Agamir Somoy E-Paper
বুধবার, ২১ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
পথশিশুদের জন্য ওমর ফারুকের ১২ বছরের লড়াই
বুধবার, ২১ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় জাতীয়

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে যমুনা সেতু ও সংযোগ সড়ক পরিদর্শন করলেন সেতু সচিব

সংবাদ বিজ্ঞপ্তি
agamir somoy
প্রকাশ: ২১ অক্টোবর ২০২৬, ১০:৩৮
ঈদযাত্রা নির্বিঘ্ন করতে যমুনা সেতু ও সংযোগ সড়ক পরিদর্শন করলেন সেতু সচিব

সংগৃহীত ছবি

সেতু বিভাগের সচিব ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মোহাম্মদ আবদুর রউফ যমুনা সেতু এলাকা এবং সাসেক-২ প্রকল্পের আওতায় এলেঙ্গা থেকে যমুনা সেতু পূর্ব গোলচত্বর পর্যন্ত সড়ক নির্মাণকাজ পরিদর্শন করেছেন।

গতকাল মঙ্গলবার তিনি বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের অধীনে হওয়া এসব নির্মাণকাজ পরিদর্শন করেন।

পরিদর্শনকালে তিনি যমুনা সেতুর পট বেয়ারিং পরিবর্তন এবং সেতুর রেললাইনের অংশে সড়ক প্রশস্তকরণ কাজের ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা সভায় অংশগ্রহণ করেন। এ সময় তিনি নির্ধারিত সময়ের মধ্যে পট বেয়ারিং পরিবর্তনের কাজ সম্পন্ন করার নির্দেশনা প্রদান করেন। যমুনা সেতু একটি জাতীয় গুরুত্বপূর্ণ সড়ক যোগাযোগের অংশ হওয়ায় আগামী ঈদুল ফিতর, ২০২৭-এর ঈদযাত্রা স্বস্তিদায়ক করার লক্ষ্যে ঈদুল ফিতরের আগেই সড়ক প্রশস্তকরণের কাজ সম্পন্ন করার নির্দেশনা দেন।

এ সময় তিনি বর্তমান সরকারের প্রতিশ্রুত ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি’র আওতায় রোপণ করা চারাগুলো পরিদর্শন করেন। পাশাপাশি, সেতু এলাকায় নির্মাণাধীন মিউজিয়াম ভবনের নির্মাণকাজের অগ্রগতিও সরেজমিন পরিদর্শন করেন। নির্মাণকাজের গুণগত মান বজায় রেখে দ্রুততম সময়ে তা সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানকে নির্দেশনা প্রদান করেন।

সাসেক-২ প্রকল্পের আওতায় নির্মাণাধীন এলেঙ্গা ফ্লাইওভার পরিদর্শনকালে তিনি নির্মাণকাজের গুণগত মানে সন্তোষ প্রকাশ করেন। তবে কাজের ধীরগতি পরিলক্ষিত হওয়ায় নির্মাণকাজের গতি ত্বরান্বিত করে দ্রুততম সময়ে তা সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানকে নির্দেশনা দেন।

এ ছাড়া, উল্লিখিত প্যাকেজের আওতায় সল্লা বাজার এলাকায় ওভারপাস নির্মাণের বিষয়ে স্থানীয় জনগণের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে তিনি এলাকাটি সরেজমিন পরিদর্শন করেন। পরিদর্শনকালে দেখা যায়, ওই এলাকার সড়কের উভয় পাশে সংযোগ সড়ক, রেলক্রসিং, হাটবাজার, ঈদগাহ মাঠ, মাদরাসা, প্রাথমিক ও উচ্চবিদ্যালয় এবং কৃষিজমি রয়েছে। ফলে স্থানীয় জনগণকে প্রতিনিয়ত বিভিন্ন প্রয়োজনে হালকা ও ভারী যানবাহনে সড়কের এক পাশ থেকে অন্য পাশে যাতায়াত করতে হয়।

এ পরিপ্রেক্ষিতে, ওই স্থানে ওভারপাস নির্মাণের যৌক্তিকতা বিবেচনায় নিয়ে সেতু বিভাগের সচিব তাৎক্ষণিকভাবে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিবের সঙ্গে আলোচনা করেন। এ সময় তিনি সাসেক-২ প্রকল্পের আওতায় ওই স্থানে ওভারপাস নির্মাণের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন।

শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে যানচলাচল নির্বিঘ্ন করার লক্ষ্যে তিনি যমুনা সেতুর অপারেশন ও মেইনটেন্যান্স সম্পর্কিত কার্যক্রম পরিদর্শন করেন। এ সময়ে তিনি লক্ষ্য করেন, শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে যানবাহনের চলাচল বৃদ্ধি পেলেও যমুনা সেতু এলাকায় উল্লেখযোগ্য যানজট হয়নি। এ সময় সেতু বিভাগের সচিব যানবাহন চলাচল নির্বিঘ্ন রাখা এবং যাত্রীদের যাতায়াত স্বস্তিদায়ক করতে যমুনা সেতুর সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

পরিদর্শনকালে সাসেক-২ প্রকল্পের অতিরিক্ত প্রকল্প পরিচালক মো. গোলাম মর্তুজা, বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ ও সাসেক-২ প্রকল্পের কর্মকর্তারা এবং ঠিকাদারি ও পরামর্শক প্রতিষ্ঠানের বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    সৌদিতে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া সুইটির বাড়ি টাঙ্গাইলের মির্জাপুরে

    সৌদিতে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া সুইটির বাড়ি টাঙ্গাইলের মির্জাপুরে

    স্বরাষ্ট্রের ক্ষমতায় পররাষ্ট্রের বাগড়া

    স্বরাষ্ট্রের ক্ষমতায় পররাষ্ট্রের বাগড়া

    সৌদিতে সুইটি আক্তারের শিরশ্ছেদে মৃত্যুর খবর জানতো না পরিবার

    সৌদিতে সুইটি আক্তারের শিরশ্ছেদে মৃত্যুর খবর জানতো না পরিবার

    সৌদিতে শিরশ্ছেদ, গ্রেপ্তারের আগে ফেসবুকে যা লিখেছিলেন নজরুল

    সৌদিতে শিরশ্ছেদ, গ্রেপ্তারের আগে ফেসবুকে যা লিখেছিলেন নজরুল

    ইশরাক ইস্যুর মধ্যেই পুলিশকে না জানিয়ে ববি হাজ্জাজের নামে মাদকবিরোধী অভিযান

    ইশরাক ইস্যুর মধ্যেই পুলিশকে না জানিয়ে ববি হাজ্জাজের নামে মাদকবিরোধী অভিযান

    হাত মিলিয়ে প্রধানমন্ত্রীর দিকে এগিয়ে যাওয়া রাজশাহীর বিভাগীয় কমিশনারকে স্ট্যান্ড রিলিজ

    হাত মিলিয়ে প্রধানমন্ত্রীর দিকে এগিয়ে যাওয়া রাজশাহীর বিভাগীয় কমিশনারকে স্ট্যান্ড রিলিজ

    ৯৭ শতাংশ কাজ হয়ে যাওয়ার পর বাতিল হচ্ছে বিআরটি প্রকল্প

    ৯৭ শতাংশ কাজ হয়ে যাওয়ার পর বাতিল হচ্ছে বিআরটি প্রকল্প

    বিএনপির এমপি চাঁদ নিলেন আখচাষির প্রণোদনা

    বিএনপির এমপি চাঁদ নিলেন আখচাষির প্রণোদনা

    পূজা শেষে বাড়ি ফিরছিলেন চার নারী, পথে স্বর্ণালংকার ছিনিয়ে নিল ডাকাতরা

    পূজা শেষে বাড়ি ফিরছিলেন চার নারী, পথে স্বর্ণালংকার ছিনিয়ে নিল ডাকাতরা

    সৌদিতে মৃত্যুদণ্ড : ধন্দ নিয়েই শোকাতুর টাঙ্গাইলের সুইটির পরিবার

    সৌদিতে মৃত্যুদণ্ড : ধন্দ নিয়েই শোকাতুর টাঙ্গাইলের সুইটির পরিবার

    অতিরিক্ত ডিআইজির বাড়িতে অভিযান, আটক ৮৫

    অতিরিক্ত ডিআইজির বাড়িতে অভিযান, আটক ৮৫

    যাঁরা ভবিষ্যৎ গড়েন, তাঁরা কোথায়?

    যাঁরা ভবিষ্যৎ গড়েন, তাঁরা কোথায়?

    পদ দেওয়ার কথা বলে ১ লাখ টাকা ও ৩ খাসি নেওয়ার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

    পদ দেওয়ার কথা বলে ১ লাখ টাকা ও ৩ খাসি নেওয়ার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

    বহিষ্কার হলেন পদ দেওয়ার কথা বলে টাকা-খাসি নেওয়া সেই বিএনপি নেতা

    বহিষ্কার হলেন পদ দেওয়ার কথা বলে টাকা-খাসি নেওয়া সেই বিএনপি নেতা

    স্বৈরাচারের গুলি মুসলমান-হিন্দু-খ্রিষ্টান দেখেনি: প্রধানমন্ত্রী

    স্বৈরাচারের গুলি মুসলমান-হিন্দু-খ্রিষ্টান দেখেনি: প্রধানমন্ত্রী