Agamir Somoy E-Paper
শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
স্বেচ্ছাশ্রমে লাজু গড়ছেন সংগীতশিল্পী
শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় প্রবাস

দোহায় পরিবেশ রক্ষায় ‘কুম’আহ’ উদ্যোগে বাংলাদেশি শিক্ষার্থীরা

এম আর তাহরীম, কাতার থেকে
agamir somoy
প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৬, ০২:১৮
শেয়ার করুন:
দোহায় পরিবেশ রক্ষায় ‘কুম’আহ’ উদ্যোগে বাংলাদেশি শিক্ষার্থীরা

সংগৃহীত ছবি

পরিবেশ সচেতনতা ও পুনর্ব্যবহারের বার্তা ছড়িয়ে দিতে কাতারের দোহায় ‘কুম’আহ’ নামের একটি সামাজিক শিল্পকলা কর্মসূচিতে অংশ নিয়েছে বাংলাদেশ এমএইচএম স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা। দুই দিনব্যাপী এ আয়োজনে অংশ নিয়ে সৃজনশীলতা, পরিবেশ সংরক্ষণ ও সামাজিক সম্প্রীতির বার্তা তুলে ধরেছে তারা।

‘কাতার সাসটেইনেবিলিটি উইক ২০২৬’-এর অংশ হিসেবে ‘মাতাফ : আরব মিউজিয়াম অব মডার্ন আর্ট’-এর উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। গত বুধবার ও বৃহস্পতিবার (২৫ ও ২৬ নভেম্বর) এতে অংশ নেয় প্রতিষ্ঠানটির দ্বাদশ শ্রেণির প্রায় ৮০ জন শিক্ষার্থী।

প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোহাম্মদ হোসেন আহমেদের নেতৃত্বে শিক্ষার্থীরা এ আয়োজনে অংশ নেয়। তাদের সঙ্গে ছিলেন সহকারী অধ্যাপক মো. শাহেদ চৌধুরী ও মো. কবির হোসেন এবং প্রভাষক শামসাদ জেরিন ও শিক্ষক তানজিনা আক্তার।

এ কর্মসূচিতে বিভিন্ন দেশের সংস্কৃতি ও সম্প্রদায়ের মানুষ একত্রিত হন। অংশগ্রহণকারীরা সবাই মিলে ‘প্যাপিয়ার-মাশে’ বা কাগজের মণ্ড ব্যবহার করে একটি বিশাল ভাস্কর্য তৈরি করেন। পরিবেশ সচেতনতা বৃদ্ধি ও ব্যবহৃত উপকরণের পুনর্ব্যবহারে উৎসাহিত করাই ছিল এ উদ্যোগের মূল লক্ষ্য। পাশাপাশি টেকসই উন্নয়ন ও সামাজিক সম্প্রীতির বার্তাও তুলে ধরা হয়।

আরও পড়ুন

তৃণমূল কংগ্রেসের নাম ও ঘাসফুল প্রতীক দখল নিয়ে নির্বাচন কমিশনে অভিষেক-ঋতব্রত

২৮ নভেম্বর ২০২৬

আয়োজনটির অন্যতম আকর্ষণ ছিল প্রায় ২০ হাজার মানুষের অংশগ্রহণ। বিপুলসংখ্যক মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে কাতারের জন্য একটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ার প্রচেষ্টা চালানো হয়।

এ আয়োজনে অংশ নেওয়া শিক্ষার্থীদের জন্য ছিল আনন্দদায়ক ও স্মরণীয় অভিজ্ঞতা। এর মাধ্যমে তারা পরিবেশ সংরক্ষণ ও পুনর্ব্যবহারের গুরুত্ব হাতে-কলমে শেখার সুযোগ পেয়েছে। পাশাপাশি সম্মিলিত ছোট ছোট উদ্যোগের মাধ্যমে কীভাবে বড় পরিবর্তন আনা সম্ভব, সে বিষয়েও বাস্তব অভিজ্ঞতা অর্জন করেছে তারা। এতে শিক্ষার্থীদের সৃজনশীলতা, দলগত কাজের দক্ষতা ও সামাজিক দায়িত্ববোধ আরও বেড়েছে।

অংশগ্রহণের বিষয়ে বাংলাদেশ এমএইচএম স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ হোসেন আহমেদ বলেন, শিক্ষার প্রকৃত সার্থকতা কেবল পুঁথিগত জ্ঞানে সীমাবদ্ধ নয়। অর্জিত জ্ঞান বাস্তব জীবনে প্রয়োগ করে সমাজ ও বিশ্বের কল্যাণে অবদান রাখাই এর মূল লক্ষ্য। এই দৃষ্টিভঙ্গি থেকেই ‘কুম’আহ’ উদ্যোগে শিক্ষার্থীরা অংশ নিয়েছে।

তিনি আরও বলেন, এটি শিক্ষার্থীদের জন্য নিছক কোনো অনুষ্ঠানে উপস্থিত থাকা ছিল না; বরং দায়িত্বশীল, সচেতন ও সহানুভূতিশীল নাগরিক হিসেবে গড়ে ওঠার পথে এক অনুপ্রেরণাদায়ক অধ্যায়।

এমন প্রশংসনীয় উদ্যোগের জন্য ‘মাতাফ’-এর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানিয়েছে বাংলাদেশ এমএইচএম স্কুল অ্যান্ড কলেজ। কাতারের এ মহৎ উদ্যোগে শিক্ষার্থীদের অংশগ্রহণ নিয়ে গর্বিত প্রতিষ্ঠানটি।

অধ্যক্ষ মোহাম্মদ হোসেন আহমেদ বলেন, তাদের প্রত্যাশা, শিক্ষার্থীদের আজকের ছোট ছোট সৃজনশীল প্রচেষ্টা ভবিষ্যতে পরিবেশ রক্ষায় বড় অনুপ্রেরণা জোগাবে এবং একটি টেকসই বিশ্ব গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

প্রবাসকাতার
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    রাজধানীর দিয়াবাড়ীতে বিএনপি অফিসে আগুন

    রাজধানীর দিয়াবাড়ীতে বিএনপি অফিসে আগুন

    ১৭ দিন পর পুলিশের আশ্বাসে খুলেছিল ফার্মেসি, প্রকাশ্যে মালিকের ছেলেকে গুলি

    ১৭ দিন পর পুলিশের আশ্বাসে খুলেছিল ফার্মেসি, প্রকাশ্যে মালিকের ছেলেকে গুলি

    সুন্দরবনে জলদস্যুদের অস্ত্র-রসদ সরবরাহ, যুবদল নেতাসহ গ্রেপ্তার ২

    সুন্দরবনে জলদস্যুদের অস্ত্র-রসদ সরবরাহ, যুবদল নেতাসহ গ্রেপ্তার ২

    লন্ডনে সংঘর্ষের ঘটনায় আ. লীগের সুশান্তসহ আটক ৬

    লন্ডনে সংঘর্ষের ঘটনায় আ. লীগের সুশান্তসহ আটক ৬

    রাজধানীতে বাসে আগুন

    রাজধানীতে বাসে আগুন

    গোপালগঞ্জে ক্ষতিগ্রস্ত স্থাপনা মেরামতে যাচ্ছে না সরকার

    গোপালগঞ্জে ক্ষতিগ্রস্ত স্থাপনা মেরামতে যাচ্ছে না সরকার

    লন্ডনে নাহিদের সংবর্ধনায় সংঘর্ষ, আ. লীগের সুশান্তসহ গ্রেপ্তার ৬ জনই জামিনে

    লন্ডনে নাহিদের সংবর্ধনায় সংঘর্ষ, আ. লীগের সুশান্তসহ গ্রেপ্তার ৬ জনই জামিনে

    গোপালগঞ্জের মুকসুদপুর থানায় নতুন ওসি

    গোপালগঞ্জের মুকসুদপুর থানায় নতুন ওসি

    জামায়াতের প্রার্থী কর্নেল জেহাদ খানই চূড়ান্ত

    জামায়াতের প্রার্থী কর্নেল জেহাদ খানই চূড়ান্ত

    ‘শান্তিতে আছেন-থাকেন, লারা চারা দিলে থাকবেন না’

    ‘শান্তিতে আছেন-থাকেন, লারা চারা দিলে থাকবেন না’

    প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপ : এককের পর ১১ দলের সঙ্গে অংশ নিতে আপত্তি নেই এনসিপির

    প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপ : এককের পর ১১ দলের সঙ্গে অংশ নিতে আপত্তি নেই এনসিপির

    বিএনপির আলোচনা সভায় বিশেষ অতিথির চেয়ারে পুলিশ কর্মকর্তা

    বিএনপির আলোচনা সভায় বিশেষ অতিথির চেয়ারে পুলিশ কর্মকর্তা

    গোপালগঞ্জে থানার কার্যক্রম ও ট্রেন বন্ধ, লেনদেনেও বিঘ্ন

    গোপালগঞ্জে থানার কার্যক্রম ও ট্রেন বন্ধ, লেনদেনেও বিঘ্ন

    চলে গেলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা মাতিয়া বানু শুকু

    চলে গেলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা মাতিয়া বানু শুকু

    পাহাড় কেটে রাস্তা, রিসোর্ট নির্মাণ

    পাহাড় কেটে রাস্তা, রিসোর্ট নির্মাণ