু মেয়েদের পারিবারিক, এমনকি কিছু অংশ ব্যক্তিগত জীবনের সঙ্গে জড়িত। গবেষণায় দেখা গেছে, উপলক্ষের প্রয়োজনে বাংলাদেশের প্রতিটি অঞ্চলেই বহু মেয়েলি গীত জন্মলাভ করেছে।

নিঃসন্দেহে বলা যায়, বাংলাদেশের মেয়েলি গীতের চরিত্রগত অকৃত্রিমতা আর সংখ্যার বিপুলতা তার সম্পর্কে সুধীজনের আগ্রহের অন্যতম কারণ। বাংলাদেশের বেশ কয়েকজন মনীষীর সংগ্রহে ও আলোচনায়

নড়াইলমেয়েলি গীতৎগীতলোকসাহিত্য
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    রাজবাড়ীতে দুই প্রতিষ্ঠানের সবাই ফেল

    রাজবাড়ীতে দুই প্রতিষ্ঠানের সবাই ফেল

    কোয়ার্টারের মাঠও অনিরাপদ, শিক্ষা মন্ত্রণালয়ের গাড়ির চাপায় প্রাণ যায় জায়েদের

    কোয়ার্টারের মাঠও অনিরাপদ, শিক্ষা মন্ত্রণালয়ের গাড়ির চাপায় প্রাণ যায় জায়েদের

    ট্রাকের চাকায় পিষ্ট হয়ে স্কুলশিক্ষিকার মৃত্যু, আহত স্বামী

    ট্রাকের চাকায় পিষ্ট হয়ে স্কুলশিক্ষিকার মৃত্যু, আহত স্বামী

    কালীগঞ্জে ১৬ ঘণ্টার ব্যবধানে উদ্ধার দুই মরদেহ

    কালীগঞ্জে ১৬ ঘণ্টার ব্যবধানে উদ্ধার দুই মরদেহ

    সাপ্লিমেন্টারি পরীক্ষার সুযোগ পাবেন এইচএসসি ফেল শিক্ষার্থীরা

    সাপ্লিমেন্টারি পরীক্ষার সুযোগ পাবেন এইচএসসি ফেল শিক্ষার্থীরা

    দুই ব্যাংকের মুনাফা বেড়েছে

    দুই ব্যাংকের মুনাফা বেড়েছে

    এসএইচসি ও সমমানে পাস ৫২.১২%, প্রায় অর্ধেক পরীক্ষার্থী ফেল

    এসএইচসি ও সমমানে পাস ৫২.১২%, প্রায় অর্ধেক পরীক্ষার্থী ফেল

    শিশুকে বলাৎকারচেষ্টার অভিযোগে বৃদ্ধকে গ্রেপ্তার

    শিশুকে বলাৎকারচেষ্টার অভিযোগে বৃদ্ধকে গ্রেপ্তার

    বাগাতিপাড়ায় তিন কলেজে এইচএসসিতে পাস করেনি কেউ

    বাগাতিপাড়ায় তিন কলেজে এইচএসসিতে পাস করেনি কেউ

    বিএনপির প্রচারসামগ্রীর ‘আকাশযাত্রা’, আসামের ধানক্ষেতে ‘রাজনৈতিক অবতরণ’

    বিএনপির প্রচারসামগ্রীর ‘আকাশযাত্রা’, আসামের ধানক্ষেতে ‘রাজনৈতিক অবতরণ’

    রেসিডেনসিয়াল মডেল কলেজের পাসের হার ৯৯.৮৯ শতাংশ

    রেসিডেনসিয়াল মডেল কলেজের পাসের হার ৯৯.৮৯ শতাংশ

    উত্তরের চিতাবাঘেরা ফিরতে চায়

    উত্তরের চিতাবাঘেরা ফিরতে চায়

    বগুড়ার ৫ কলেজের সবাই ফেল, কারণ জানতে ইউএনওদের নির্দেশ

    বগুড়ার ৫ কলেজের সবাই ফেল, কারণ জানতে ইউএনওদের নির্দেশ

    আড়ালের মিনার মাহমুদ

    আড়ালের মিনার মাহমুদ

    বদলে যাচ্ছে  জিয়া উদ্যান

    বদলে যাচ্ছে জিয়া উদ্যান

    মেয়েলি
    গানের
    যে
    রূপ
    আজ
    বিদগ্ধ
    পাঠক
    -
    শ্রোতাদের
    কাছে
    প্রতিভাত
    ও
    সমাদৃত
    ,
    তাও
    এ
    কথারই
    প্রমাণ।
    বাংলা
    একাডেমির
     
    সংগ্রহশালায়
    এসব
    মেয়েলি
    গীত
    রক্ষিত
    আছে
    এবং
    গবেষকরা
    এখনো
    বাংলাদেশের
    বিভিন্ন
    এলাকা
    থেকে
    তা
    সংগ্রহ
    করছেন।

    লোকসাহিত্যে— যেহেতু মেয়েলি গীত উৎসব উপলক্ষে তথা সামাজিক-পারিবারিক অনুষ্ঠানে গীত হয়ে থাকে; সুতরাং এগুলোও লোকসাহিত্যের বিশেষজ্ঞদের মতে, ব্যবহারিক গীতের অন্তর্ভুক্ত। তবে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো না কোনো সামাজিক-পারিবারিক অনুষ্ঠান বা উপলক্ষ কিংবা নারীজীবনের সুখ-দুঃখের সঙ্গে জড়িত এবং প্রধানত মেয়েদের দ্বারা রচিত আর গীত লৌকিক গানের নামই মেয়েলি গান।

    অনুষ্ঠান বা উৎসব— উপলক্ষ নানা ধরনের মেয়েলি গান। সম্প্রদায়ভেদে এগুলোর কিছু সংখ্যাগত তারতম্য আছে। হিন্দু সমাজে গর্ভাধান, সাধভক্ষণ ইত্যাদি উপলক্ষ রীতিমতো আনুষ্ঠানিক। কিন্তু মুসলিম সমাজে এসব অনুষ্ঠান একেবারেই অজ্ঞাত। অন্যদিকে বিয়ে, নাইয়োর, জামাই আগমন, শ্বশুরবাড়ির দুঃখ-কষ্ট, শাশুড়ি-জামাইয়ের রঙ্গ-রসিকতা, বিয়ের আগের এবং পরের প্রেম, স্বামীর একাধিক বিয়ে ইত্যাদি বিষয়ের অসংখ্য মেয়েলি গান হিন্দু-মুসলিম- উভয় সমাজেই প্রচলিত রয়েছে।

    মেয়েলি গান বেশ প্রাচীন। নড়াইল সদর উপজেলা থেকে সংগৃহীত একখানা মেয়েলি গীত এ রূপ:

    উড়ে যায় রে পক্ষ রে পড়ে গাছের ডালে রে,

    হারে পক্ষ, কওদি আমার দুঃখিনী মার খবর-কি না রে

    পক্ষ কয় হে কুলের বউ

    তোর মার খবর নেয় না কেউ

    কি কবো তোর দুঃখিনী মার কথা—কি না রে।।

    তোমার মাধোন না নয় ত্যাল

    তোমার মা ধোন না খায় ভাত

    ওরে হারে, তোমার জন্যে কান্দে রাস্তার

    পাগল— কি না রে।।

    প্রাচীনকাল থেকে আজ পর্যন্ত আলোচনা করলে দেখা যায়, বাংলাদেশের মেয়েলি গানের মধ্যে বিয়ের গানের গুরুত্ব আর প্রচলনই সর্বাধিক। এসব বিয়ে ধর্মানুগত হয়েও নানাবিধ লোকজ আচারের অনুসারী। এসব লোকাচার অত্যন্ত প্রাচীন এবং প্রায় সর্বাংশেই নারী সমাজে প্রচলিত। আর লোকাচারগুলোকে কেন্দ্র করেই অসংখ্য মেয়েলি গান রচিত হয়েছে। বিয়ের সূচনা ও পাকা কথায় এবং শেষ বধূবরণ আর বাসরে। এ পর্বমালায় শুধু সংশ্লিষ্ট পরিবার দুটির লোকজনই যোগ দেয় না। কাছের ও দূরের আত্মীয়-অনাত্মীয় বহু লোক মিলে একে সামাজিক উৎসব করে তোলে। পাত্র-পাত্রীর বিয়ের কথা পাকাপাকি স্থির হয়ে যেতেই তাদের কণ্ঠে গীত হয় মেয়েলি গান।

    এখানে নড়াইলের লোহাগড়া উপজেলার একটি মেয়েলি গানের একাংশ উদ্ধৃত করছি:

    গাঙ্গেরও কূলে কাঁচা হলুদের গাছ ওরে

    খরাতে করে ঝিকিমিকি

    ওকি আহারে মেঘেতে করে টলমল:

    গোসল কি গোসল ভালো করে

    ওকি আহারে গোসল কি গোসল ভালো করে।

    কোথায় যে আছ মা জননী বসে রে

    আইসে যে দ্যাখা দ্যাও রে

    তোমারও মেয়ের মুখে।

    হলুদ কি হলুদ ভালো দ্যাও রে

    ও কি আহারে গোসল কি গোসল ভালো করে।

    কোথায় যে আছ দাদিজান তুই বসে রে

    আইসে যে এখানে দ্যাখা দ্যাও রে।

    তোমারও নাতিরে বরণ কি বরণ ভালো করে।।

    বিয়ের আগে এবং পরে বরাগমন, বাসর, জামাই আগমন ইত্যাদি উপলক্ষে বর-কনে, শ্বশুর-শাশুড়ি প্রমুখকে নিয়ে রসিকতা করার প্রথা অত্যন্ত ব্যাপক এবং এই রসিকতা অনেক ক্ষেত্রেই মেয়েলি গানের মাধ্যমেই চলে।

    নড়াইলের  মেয়েলি গানে আমরা যেসব তথ্য পেয়ে থাকি, সেগুলো আমাদের বিভিন্ন সামাজিক, পারিবারিক, অর্থনৈতিক এবং সাংস্কৃতিক জীবনের সাক্ষী। এর মধ্যে সামাজিক-পারিবারিক বিষয়গুলো আমাদের সবচেয়ে চোখে পড়ে। মেয়েলি গানগুলোতেই তা প্রকাশ পায়। এ গান আমাদের সংস্কৃতির এক গুরুত্বপূর্ণ অংশ হলেও তার সমকালীন সংস্কৃতির অন্যান্য অঙ্গের সঙ্গে তা নিষ্করুণভাবে স্বল্পবাক। তবে স্বল্পভাষণের মধ্যেও মেয়েলি গান থেকে অতীতের বাংলাদেশের সাংস্কৃতিক জগতের নিদর্শন মেলে। এদিক দিয়ে নড়াইলের মেয়েলি গীত বাংলা লোকসাহিত্যে উল্লেখযোগ্য স্থান অধিকার করে আছে। যাতে ফুটে উঠেছে সমগ্র লোকায়ত বাংলার চিরায়ত প্রতিচ্ছবি।