আরব আমিরাতে বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ওয়েলফেয়ার সোসাইটির ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন

সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ওয়েলফেয়ার সোসাইটির (বিডিউস) ৪০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও বার্ষিক গেট টুগেদার অনুষ্ঠিত হয়েছে। এতে আমিরাতের বিভিন্ন অঞ্চল থেকে আড়াই শতাধিক প্রকৌশলী ও তাদের পরিবারের সদস্যরা অংশ নেন।
অনুষ্ঠান উদ্যাপন কমিটির আহ্বায়ক প্রকৌশলী উজ্জ্বল চক্রবর্তী ও সদস্যসচিব মো. হারুনের আমন্ত্রণে শুক্রবার রাতে আজমানের উম্ম আল মোমেনিন উইমেন্স অ্যাসোসিয়েশনে BDEWS-Dubai ও Northern Emirates-এর উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি প্রকৌশলী হাবিব উল্লাহ। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক প্রকৌশলী জহুর হোসেন শাহিন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি প্রকৌশলী আশীষ বড়ুয়া, সিনিয়র সহসভাপতি প্রকৌশলী উত্তম কুমার এবং সাধারণ সম্পাদক প্রকৌশলী জাহাঙ্গীর হোসেন।
এ ছাড়া আল আইন কমিটির সভাপতি প্রকৌশলী মফিজুল ইসলাম, রাস আল খাইমা কমিটির আহ্বায়ক প্রকৌশলী আখতারুল আলম এবং সাবেক সাধারণ সম্পাদক প্রকৌশলী তোফাজ্জল হোসেন, ইঞ্জিনিয়ার কারিমুল হক, উত্তম হাওলাদার, মহিউদ্দিন ইকবাল ও মোস্তফা ই কাদেরী।
বক্তারা সংগঠনের চার দশকের পথচলা, প্রবাসে প্রকৌশলীদের ঐক্য, পারস্পরিক সহযোগিতা এবং ভবিষ্যৎ কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা, লাকি ড্র, সম্মাননা প্রদান ও নৈশভোজের আয়োজন। আয়োজকদের পক্ষ থেকে অনুষ্ঠানের সফল বাস্তবায়নে সহযোগিতাকারী সব নেতৃবৃন্দ, সদস্য, তাদের পরিবার, শুভাকাঙ্ক্ষী ও স্পনসরদের প্রতি কৃতজ্ঞতা জানানো হয়।
অনুষ্ঠানটি সফল করতে সার্বিক সহযোগিতায় ছিলেন আখতারুজ্জামান, সাইফুল ইসলাম, ফরহাদ, এসএম শাফায়েত ও উত্তম কুমার বড়ুয়াসহ আয়োজক কমিটির সদস্যরা।



