Agamir Somoy E-Paper
রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
আত্মরক্ষায় মেয়েদের কারাতে শেখান মুন্নী
রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় প্রবাস

জাপানপ্রবাসী সাংবাদিক ও লেখক মঞ্জুরুল হক আর নেই

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, ২৩:৩০
শেয়ার করুন:
জাপানপ্রবাসী সাংবাদিক ও লেখক মঞ্জুরুল হক আর নেই

মঞ্জুরুল হক। ছবি: সংগৃহীত

জাপানপ্রবাসী প্রবীণ সাংবাদিক, লেখক ও শিক্ষক মঞ্জুরুল হক আর নেই। রবিবার (২২ নভেম্বর) বাংলাদেশ সময় বিকেল পৌনে পাঁচটায় জাপানের টোকিওর অদূরে ফুটাবা শহরে নিজের বাসায় শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি। দীর্ঘদিন ধরে ক্যানসারে আক্রান্ত ছিলেন এই সাংবাদিক। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর।

তিনি স্ত্রী ইউমিকো কিকুচি, এক কন্যা, তিন নাতনিসহ অসংখ্য আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব ও গুণগ্রাহী রেখে গেছেন। জাপানেই তাকে দাফনের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা।

১৯৫২ সালে ঢাকায় মঞ্জুরুল হকের জন্ম। ছাত্রজীবনে ছাত্র ইউনিয়নের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। মুক্তিযুদ্ধের সময় তার বয়স ছিল ১৮ বছর, ছিলেন উচ্চমাধ্যমিকের শিক্ষার্থী। সেই সময় একটি স্বাধীনভাবে প্রকাশিত নিউজলেটারের মাধ্যমে তার সাংবাদিকতা শুরু। একই বছর গেরিলা দলের সদস্য হিসেবে অংশ নেন মুক্তিযুদ্ধেও।

স্বাধীনতা লাভের পর তৎকালীন সোভিয়েত ইউনিয়নের মস্কো স্টেট ইউনিভার্সিটি থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন তিনি। পরে লন্ডন বিশ্ববিদ্যালয়ের স্কুল অব ওরিয়েন্টাল অ্যান্ড আফ্রিকান স্টাডিজ (এসওএএস) থেকেও দ্বিতীয় স্নাতকোত্তর ডিগ্রি নেন।

১৯৮০-এর দশকের গোড়ার দিকে ঢাকায় জাতিসংঘ তথ্যকেন্দ্রে (ইউএনআইসি) কাজের মধ্য দিয়ে তার পেশাগত জীবন শুরু হয়। ১৯৯০ সালে বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসের বাংলা বেতার অনুষ্ঠানে প্রযোজক হিসেবে কাজ করতে লন্ডনে যান। পরে ১৯৯৪ সাল থেকে স্থায়ীভাবে জাপানে বসবাস শুরু করেন।

দীর্ঘদিন দৈনিক প্রথম আলোর টোকিও প্রতিনিধি ও পূর্ব এশিয়া প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেছেন মঞ্জুরুল হক। জাপানের জাতীয় সম্প্রচারমাধ্যম এনএইচকে ওয়ার্ল্ডের বেতার সম্প্রচারের সঙ্গেও দীর্ঘদিন যুক্ত ছিলেন। এ ছাড়া ইংরেজি সাময়িকী ঢাকা কুরিয়ারেও নিয়মিত কলাম লিখেছেন। ২০২১ সাল থেকে জাপানের শীর্ষস্থানীয় দৈনিক মায়ানিচি শিম্বুনেও কলাম লিখছিলেন তিনি।

আরও পড়ুন

সুফিয়া কামালের আদর্শ ধারণ করে মানবিক সমাজ গড়ার আহ্বান

২২ নভেম্বর ২০২৬

টোকিও ইউনিভার্সিটি অব ফরেন স্টাডিজসহ দেশটির কয়েকটি বিশ্ববিদ্যালয়ে ২৫ বছরের বেশি সময় ভিজিটিং প্রফেসর হিসেবে দায়িত্ব পালন করেন। সম্প্রতি শিক্ষকতা থেকে অবসর নেন তিনি।

২০২৫ সালে জাপানে কর্মরত বিদেশি সাংবাদিকদের মধ্যে প্রথমবারের মতো দেশটির পররাষ্ট্রমন্ত্রীর বিশেষ সম্মাননা লাভ করেন মঞ্জুরুল হক। জাপানের সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে ভূমিকা রাখাসহ বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি হিসেবে তাকে এ সম্মাননা দেওয়া হয়।

মঞ্জুরুল হকের বাংলায় প্রকাশিত গ্রন্থের মধ্যে সামাজিক ও রাজনৈতিক বিষয় নিয়ে প্রবন্ধ, আত্মজীবনীমূলক রচনা এবং সাহিত্য অনুবাদ উল্লেখযোগ্য। তার বইয়ের মধ্যে রয়েছে ‘রবীন্দ্রনাথের জাপান’, ‘জাপানে রবীন্দ্রনাথ’, ‘হিরোশিমা নাগাসাকির কথা’, ‘আমার জাপান জীবনের স্মৃতি’, ‘গিয়োম আপোলিনেরের কবিতা : অশ্রুভেজা চোখে করাঘাত’ (যৌথ) এবং ‘চে: বন্দুকের পাশে কবিতা’ (যৌথ)। তার মুক্তিযুদ্ধ ও স্মৃতিচারণাবিষয়ক দুই খণ্ডের বই ‘আ স্টোরি অব মাই টাইম’ এবং ‘আ টাইম টু ড্রিম অ্যান্ড আ টাইম অব ডিসপেয়ার’।

প্রবাসপ্রবীণ সাংবাদিকমঞ্জুরুল হক
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ডিসেম্বরে গোপালগঞ্জ যাচ্ছে এনসিপির মিছিল!

    ডিসেম্বরে গোপালগঞ্জ যাচ্ছে এনসিপির মিছিল!

    অবৈধ ইটভাটায় পুড়ছে সন্দ্বীপ, নিয়ন্ত্রণ হাতবদল

    অবৈধ ইটভাটায় পুড়ছে সন্দ্বীপ, নিয়ন্ত্রণ হাতবদল

    সূত্রাপুরে ককটেল বিস্ফোরণে ঢাবি কর্মচারী আহত

    সূত্রাপুরে ককটেল বিস্ফোরণে ঢাবি কর্মচারী আহত

    গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ বিভিন্ন জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন

    গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ বিভিন্ন জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন

    ছাত্রলীগ কর্মীদের ককটেল সরবরাহের অভিযোগ ঢাবি ছাত্রদল নেতার বিরুদ্ধে

    ছাত্রলীগ কর্মীদের ককটেল সরবরাহের অভিযোগ ঢাবি ছাত্রদল নেতার বিরুদ্ধে

    বৈশাখীর কার্যালয়ে একদল যুবকের হামলা, ডিএমডি পুলিশ হেফাজতে

    বৈশাখীর কার্যালয়ে একদল যুবকের হামলা, ডিএমডি পুলিশ হেফাজতে

    ছাত্রদল নেতার বিরুদ্ধে প্রতিবন্ধী শিশু ধর্ষণের অভিযোগ

    ছাত্রদল নেতার বিরুদ্ধে প্রতিবন্ধী শিশু ধর্ষণের অভিযোগ

    প্রধানমন্ত্রীর জন্মদিনে কড়াইল বস্তিতে মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ

    প্রধানমন্ত্রীর জন্মদিনে কড়াইল বস্তিতে মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ

    ‘আমার ছোট্ট কলিজাটাকে আপনার হাতে দিয়ে গেলাম’

    ‘আমার ছোট্ট কলিজাটাকে আপনার হাতে দিয়ে গেলাম’

    নড়াইলে সাবেক এমপিসহ আ.লীগ নেতাদের বাড়িতে আগুন-লুটপাটের অভিযোগ

    নড়াইলে সাবেক এমপিসহ আ.লীগ নেতাদের বাড়িতে আগুন-লুটপাটের অভিযোগ

    তিন বছর ধরে নির্যাতনের শিকার অভিনেত্রী ফারিণ

    তিন বছর ধরে নির্যাতনের শিকার অভিনেত্রী ফারিণ

    একই দিনে জন্ম-মৃত্যু সনদ, ইউপি চেয়ারম্যান-সচিবকে শোকজ

    একই দিনে জন্ম-মৃত্যু সনদ, ইউপি চেয়ারম্যান-সচিবকে শোকজ

    ১৮ দিনেই অন্য দেশে চলে গেছে ৩১৬৮ কোটির অর্ডার

    ১৮ দিনেই অন্য দেশে চলে গেছে ৩১৬৮ কোটির অর্ডার

    ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণে জড়িত সন্দেহে ৬ জনকে পুলিশে দিলেন শিক্ষার্থীরা

    ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণে জড়িত সন্দেহে ৬ জনকে পুলিশে দিলেন শিক্ষার্থীরা

    সিসিটি পরিচালনায় এমপি সেলিমের ১০ কোটি টাকা কম দরে নাটকীয়তা

    সিসিটি পরিচালনায় এমপি সেলিমের ১০ কোটি টাকা কম দরে নাটকীয়তা