Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
সুলতানার উঠানের বীজ ছড়িয়েছে ১৩ গ্রামে
মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় প্রবাস

সাইপ্রাসে বাংলাদেশিকে হত্যার দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

ওমর ফারুক, সাইপ্রাস থেকে
agamir somoy
প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৬, ২০:০০
সাইপ্রাসে বাংলাদেশিকে হত্যার দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

সাইপ্রাসে নিহত বাংলাদেশি নাগরিক শাহরুয়ার আহমেদ ইমন

সাইপ্রাসে বাংলাদেশি নাগরিক শাহরুয়ার আহমেদ ইমনকে (২২) পরিকল্পিতভাবে হত্যার দায়ে এক ২২ বছর বয়সী যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার (৬ই অক্টোবর ) দেওয়া রায়ে হত্যাকাণ্ডের পাশাপাশি সংশ্লিষ্ট আরও একাধিক অপরাধে তাকে দোষী সাব্যস্ত করা হয়।

আদালতে শুনানিতে জানা যায়, গত ৭ জুন একটি বাসে ইমনের সঙ্গে অভিযুক্ত যুবকের পরিচয় হয়। পরে তারা পরস্পরের সঙ্গে যোগাযোগের তথ্য আদান-প্রদান করেন। বাসে তাদের মধ্যে কোনো একপর্যায়ে বাকবিতণ্ডাও হয়েছিল বলে আদালতকে জানানো হয়।

এরপর ৯ জুন অভিযুক্ত একটি ছুরি কেনেন। ১১ জুন তিনি ইমনের সঙ্গে যোগাযোগ করে জানান, তিনি প্রতিদিন ৫০ ইউরো বেতনের একটি চাকরি পেয়েছেন। ইমনের এক রুমমেটের ভাষ্য অনুযায়ী, ইমনও জানিয়েছিলেন যে তিনি লারনাকার কোফিনোউ গ্রামের একটি মুরগি উৎপাদন কারখানায় নতুন কর্মস্থলে যাচ্ছেন। তবে তিনি বিস্তারিত কিছু জানাননি।

ওই দিনই ইমনের বাবা একটি আতঙ্কজনক খুদে বার্তা পান। সেখানে লেখা ছিল, “দয়া করে আমাকে বাঁচান, নইলে তারা আমাকে মেরে ফেলবে।”

এর কয়েক মিনিট পর আরও কয়েকটি বার্তা পাঠিয়ে ইমনের বাবার কাছে ৩৫ হাজার ইউরো দাবি করা হয়। টাকা না দিলে ইমোনের কিডনি বের করে বিক্রি করে দেওয়ার হুমকিও দেওয়া হয়।

ইমনের বাবা বিষয়টি বুঝতে তার ছেলের রুমমেটদের সঙ্গে যোগাযোগ করেন এবং বার্তার জবাবে পরিস্থিতি বোঝার চেষ্টা করছেন জানিয়ে ছেলেকে কোনো ধরনের ক্ষতি না করার অনুরোধ করেন। রাত ১১টা ৩৭ মিনিটে সর্বশেষ বার্তাটি আসে। এতে বলা হয়, ১৪ জুনের মধ্যে ১০ হাজার ইউরো না দিলে ইমনের কিডনি বের করে নেওয়া হবে।

এরপর ইমনের সঙ্গে আর কোনো যোগাযোগ করা সম্ভব হয়নি। ইমনের ১৬ জুন নিজ দেশে ফেরার কথা ছিল। তিনি সরকারের স্বেচ্ছায় দেশে ফেরত যাওয়ার কর্মসূচির আওতায় আবেদনও করেছিলেন। কিন্তু নির্ধারিত সময়ে তিনি লারনাকা বিমানবন্দরে উপস্থিত হননি।

তদন্তের পর পুলিশ জানতে পারে, অভিযুক্ত ইমনকে কোফিনোউর একটি কসাইখানার কাছে নির্জন এলাকায় নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে ছুরি দিয়ে তাকে আক্রমণ করার পর শ্বাসরোধ করে হত্যা করা হয়। পরে তার মরদেহ অন্য একটি স্থানে টেনে নিয়ে গিয়ে আবারও শ্বাসরোধ করা হয়।

এরপর মরদেহটি খড় দিয়ে ঢেকে অভিযুক্ত নিজ বাড়িতে ফিরে যায়। সেখানে সে হাত ও জুতা ধুয়ে ফেলে।

পরবর্তীতে পুলিশ ঘটনাস্থল থেকে ইমনের মরদেহ উদ্ধার করে। তদন্তের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয় এবং আদালতে তার বিরুদ্ধে পরিকল্পিত হত্যাসহ একাধিক অভিযোগ প্রমাণিত হয়। আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।

সাইপ্রাসবাংলাদেশি যুবক
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি, থানায় জিডি

    ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি, থানায় জিডি

    ৩০ ব্যাংকে এটিএম-অনলাইন সেবা বন্ধ, গভর্নর ক্ষুব্ধ

    ৩০ ব্যাংকে এটিএম-অনলাইন সেবা বন্ধ, গভর্নর ক্ষুব্ধ

    নান্দাইলের দোকানে তৈরি করা হতো ভুয়া এনআইডি

    নান্দাইলের দোকানে তৈরি করা হতো ভুয়া এনআইডি

    শেয়ারবাজারের নজরদারিতে আর অনুমোদন লাগবে না

    শেয়ারবাজারের নজরদারিতে আর অনুমোদন লাগবে না

    ‘আমার বিরুদ্ধে নিউজ করবেন, আবার বিজ্ঞাপন চাইবেন’ সাংবাদিককে এসিল্যান্ড

    ‘আমার বিরুদ্ধে নিউজ করবেন, আবার বিজ্ঞাপন চাইবেন’ সাংবাদিককে এসিল্যান্ড

    ইংলিশ চ্যানেল পাড়ির পথে ‘প্রায় সব নারীই ধর্ষণের শিকার’?

    ইংলিশ চ্যানেল পাড়ির পথে ‘প্রায় সব নারীই ধর্ষণের শিকার’?

    আগামীর সময়ের সাংবাদিকের বাসায় চুরি

    আগামীর সময়ের সাংবাদিকের বাসায় চুরি

    কর্ণফুলী টানেল প্রকল্পে গাছ না লাগিয়েই লোপাট ৫০ কোটি টাকা

    কর্ণফুলী টানেল প্রকল্পে গাছ না লাগিয়েই লোপাট ৫০ কোটি টাকা

    দুর্গাপূজায় টানা ৫ দিন ছুটি, তবে আগের শনিবার অফিস খোলা

    দুর্গাপূজায় টানা ৫ দিন ছুটি, তবে আগের শনিবার অফিস খোলা

    মৃত ব্যক্তির সই দেখিয়ে হাসপাতালের ২ কোটি ৩৮ লাখ টাকা আত্মসাৎ

    মৃত ব্যক্তির সই দেখিয়ে হাসপাতালের ২ কোটি ৩৮ লাখ টাকা আত্মসাৎ

    চুক্তির সঙ্গে সঙ্গে চট্টগ্রাম বন্দর অচল করে দেওয়ার হুঁশিয়ারি

    চুক্তির সঙ্গে সঙ্গে চট্টগ্রাম বন্দর অচল করে দেওয়ার হুঁশিয়ারি

    বিএনপি ক্ষমতায় থাকতেই শুরু দ্বিতীয় পদ্মা সেতু

    বিএনপি ক্ষমতায় থাকতেই শুরু দ্বিতীয় পদ্মা সেতু

    গণমাধ্যমে ছবি-ভিডিও প্রকাশে লাগবে বন্দরের অনুমতি!

    গণমাধ্যমে ছবি-ভিডিও প্রকাশে লাগবে বন্দরের অনুমতি!

    কলেজীয় ব্যবস্থা ছিনতাই করে বিশ্ববিদ্যালয়

    কলেজীয় ব্যবস্থা ছিনতাই করে বিশ্ববিদ্যালয়

    সমঝোতা চাইলে আওয়ামী লীগকে ‘অপরাধ স্বীকার করতে হবে’

    সমঝোতা চাইলে আওয়ামী লীগকে ‘অপরাধ স্বীকার করতে হবে’