Agamir Somoy E-Paper
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
৫০ বছর ধরে বর্জ্যমুক্ত রাখছেন রাস্তা-বাজার
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় মতামত

চোখ ভেজার এই ভাষা

আনিসুর বুলবুল
agamir somoy
প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ১৮:০৬
চোখ ভেজার এই ভাষা

সংগৃহীত ছবি

মানুষের অনুভূতি সব সময় শব্দে ধরা পড়ে না। কখনো এক টুকরো দৃশ্য, কোনো গান বা একটি ছোট গল্প হঠাৎ চোখে পানি এনে দেয়। গলা ভারী হয়ে আসে। বুকের ভেতরে নিঃশব্দে জমে ওঠে আবেগের চাপ। এই প্রতিক্রিয়া দুর্বলতার চিহ্ন নয়, বরং মানুষের স্নায়বিক ও আবেগিক বুদ্ধিমত্তার খুব সূক্ষ্ম প্রকাশ।

মস্তিষ্কে আবেগের ঘর বলা হয় লিম্বিক সিস্টেমকে। যখন কোনো দৃশ্য বা ঘটনা ভালোবাসা, ক্ষতি, মানবিকতা, স্মৃতি কিংবা ন্যায়ের বোধকে স্পর্শ করে, তখন সেখানেই আবেগের ঝড় তৈরি হয়। সেই ঝড়ের রেশই চোখে অশ্রু হয়ে বেরিয়ে আসে। মানুষ শুধু দুঃখে কাঁদে না। বিস্ময়, গর্ব, স্বস্তি, স্নেহ বা সৌন্দর্যের অনুভবও অশ্রু নামিয়ে দিতে পারে। এই বিস্তৃত পরিসরই মানুষকে আবেগের দিক থেকে জটিল করে তোলে।

একটু আগেই ফেসবুকে একটি দৃশ্য দেখলাম। খুব বড় কোনো ঘটনা নয়, ছোট্ট একটি মুহূর্ত। একটি মানুষ, একটি সংলাপ, একটুকরো পরিস্থিতি। তবুও সেই দৃশ্য দেখার সঙ্গে সঙ্গে হঠাৎ চোখ ভিজে উঠল, গলাটাও ভারী হয়ে এলো। মনটা অদ্ভুতভাবে স্পর্শ হলো, মনে হলো এই ছোট্ট মুহূর্তে কত গভীর অনুভূতি লুকিয়ে আছে। কখনো কখনো জীবনের সবচেয়ে সাধারণ দৃশ্যগুলোই আমাদের সবচেয়ে বেশি আবেগের সঙ্গে সংযুক্ত করে।

সহানুভূতি এখানে বড় ভূমিকা রাখে। অন্যের অবস্থার সঙ্গে নিজের অভিজ্ঞতা মিলিয়ে দেখার ক্ষমতা মানুষকে আলাদা করে। কারও বেদনা দেখে নিজের পুরনো ক্ষত উঁকি দিতে পারে। আবার কারও সাফল্য দেখে মনে হতে পারে নিজেরই পরিশ্রমের ফসল দেখছি। এই মেলবন্ধনই কাঁদার ভাষা তৈরি করে।

হরমোনাল রেসপন্সও এতে কাজ করে। চাপ বাড়লে কর্টিসল ও অ্যাড্রেনালিন বেড়ে যায়। শরীর সেই চাপ কমাতে অশ্রু ব্যবহার করে। গলা ভারী হয়ে ওঠার কারণটা আরও শারীরিক। আবেগের সময় গলার মাংসপেশি টাইট হয়ে যায়। ফলে শব্দ আটকে যায়, চোখ ভিজে ওঠে।

অনেক সময় এই প্রতিক্রিয়া স্মৃতি টেনে আনে। হারিয়ে যাওয়া মানুষ, পুরনো সম্পর্ক, অসম্পূর্ণ আশা বা বাল্যকালের কোনো মুখভঙ্গি আমাদের এমন জায়গায় নিয়ে যায় যেখানে সময়ের রুক্ষতা পৌঁছাতে পারে না। তাই একই জিনিস কারও কাছে নিরুত্তাপ, আর কারও কাছে চোখ ভেজানো স্মৃতি হয়ে থাকে।

সংস্কৃতি ও শিল্পও এই আবেগকে বাড়িয়ে তোলে। সাহিত্য, সংগীত, সিনেমা, নাটক বা বাস্তব জীবনের মানবিক গল্প আমাদের অনুভূতির গভীর স্তর ছুঁয়ে দেয়। এগুলো আমাদের মনে করিয়ে দেয় যে বেঁচে থাকা শুধু বায়োলজিকাল প্রক্রিয়া নয়, বরং অনুভবেরও এক দীর্ঘ যাত্রা।

শেষ পর্যন্ত চোখের পানি তাই একধরনের নীরব ভাষা। এখানে কণ্ঠের দরকার নেই। বরং এই ভাষা যতটা নিঃশব্দ, ততটাই সত্য। মানুষের ভেতরের জটিলতার প্রমাণ, আবার সেই জটিলতারই কোমলতম চিহ্ন। এটি আমাদের জানিয়ে দেয়, আমরা এখনো অনুভব করতে পারি। এখনো ভেতরে মানবিকতা বেঁচে আছে।

প্রতিক্রিয়া
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    জনতা ব্যাংকে মহাদুর্নীতি, ভেঙে দেওয়া হচ্ছে বোর্ড

    জনতা ব্যাংকে মহাদুর্নীতি, ভেঙে দেওয়া হচ্ছে বোর্ড

    সৌদির রিয়াদে সড়ক দুর্ঘটনায় কালীগঞ্জের দুই প্রবাসীর মৃত্যু

    সৌদির রিয়াদে সড়ক দুর্ঘটনায় কালীগঞ্জের দুই প্রবাসীর মৃত্যু

    ডিআইজি-এসপিসহ চাকরি গেল ৬  কর্মকর্তার

    ডিআইজি-এসপিসহ চাকরি গেল ৬ কর্মকর্তার

    ‘নিয়মিত ক্লাস না করলে সুপারিশ শোনা হবে না’

    ‘নিয়মিত ক্লাস না করলে সুপারিশ শোনা হবে না’

    সিজারের পর নারীর মৃত্যু, অবহেলার অভিযোগ পরিবারের

    সিজারের পর নারীর মৃত্যু, অবহেলার অভিযোগ পরিবারের

    শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে দুলাভাই গ্রেপ্তার

    শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে দুলাভাই গ্রেপ্তার

    ‘শেখ হাসিনা ডিসেম্বরে ফিরলে কিছু হবে না’ বলা সেই ওসি গ্রেপ্তার

    ‘শেখ হাসিনা ডিসেম্বরে ফিরলে কিছু হবে না’ বলা সেই ওসি গ্রেপ্তার

    সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থীদের ‘আগামীর সময়’ পরিদর্শন

    সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থীদের ‘আগামীর সময়’ পরিদর্শন

    অ্যাপিয়ার্ড সার্টিফিকেট দিয়েই জুডিশিয়াল সার্ভিসে বাজিমাত ঢাবির ১০ শিক্ষার্থীর

    অ্যাপিয়ার্ড সার্টিফিকেট দিয়েই জুডিশিয়াল সার্ভিসে বাজিমাত ঢাবির ১০ শিক্ষার্থীর

    খলিলুর রহমানের দপ্তরে নিয়োগ পেলেন জাইমা রহমানসহ ৬ বাংলাদেশি

    খলিলুর রহমানের দপ্তরে নিয়োগ পেলেন জাইমা রহমানসহ ৬ বাংলাদেশি

    ১১ বোয়িং কেনার চুক্তি, বাংলাদেশকে নিয়ে ট্রাম্পের পোস্ট

    ১১ বোয়িং কেনার চুক্তি, বাংলাদেশকে নিয়ে ট্রাম্পের পোস্ট

    এনবিআরের কর কমিশনারের শতকোটির দুর্নীতি!

    এনবিআরের কর কমিশনারের শতকোটির দুর্নীতি!

    স্বামীর চেয়ে বয়সে বড় বলিউডের ৭ নায়িকা

    স্বামীর চেয়ে বয়সে বড় বলিউডের ৭ নায়িকা

    ৩৮ দিনের সাইকেল যাত্রায় এভারেস্ট বেস ক্যাম্পে বীর কুমার তঞ্চঙ্গ্যা

    ৩৮ দিনের সাইকেল যাত্রায় এভারেস্ট বেস ক্যাম্পে বীর কুমার তঞ্চঙ্গ্যা

    রেলওয়ের ৬ কোটি টাকার গোপন দর ফাঁস, কাজ সেই আফসারের হাতে

    রেলওয়ের ৬ কোটি টাকার গোপন দর ফাঁস, কাজ সেই আফসারের হাতে