Agamir Somoy E-Paper
রবিবার, ২ আগস্ট, ২০২৬
আগামীর সময়
বোরহানের মানবসেবার হাতিয়ার ফেসবুক
রবিবার, ২ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিশ্লেষণ

আজই কি স্বাক্ষর হচ্ছে যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তি?

অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৪ জুন ২০২৬, ১৬:৪১
আজই কি স্বাক্ষর হচ্ছে যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তি?

সংগৃহীত ছবি

চার মাসেরও বেশি সময় ধরে চলা সংঘাত, মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনা এবং বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতার মধ্যে যুক্তরাষ্ট্র ও ইরান একটি সম্ভাব্য শান্তিচুক্তির খুব কাছাকাছি পৌঁছেছে। তবে বহুল আলোচিত এই চু্ক্তি আজই স্বাক্ষরিত হবে কি না, তা নিয়ে এখনো রয়েছে ধোঁয়াশা।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি করেন, ইরানের সঙ্গে একটি শান্তিচুক্তি রবিবার স্বাক্ষর হওয়ার কথা রয়েছে। তিনি বলেছেন, ‘এই চুক্তি বাস্তবায়িত হলে হরমুজ প্রণালি আবার সবার জন্য উন্মুক্ত করা হবে এবং মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত প্রশমনের পথে গুরুত্বপূর্ণ অগ্রগতি হবে।’

তবে ট্রাম্পের এই বক্তব্যের পরপরই ভিন্ন সুর শোনা যায় তেহরান থেকে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রস্তাবিত সমঝোতা স্মারক (এমওইউ) আজ রবিবার স্বাক্ষরিত হচ্ছে না। যদিও তিনি বলেছেন, আগামী কয়েকদিনের মধ্যে চুক্তি হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

তার ভাষ্য, আলোচনায় অগ্রগতি হয়েছে, কিন্তু অন্যপক্ষের অবস্থান বারবার পরিবর্তিত হওয়ায় সতর্ক থাকা প্রয়োজন।

এই পরিস্থিতিতে মধ্যস্থতাকারী হিসেবে ভূমিকা রাখা পাকিস্তান আশাবাদী অবস্থান নিয়েছে। দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ জানিয়েছেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার চূড়ান্ত রূপ দেওয়া হতে পারে। এরপর ইলেকট্রনিকভাবে চুক্তি স্বাক্ষর সম্পন্ন হওয়ার সম্ভাবনাও রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা নথিটি মূলত একটি সমঝোতা স্মারক, যা শান্তি প্রক্রিয়ার প্রথম ধাপ হিসেবে বিবেচিত হচ্ছে। এর মাধ্যমে বিদ্যমান যুদ্ধবিরতি আরও ৬০ দিনের জন্য বাড়ানো হবে। এই সময়ের মধ্যে দুই পক্ষ দীর্ঘদিনের বিরোধপূর্ণ বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা চালাবে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানিয়েছেন, প্রস্তাবিত চুক্তিতে মোট ১৪টি বিষয় অন্তর্ভুক্ত রয়েছে। এর মধ্যে রয়েছে ইরানের বন্দরগুলোর ওপর আরোপিত মার্কিন অবরোধ শিথিল করা, বিভিন্ন ফ্রন্টে চলমান শত্রুতা বন্ধ করা, নতুন করে যুদ্ধ বা বলপ্রয়োগ না করার প্রতিশ্রুতি এবং বিদেশে জব্দ থাকা ইরানি সম্পদ মুক্ত করার বিষয়।

তবে সবচেয়ে বড় ও জটিল প্রশ্নটি রয়ে গেছে ইরানের পারমাণবিক কর্মসূচি। ওয়াশিংটনের অবস্থান হলো, ইরান কোনোভাবেই পারমাণবিক অস্ত্র অর্জন, ক্রয় কিংবা উৎপাদনের সক্ষমতা রাখতে পারবে না। ট্রাম্পও স্পষ্ট করে বলেছেন, সম্ভাব্য চুক্তির মূল উদ্দেশ্য হলো ইরানকে পারমাণবিক অস্ত্রের পথ থেকে সম্পূর্ণ দূরে রাখা। অন্যদিকে তেহরান বরাবরই দাবি করে আসছে, তাদের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ ও বেসামরিক উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে। আন্তর্জাতিক আইন অনুযায়ী পারমাণবিক জ্বালানি ব্যবহারের অধিকার তাদের রয়েছে বলেও দাবি ইরানের। তবে নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং অর্থনৈতিক চাপ কমানো হলে তারা কিছু সীমাবদ্ধতা নিয়ে আলোচনা করতে রাজি হতে পারে বলে ইঙ্গিত দিয়েছে দেশটি।

আরেকটি বড় ইস্যু হলো যুক্তরাষ্ট্রের আরোপিত নিষেধাজ্ঞা। দীর্ঘ কয়েক দশকের নিষেধাজ্ঞা ইরানের অর্থনীতি, ব্যাংকিং খাত এবং তেল রপ্তানিকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে। তাই যেকোনো চুক্তির অংশ হিসেবে নিষেধাজ্ঞা প্রত্যাহারকে অগ্রাধিকার দিচ্ছে তেহরান। একই সঙ্গে বিদেশে জব্দ থাকা কয়েক বিলিয়ন ডলারের ইরানি সম্পদ ফেরত পাওয়ার দাবিও জোরালোভাবে তুলছে দেশটি।

আলোচনায় গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে হরমুজ প্রণালির বিষয়টিও। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথ দিয়ে যুদ্ধ শুরুর আগে বৈশ্বিক তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের প্রায় ২০ শতাংশ পরিবাহিত হতো। সংঘাতের মধ্যে ইরান প্রণালিটি বন্ধ করে দিলে বিশ্ববাজারে জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ দেখা দেয়। ট্রাম্প দাবি করেছেন, চুক্তি কার্যকর হলে হরমুজ আবার উন্মুক্ত হবে। তবে এ বিষয়ে এখনো বিস্তারিত কোনো সমঝোতার তথ্য প্রকাশ করেনি তেহরান।

যুক্তরাষ্ট্র ও ইরান উভয়পক্ষই শান্তি প্রক্রিয়া নিয়ে আশাবাদী হলেও চুক্তি স্বাক্ষরের নির্দিষ্ট সময় নিয়ে অনিশ্চয়তা কাটেনি। রবিবার চুক্তি হোক বা কয়েক দিন পরে, বহু বছরের বৈরিতা ও সাম্প্রতিক সময়ে সংঘাতের পর দুই দেশের মধ্যে যে আলোচনা এখন বাস্তব সমঝোতার দিকে এগোচ্ছে। সেটিই আপাতত আন্তর্জাতিক কূটনীতির সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনাগুলোর একটি হয়ে উঠেছে।

সূত্র : আলজাজিরা

যুক্তরাষ্ট্র-ইরানশান্তিচুক্তি
    শেয়ার করুন:
    advertisement
    advertisement
    শিবির নেতার কক্ষে দুই শিক্ষার্থী আটক, যা বললেন সর্বমিত্র চাকমা

    শিবির নেতার কক্ষে দুই শিক্ষার্থী আটক, যা বললেন সর্বমিত্র চাকমা

    ০২ আগস্ট ২০২৬, ০০:০৭

    মাছের গবেষণায় নীরব বিপ্লবী

    মাছের গবেষণায় নীরব বিপ্লবী

    ০২ আগস্ট ২০২৬, ০৬:২২

    ইরাকে মার্কিন নাগরিকদের সতর্কবার্তা যুক্তরাষ্ট্রের

    ইরাকে মার্কিন নাগরিকদের সতর্কবার্তা যুক্তরাষ্ট্রের

    ০২ আগস্ট ২০২৬, ০০:১৮

    বোরহানের মানবসেবার হাতিয়ার ফেসবুক

    বোরহানের মানবসেবার হাতিয়ার ফেসবুক

    ০২ আগস্ট ২০২৬, ০৪:০৮

    রুয়েটের অগ্রদূত

    রুয়েটের অগ্রদূত

    ০২ আগস্ট ২০২৬, ০৬:২২

    আজকের নামাজের সময়সূচি (০২ আগস্ট)

    আজকের নামাজের সময়সূচি (০২ আগস্ট)

    ০২ আগস্ট ২০২৬, ০৭:১৫

    রবিবার রাজধানীর যেসব মার্কেট ও দোকানপাট বন্ধ

    রবিবার রাজধানীর যেসব মার্কেট ও দোকানপাট বন্ধ

    ০২ আগস্ট ২০২৬, ০৭:৩১

    পাবিপ্রবি ইনডোর প্ল্যান্ট দিয়ে নবীনবরণ

    পাবিপ্রবি ইনডোর প্ল্যান্ট দিয়ে নবীনবরণ

    ০২ আগস্ট ২০২৬, ০৬:২১

    জুতার ছাপে স্ত্রী হত্যার গল্প গেল পাল্টে

    জুতার ছাপে স্ত্রী হত্যার গল্প গেল পাল্টে

    ০২ আগস্ট ২০২৬, ০৬:২০

    বড় ভাইয়ের হাতে খুন ছোট ভাই

    বড় ভাইয়ের হাতে খুন ছোট ভাই

    ০২ আগস্ট ২০২৬, ০১:২৫

    ট্রেন থামিয়ে যাত্রীদের দুর্ভোগের কথা শুনলেন মন্ত্রী

    ট্রেন থামিয়ে যাত্রীদের দুর্ভোগের কথা শুনলেন মন্ত্রী

    ০২ আগস্ট ২০২৬, ০৬:২০

    প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তিকারীদের জনগণই শায়েস্তা করবে : যুবদল সভাপতি

    প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তিকারীদের জনগণই শায়েস্তা করবে : যুবদল সভাপতি

    ০২ আগস্ট ২০২৬, ০১:৫৭

    কক্সবাজার রুটে যুক্ত হচ্ছে নতুন ট্রেন

    কক্সবাজার রুটে যুক্ত হচ্ছে নতুন ট্রেন

    ০২ আগস্ট ২০২৬, ০৬:১৯

    লন্ডনে প্রথমবার আরবি সংগীত উৎসব

    লন্ডনে প্রথমবার আরবি সংগীত উৎসব

    ০২ আগস্ট ২০২৬, ০১:২৯

    অনেক দিন পর গানে...

    অনেক দিন পর গানে...

    ০২ আগস্ট ২০২৬, ০১:২৬

    advertiseadvertise