সুইডেনে পালিত হলো স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী

স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে সুইডেনের ফ্লেমিংসবেরি এলাকার একটি কমিউনিটি সেন্টারে আলোচনা সভার আয়োজন করেছে দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
স্বেচ্ছাসেবক দল সুইডেন শাখা ও স্বেচ্ছাসেবক দল স্টকহোম মহানগর শাখার উদ্যোগে এবং সুইডেন বিএনপি ও সুইডেন যুবদলের সহযোগিতায় সভাটি অনুষ্ঠিত হয়।
গতকাল রবিবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে আয়োজকরা জানিয়েছে এ তথ্য।
সভায় সভাপতিত্ব করেন স্বেচ্ছাসেবক দল সুইডেন শাখার আহ্বায়ক নিক্সন জমাদার, সঞ্চালনা করেন স্বেচ্ছাসেবক দল সুইডেন শাখার সদস্য সচিব ওয়াসিউদ্দিন খান পাঠান টুটন ও স্বেচ্ছাসেবক দল স্টকহোম মহানগর শাখার সদস্য সচিব কামরুল হাসান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সংসদ সদস্য এস এম জিলানী, বিশেষ বক্তা সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাসির আহমেদ শাহীন।
সভায় আরও বক্তব্য দেন যুব দলের সাবেক সাধারণ সম্পাদক রেজাউল করিম খোকন, সুইডেন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মাকসুদ মিজি, সুইডেন বিএনপির সহ-সভাপতি শাহাদাত হোসেন কায়জার, সুইডেন বিএনপির উপদেষ্টা মাসুদুল হক আফতাবি, হেলাল উদ্দিন হেলু ও স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতারা।
এ সময় সংগঠনের ইতিহাস ও ভবিষ্যৎ কর্তব্য নিয়ে আলোচনা করেন সুইডেন বিএনপির প্রধান উপদেষ্টা জনাব এমদাদ হোসেন কচি। স্বেচ্ছাসেবক দলের সদস্যরা ছাড়াও অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ থেকে আগত নবীন শিক্ষার্থী ও সুইডেনে বসবাসরত বাংলাদেশী জাতীয়তাবাদের নেতারা।






