গ্রামীণ বাংলাদেশের সর্বত্র উৎসব-আনন্দে বহু মেয়েলি গান গীত হয়ে থাকে। উৎসব-উপলক্ষগুলোর কোনো কোনোটি সামাজিক এবং কোনো কোনোটি শুধু মেয়েদের পারিবারিক, এমনকি কিছু অংশ ব্যক্তিগত জীবনের সঙ্গে জড়িত। গবেষণায় দেখা গেছে, উপলক্ষের প্রয়োজনে বাংলাদেশের প্রতিটি অঞ্চলেই বহু মেয়েলি গীত জন্মলাভ করেছে।
নিঃসন্দেহে বলা যায়, বাংলাদেশের মেয়েলি গীতের চরিত্রগত অকৃত্রিমতা আর সংখ্যার বিপুলতা তার সম্পর্কে সুধীজনের আগ্রহের অন্যতম কারণ। বাংলাদেশের বেশ কয়েকজন মনীষীর সংগ্রহে ও আলোচনায় মেয়েলি গানের যে রূপ আজ বিদগ্ধ পাঠক-শ্রোতাদে...