Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
অন্যের হাসিতেই খুশি মোরশেদুল
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় মতামত

নির্মাণের শহরে হাঁটাচলার ভয়

agamir somoy
প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ১৮:১১
নির্মাণের শহরে হাঁটাচলার ভয়

সংগৃহীত ছবি

ঢাকার রাস্তায় বের হলে পথচারীর চোখ কেবল সামনের দিকে থাকে না, থাকে ওপরেও। কারণ এই শহরে মাথার ওপর থেকে ঠিক কোন মুহূর্তে কী এসে পড়তে পারে তার হিসাব কেউ দিতে পারে না। কয়েক দিন আগে গুলশানের নির্মাণাধীন ভবন থেকে লোহার রড পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এর আগেও তুরাগে নির্মাণাধীন একটি ভবন থেকে ইট পড়ে এক তরুণীর মৃত্যু হয়। তেজগাঁওতে একইভাবে একজন মারা গেছেন। ঘটনা আর ঘটনা নয়, এখন এটি এক ভয়ের বাস্তবতা।

এগুলো যে বিচ্ছিন্ন ঘটনা নয় তা স্বীকার করতেই হবে। নির্মাণাধীন ভবন থেকে ইট বা রড পড়ার কারণে সাধারণ পথচারীর মৃত্যুর খবর প্রায়ই সংবাদে আসে। কয়েক মাস আগে ফার্মগেট এলাকাতে মেট্রোরেলের একটি বিয়ারিং প্যাড খুলে পড়ে একজন নিহত হন। মানুষ ফুটপাত দিয়ে হাঁটবে, এটাই স্বাভাবিক। কিন্তু মাথার ওপর যে নিরাপত্তা নেই তা এই শহরে হাঁটতে হাঁটতে টের পাওয়া যায়। এমন এক পরিস্থিতি যেখানে জীবন-মৃত্যুর ব্যবধান কেবল কয়েক সেকেন্ড এবং কয়েক ফুট উঁচু থেকে পড়ে আসা একটি ইট বা রড।

এমন ঘটনা ব্যক্তিগত দুর্ভাগ্যের পাশাপাশি এটি সরাসরি নির্মাণশিল্প, প্রকল্প ব্যবস্থাপনা এবং নগর নিরাপত্তার গুরুতর ব্যর্থতা। কোনো ধরনের ঝুঁকি-ব্যবস্থাপনা নেই, নেই নিরাপত্তা বলয়, নেই সতর্কতামূলক ব্যবস্থা। এটি চরম অবহেলা এবং অপরাধমূলক গাফিলতির এক রূপ। দায় এড়ানোর উপায় নেই, তবু দায় নেয়ার দৃশ্য খুব কমই দেখা যায়।

নির্মাণের কাজ হবে, ভবন উঠবে, সেতু তৈরি হবে, মেট্রোরেল বসবে, এটি আধুনিক শহরেরই ধারাপাত। কিন্তু সেই নির্মাণ যখন সাধারণ মানুষের জীবনকে ঝুঁকির মুখে ফেলে তখন প্রশ্ন ওঠে কে এই শহরের মালিক। একজন পথচারী মাথার ওপর থেকে পড়ে আসা ইটের নিচে চাপা পড়ে মারা গেলে সেই মৃত্যুর কোনো মূল্যায়ন হয় না। বরং ঘটনাটি ভুলে যাওয়া হয় নতুন নির্মাণের শব্দে।

ঢাকা একটি দ্রুত বদলে যাওয়া শহর। কিন্তু এই পরিবর্তনের গতি মানুষের জীবনের চেয়ে কি বেশি মূল্যবান। কোনো শহরই নাগরিকের জীবন বাজি রেখে উন্নয়ন করে না। নিরাপত্তা শহুরে পরিকল্পনার প্রথম শর্ত। পথচারী নিরাপদ না হলে শহরও নিরাপদ না।

মানুষ ফুটপাত দিয়ে হাঁটলে কেন মরতে হবে এই প্রশ্নের উত্তর এ শহরকে দিতেই হবে। সুন্দর শহরের মাপকাঠি শুধু উঁচু ভবন নয়, নিরাপদ রাস্তা এবং নিরাপদ নির্মাণাঙ্গনও। যতক্ষণ পর্যন্ত নির্মাণকারী প্রতিষ্ঠানগুলো দায়বদ্ধতার আওতায় না আসে, যতক্ষণ পর্যন্ত নগর কর্তৃপক্ষ নিরাপত্তার ন্যূনতম মান নিশ্চিত না করে এবং যতক্ষণ পর্যন্ত মৃত্যুকে কেবল সংখ্যা হিসেবে দেখা হবে, ততক্ষণ পর্যন্ত এই শহরে হেঁটে বেড়ানো কেবল ভাগ্যের ওপর নির্ভরই থাকবে।

রাজধানীসড়ক দুর্ঘটনানাগরিক জীবন
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    সার ডিলার নিয়োগ নীতিমালা স্থগিত চায় বিএফএ

    সার ডিলার নিয়োগ নীতিমালা স্থগিত চায় বিএফএ

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২১:৫২

    বিএনপি ক্ষমতায় আসবে আর দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না, সেটা অসম্ভব

    বিএনপি ক্ষমতায় আসবে আর দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না, সেটা অসম্ভব

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২১:১৪

    ইয়েমেনিদের প্রতিরোধ নিয়ে ‘ভুল হিসাব’ করছে হুতি-ইরান : যুক্তরাষ্ট্র

    ইয়েমেনিদের প্রতিরোধ নিয়ে ‘ভুল হিসাব’ করছে হুতি-ইরান : যুক্তরাষ্ট্র

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২১:৫৪

    ১৭ বছরের সাজাপ্রাপ্ত ‘আরসা সদস্য’ গ্রেপ্তার

    ১৭ বছরের সাজাপ্রাপ্ত ‘আরসা সদস্য’ গ্রেপ্তার

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২১:০৪

    রেলওয়ের আয় বেড়েছে ২২৫ কোটি, এখনো লোকসান ১৬৬৫ কোটি টাকা

    রেলওয়ের আয় বেড়েছে ২২৫ কোটি, এখনো লোকসান ১৬৬৫ কোটি টাকা

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২১:০৩

    ইরানের শাসনব্যবস্থা ‘পতনের দ্বারপ্রান্তে’ পৌঁছে গেছে: নেতানিয়াহু

    ইরানের শাসনব্যবস্থা ‘পতনের দ্বারপ্রান্তে’ পৌঁছে গেছে: নেতানিয়াহু

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২২:৫১

    রাজীবের স্বপ্নে ‘গরম’ ধাক্কা

    রাজীবের স্বপ্নে ‘গরম’ ধাক্কা

    ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৩

    ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত মাঠ তৈরির উদ্যোগ সরকারের

    ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত মাঠ তৈরির উদ্যোগ সরকারের

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২০:৪৩

    আমি মডার্ন গান খুব পছন্দ করি

    আমি মডার্ন গান খুব পছন্দ করি

    ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৪

    কিশোরীকে একাধিকবার ধর্ষণের অভিযোগ, দেড় লাখে রফাদফা!

    কিশোরীকে একাধিকবার ধর্ষণের অভিযোগ, দেড় লাখে রফাদফা!

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২০:৫৬

    ৯৯.৯৯% খেলাপি অস্তিত্ব নেই জামানতের

    ৯৯.৯৯% খেলাপি অস্তিত্ব নেই জামানতের

    ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৯

    ডেঙ্গু নিয়ে কীটতত্ত্ববিদদের শঙ্কাই সত্য হতে চলেছে!

    ডেঙ্গু নিয়ে কীটতত্ত্ববিদদের শঙ্কাই সত্য হতে চলেছে!

    ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৫

    যুক্ত থাকা না থাকার কূটনীতি

    যুক্ত থাকা না থাকার কূটনীতি

    ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৭

    পুনঃব্যবহারযোগ্য পণ্য আমদানি নিষিদ্ধ করল এনবিআর

    পুনঃব্যবহারযোগ্য পণ্য আমদানি নিষিদ্ধ করল এনবিআর

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২০:৩৭

    ‘মাননীয়’ বাদ, অনলাইন হাজিরা: নিজ দপ্তর থেকেই নিয়ম মানার দৃষ্টান্ত প্রধানমন্ত্রীর

    ‘মাননীয়’ বাদ, অনলাইন হাজিরা: নিজ দপ্তর থেকেই নিয়ম মানার দৃষ্টান্ত প্রধানমন্ত্রীর

    ১০ সেপ্টেম্বর ২০২৬, ১৫:৩৩

    advertiseadvertise