Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
জৌলুশ ছেড়ে গ্রামের স্কুলে নায়লা
বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় প্রবাস

প্যারিসে গোলটেবিল বৈঠক

জুলাইয়ের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয়

প্যারিস প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২২ জুলাই ২০২৬, ১৩:৩৩
জুলাইয়ের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয়

ছবি: আগামীর সময়

জুলাইয়ের চেতনা ধারণ করে গণতান্ত্রিক, জবাবদিহিমূলক ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন ফ্রান্সপ্রবাসী সাংবাদিক, রাজনৈতিক বিশ্লেষক, লেখক ও অনলাইন অ্যাক্টিভিস্টরা।

মঙ্গলবার প্যারিসের অদূরে পঁতেই অবস্থিত রেস্তোরাঁ L4F-এর কনফারেন্স রুমে ‘জুলাই সনদ ও গণভোট বাস্তবায়ন’ শীর্ষক এক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। জুলাইয়ের চেতনা ও ভবিষ্যৎ বাংলাদেশ নির্মাণের বিভিন্ন দিক নিয়ে আলোচনার জন্য সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ফ্রাঙ্কো বাংলা এ আয়োজন করে।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ফ্রাঙ্কো বাংলার সভাপতি শহিদুল ইসলাম। মূল প্রবন্ধ উপস্থাপন করেন সাংবাদিক ও কলামিস্ট তানভীর আহমদ তোহা। তিনি জুলাই আন্দোলনের পটভূমি, এর তাৎপর্য এবং একটি গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠায় নাগরিকদের ভূমিকা নিয়ে আলোচনা করেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইউরো বার্তার সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম ও সিনিয়র সাংবাদিক আব্দুল্লাহ আল মামুন।

বক্তারা বলেছেন, জুলাইয়ের আত্মত্যাগের মর্যাদা রক্ষা করতে হলে গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করা, মানবাধিকার নিশ্চিত করা, আইনের শাসন প্রতিষ্ঠা এবং রাষ্ট্রীয় জবাবদিহিতা বৃদ্ধি করা প্রয়োজন। তারা বলেন, ভবিষ্যতে যেন কোনো ধরনের স্বৈরতান্ত্রিক পরিস্থিতির পুনরাবৃত্তি না ঘটে, সে জন্য প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়নে গুরুত্ব দিতে হবে।

নাগরিক পরিষদ ফ্রান্সের সভাপতি আবুল খায়ের লস্কর বলেছেন, দেশের গণতান্ত্রিক ভবিষ্যৎ রক্ষায় নাগরিক সমাজ, সাংবাদিক, বুদ্ধিজীবী ও অনলাইন অ্যাক্টিভিস্টদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তিনি জুলাইয়ের চেতনায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

ইউরো বার্তার সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম বলেছেন, বাংলাদেশের বিভিন্ন আন্দোলন-সংগ্রামের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে একটি বৈষম্যহীন ও মানবিক সমাজ গঠনে সবাইকে ভূমিকা রাখতে হবে।

সিনিয়র সাংবাদিক ও এটিএন বাংলার ফ্রান্স প্রতিনিধি রাবেয়া আক্তার সুবর্ণা বলেছেন, জুলাই আন্দোলনে দেশের মানুষের পাশাপাশি প্রবাসীরাও বিভিন্নভাবে সংহতি প্রকাশ করেছেন। দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় প্রবাসীদের ভূমিকা গুরুত্বপূর্ণ বলেও তিনি উল্লেখ করেন।

বৈঠকে বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা মনোয়ার পাটোয়ারী, লেখক ও সাংবাদিক হাবিবুল্লাহ ফাহাদ, অনলাইন অ্যাক্টিভিস্ট ও লেখক খালিদ মাহমুদ, লেখক ও অ্যাক্টিভিস্ট কাজী হাবিব, বাংলা টেলিগ্রামের সম্পাদক শাহ সোহেল আহমেদ, অনুক্ত সংবাদের সম্পাদক আনুক্ত কামরুল, অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের গ্লোবাল কমিউনিটির সদস্য, সাংবাদিক ও মানবাধিকার কর্মী সরদার হাসান ইলিয়াছ তানিম, বাংলাদেশ কমিউনিটি ইন ফ্রান্সের (বিসিএফ) সভাপতি এমডি নুর, ডিবিসি নিউজের ফ্রান্স প্রতিনিধি ইকবাল মোহাম্মদ জাফর, বাংলাভিশনের প্রতিনিধি ইয়াসির আরাফাত খান খোকন, এনটিভির প্রতিনিধি আবুল কালাম মামুন, সাংবাদিক শাহ সাইফুল ইসলাম, সামাজিক সেবামূলক প্রতিষ্ঠান আদাফের কর্ণধার ওয়াদুদ তানভীর, ফিদার পরিচালক সায়েম জামিল এবং গবেষক ও লেখক একরামুল কবির সালমানসহ আরও অনেকে।

গোলটেবিল বৈঠকে ফ্রান্সে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন পর্যায়ের ব্যক্তিত্ব, সাংবাদিক, শিক্ষার্থী, গবেষক, অনলাইন অ্যাক্টিভিস্ট ও সচেতন নাগরিকরা উপস্থিত ছিলেন।

প্যারিসে গোলটেবিল বৈঠকজুলাই চেতনাফ্রান্সপ্রবাসী
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    শেখ হাসিনার বিরুদ্ধে চট্টগ্রামে মামলা প্রত্যাহার করলেন বাদী

    শেখ হাসিনার বিরুদ্ধে চট্টগ্রামে মামলা প্রত্যাহার করলেন বাদী

    ডেঙ্গু সামলাতে অনুমোদন পাচ্ছে ‘কিউডেঙ্গা’ টিকা

    ডেঙ্গু সামলাতে অনুমোদন পাচ্ছে ‘কিউডেঙ্গা’ টিকা

    প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শাবিপ্রবির ১৮ শিক্ষার্থী

    প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শাবিপ্রবির ১৮ শিক্ষার্থী

    ছাত্র অধিকারকর্মীকে নির্যাতনের পর অপহরণচেষ্টা, ছাত্রদল নেতার বিরুদ্ধে অভিযোগ

    ছাত্র অধিকারকর্মীকে নির্যাতনের পর অপহরণচেষ্টা, ছাত্রদল নেতার বিরুদ্ধে অভিযোগ

    নানার মৃত্যুতে তনুশ্রী বললেন ‘ইভিল ডেডের পেছনে ছুটবে মিডিয়া’

    নানার মৃত্যুতে তনুশ্রী বললেন ‘ইভিল ডেডের পেছনে ছুটবে মিডিয়া’

    সেই চোখ, সে চিৎকার এবং সে নীরবতা

    সেই চোখ, সে চিৎকার এবং সে নীরবতা

    বিনিয়োগ পরামর্শে আসছে লাইসেন্সধারী আর্থিক পরামর্শক: বিএসইসি কমিশনার

    বিনিয়োগ পরামর্শে আসছে লাইসেন্সধারী আর্থিক পরামর্শক: বিএসইসি কমিশনার

    নথিতে পাকা সড়ক, বাস্তবে কাঁচা, বরাদ্দের ৩৩ লাখ টাকা গেল কোথায়?

    নথিতে পাকা সড়ক, বাস্তবে কাঁচা, বরাদ্দের ৩৩ লাখ টাকা গেল কোথায়?

    ব্যাগ হারিয়ে রেলস্টেশনে বসে কাঁদছিলেন জার্মান পর্যটক

    ব্যাগ হারিয়ে রেলস্টেশনে বসে কাঁদছিলেন জার্মান পর্যটক

    কুড়িগ্রামে জমি নিয়ে বিরোধে সাংবাদিকের মা-বাবার ওপর হামলা

    কুড়িগ্রামে জমি নিয়ে বিরোধে সাংবাদিকের মা-বাবার ওপর হামলা

    রোগীর কেনা ওষুধ অপারেশন থিয়েটার থেকে যেভাবে ফেরে ফার্মেসিতে

    রোগীর কেনা ওষুধ অপারেশন থিয়েটার থেকে যেভাবে ফেরে ফার্মেসিতে

    বিএসইসির ১২ নির্বাহী পরিচালকের দায়িত্বে বড় রদবদল

    বিএসইসির ১২ নির্বাহী পরিচালকের দায়িত্বে বড় রদবদল

    সেই ‘বিহারি বগা’র কাছে শেষ পর্যন্ত চেয়ার হারালেন ওসি রহিম

    সেই ‘বিহারি বগা’র কাছে শেষ পর্যন্ত চেয়ার হারালেন ওসি রহিম

    আপনাকে রুমে ঢোকার সাহস কে দিয়েছে, সাংবাদিককে শিক্ষক

    আপনাকে রুমে ঢোকার সাহস কে দিয়েছে, সাংবাদিককে শিক্ষক

    ‘ডেলিভারির ব্যথা উঠলে সাংবাদিকদের কাছে যাবেন’ ফেসবুকে চিকিৎসকের পোস্ট

    ‘ডেলিভারির ব্যথা উঠলে সাংবাদিকদের কাছে যাবেন’ ফেসবুকে চিকিৎসকের পোস্ট