Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
সাপ উদ্ধার-অবমুক্ত করেন মিথুন
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় জাতীয়

খুলল মালয়েশিয়ার শ্রমবাজার, এজেন্সি নির্বাচনে বাংলাদেশই

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ০৮ জুলাই ২০২৬, ০৫:৫০
খুলল মালয়েশিয়ার শ্রমবাজার, এজেন্সি নির্বাচনে বাংলাদেশই

সংগৃহীত ছবি

বাংলাদেশের জন্য আবারও খুলে গেছে মালয়েশিয়ার শ্রমবাজার। গত সোমবার থেকে এ শ্রমবাজার উন্মুক্ত হওয়ার তথ্য জানিয়েছেন প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী। প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক মালয়েশিয়া সফরের পর দুই দেশের আলোচনায় এসেছে এ অগ্রগতি।

সরকারের আশা, আগামী এক থেকে দুই মাসের মধ্যে বিনা খরচে শুরু হবে বাংলাদেশি কর্মী পাঠানো। তবে বিষয়টি নিয়ে একেবারেই অন্ধকারে রয়েছেন রিক্রুটিং এজেন্সি মালিকরা। এ নিয়ে আজ বুধবার প্রবাসী কল্যাণ মন্ত্রীর সঙ্গে বৈঠকে বসছেন তারা।

সরকারের সূত্রগুলো বলছে, এবার কর্মী নিয়োগে বড় পরিবর্তন আসছে। যার অংশ হিসেবে মালয়েশিয়া নয়, বাংলাদেশই নির্বাচন করবে রিক্রুটিং এজেন্সি। এতে সিন্ডিকেটের কারসাজি ও দুর্নীতি কমার আশা করা হচ্ছে।
তবে খাত-সংশ্লিষ্টদের ভাষ্য, পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। তা না হলে ভবিষ্যতে আবারও জটিলতা তৈরি হতে পারে।

এতদিন ফরেন ওয়ার্কার্স সেন্ট্রালাইজড ম্যানেজমেন্ট সিস্টেম (এফডব্লিউসিএমএস) পদ্ধতিতে মালয়েশিয়ায় পাঠানো হতো জনশক্তি। এই পদ্ধতিতে মাত্র ১০১টি রিক্রুটিং এজেন্সি মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানি করতে পারত। এসব এজেন্সি মালয়েশিয়া সরকারই নির্ধারণ করে দিত, যা নিয়ে ছিল নানা বিতর্ক। এমনকি সিন্ডিকেটের কারণে একপর্যায়ে গুরুত্বপূর্ণ এ শ্রমবাজার হাতছাড়া হয়ে যায়। তবে নতুন নিয়মে বাংলাদেশ সরকারই এজেন্সি নির্বাচন করবে। এমন প্রেক্ষাপটে নতুন করে আশায় বুক বেঁধেছেন নিবন্ধিত ২ হাজার ৬৪৬ রিক্রুটিং এজেন্সির মালিকরা।

সরকার ঘোষিত নতুন পদ্ধতি কেমন হবে— জানতে চাইলে রিক্রুটিং এজেন্সি কাদের অ্যাসোসিয়েটসের স্বত্বাধিকারী কাদের হেলাল আগামীর সময়কে বললেন, ‘নতুন সিদ্ধান্ত কী হয়েছে, সে ব্যাপারে আমরা এখনো আনুষ্ঠানিকভাবে অবগত নই। মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠকের পরই বিষয়টি স্পষ্ট হবে।’

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিজের (বায়রা) সাবেক কমিটির নির্বাহী সদস্য ও পলি ওয়ার্ল্ড সার্ভিসের ম্যানেজিং পার্টনার মো. কামাল উদ্দিন দিলু বলছিলেন, ‘নতুন পদ্ধতি কেমন হবে এখনো আমরা জানি না। সরকার শুধু ঘোষণা করেছে নতুন পদ্ধতিতে লোক পাঠানো হবে, কিন্তু সেই নতুন পদ্ধতিটা কেমন হবে এখনো বলেনি।’

তিনি জানালেন, আজ প্রবাসী কল্যাণ ভবনে মন্ত্রীর সঙ্গে বায়রা নেতাদের মিটিং ডাকা হয়েছে। এ ব্যাপারে সেখানে বিস্তারিত আলোচনা হতে পারে।

কামাল উদ্দিন বললেন, ‘আমাদের দাবি থাকবে এফডব্লিউসিএমএস পদ্ধতিতে যে ১০১ এজেন্সি রয়েছে, তা বাতিল করে নিবন্ধিত সবার জন্য উন্মুক্ত করতে। তাহলে আর সিন্ডিকেট হবে না এবং মালয়েশিয়া যেতে ইচ্ছুকরা মোটা অঙ্কের টাকা দেওয়া বা প্রতারিত হবেন না।’ এতে দুর্নীতি কমবে বলেও মনে করেন তিনি।

 

মালয়েশিয়াশ্রমবাজারএজেন্সিবাংলাদেশ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কুড়িগ্রাম এক্সপ্রেস লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

    কুড়িগ্রাম এক্সপ্রেস লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:৪৬

    শাহজালাল বদলে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর পুনর্বহাল দাবি

    শাহজালাল বদলে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর পুনর্বহাল দাবি

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:৪০

    আওয়ামী লীগের পথ খুলতে হাইকোর্টে আবেদন

    আওয়ামী লীগের পথ খুলতে হাইকোর্টে আবেদন

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:১৯

    ইজিবাইক থামিয়ে নারী ফুটবলারকে ধর্ষণচেষ্টা, চালক কারাগারে

    ইজিবাইক থামিয়ে নারী ফুটবলারকে ধর্ষণচেষ্টা, চালক কারাগারে

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:৫৬

    ফিলিস্তিনে কেন ‘পূর্ণমাত্রার যুদ্ধের’ হুমকি দিল ইসরায়েল

    ফিলিস্তিনে কেন ‘পূর্ণমাত্রার যুদ্ধের’ হুমকি দিল ইসরায়েল

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:৩৫

    কথা বলুন, পাশে দাঁড়ান

    কথা বলুন, পাশে দাঁড়ান

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০২

    ব্রিকস সম্মেলন ও বৈশ্বিক সমীকরণে বাংলাদেশ

    ব্রিকস সম্মেলন ও বৈশ্বিক সমীকরণে বাংলাদেশ

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০২

    ১০ বছরে ওয়াটার বাসে ৫৭ কোটি টাকা লোকসান, সংসদে বললেন নৌমন্ত্রী

    ১০ বছরে ওয়াটার বাসে ৫৭ কোটি টাকা লোকসান, সংসদে বললেন নৌমন্ত্রী

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৯:৪৩

    সানার দখল নিতে হুতিদের বিরুদ্ধে পাল্টা অভিযানে ইয়েমেনি বাহিনী, নিহত ৭

    সানার দখল নিতে হুতিদের বিরুদ্ধে পাল্টা অভিযানে ইয়েমেনি বাহিনী, নিহত ৭

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৮

    ইসরায়েলি পণ্যে নিষেধাজ্ঞা দিতে চলেছে ব্রিটেন

    ইসরায়েলি পণ্যে নিষেধাজ্ঞা দিতে চলেছে ব্রিটেন

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৩

    পকেট কাটছে চিকিৎসা ব্যয়, বীমায় সমাধানের সন্ধান

    পকেট কাটছে চিকিৎসা ব্যয়, বীমায় সমাধানের সন্ধান

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৪

    ৯দিন সুড়ঙ্গে কাদামাটি খেয়ে বেঁচে ছিলেন দুই নেপালি শ্রমিক

    ৯দিন সুড়ঙ্গে কাদামাটি খেয়ে বেঁচে ছিলেন দুই নেপালি শ্রমিক

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩০

    সাপ উদ্ধার-অবমুক্ত করেন মিথুন

    সাপ উদ্ধার-অবমুক্ত করেন মিথুন

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৯

    গরমের সঙ্গে বেড়েছে লোডশেডিংও

    গরমের সঙ্গে বেড়েছে লোডশেডিংও

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৯

    স্বাস্থ্যব্যবস্থা হবে প্রতিরোধকেন্দ্রিক: ড. এস এম জিয়াউদ্দিন হায়দার

    স্বাস্থ্যব্যবস্থা হবে প্রতিরোধকেন্দ্রিক: ড. এস এম জিয়াউদ্দিন হায়দার

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:০০

    advertiseadvertise