Agamir Somoy E-Paper
সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনা ভাড়ায় শিক্ষার্থীদের খেয়া পার
সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় জাতীয়

তামাক চাষের তথ্য লুকাচ্ছেন কৃষি কর্মকর্তারা

জহির রায়হান
agamir somoy
প্রকাশ: ০৮ জুলাই ২০২৬, ১৩:২৭
তামাক চাষের তথ্য লুকাচ্ছেন কৃষি কর্মকর্তারা

এআই ছবি

দেশে তামাক চাষ বাড়ছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরা (বিবিএস) ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যে এই চিত্র উঠে এসেছে। তবে সরকারের এই দুই সংস্থার তথ্যে দেশে তামাক চাষ ও উৎপাদনের তথ্যে অমিল পাওয়া গেছে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে, ২০২৪-২৫ অর্থবছরে দেশে তামাকের চাষ হয়েছে ৮৭ হাজার ৫৮২ একর জমিতে। অন্যদিকে, বিবিএসর তথ্য বলছে, ওই অর্থবছরে দেশে তামাকের চাষ হয়েছে ১ লাখ ৬ হাজার ৯৮৭ হেক্টর জমিতে।

শুধু ওই অর্থবছর নয়, ২০২২-২৩ ও ২০২৩-২৪ অর্থবছরের তামাক চাষ ও উৎপাদনের তথ্যে একই রকম গড়মিল দেখা গেছে।

তামাকবিরোধী জোটের নেতাদের অভিযোগ, তামাক চাষ নিয়ন্ত্রণ নীতি হওয়ার জন্য ২০১৭ সাল থেকে খসড়া চূড়ান্ত হয়ে পড়ে আছে। তামাক কোম্পানীগুলো সরকারের ভেতর খুবই সক্রিয় থাকে। তারা সরকারের ভেতরে ঢুকে সুযোগ-সুবিধা নিচ্ছে। তামাক কোম্পানিগুলোর চাপে ‘অনিয়িন্ত্রিতভাবে’ তামাক চাষের সুযোগ করে দেওয়া হয়েছে। তামাক চাষের কারণে স্বাস্থ্য ও পরিবেশে যে ক্ষতি হচ্ছে, কৃষি বিভাগ তা দেখছে না। বরং মাঠ পর্যায়ে কৃষি বিভাগ থেকে তামাক চাষ কম দেখানো হচ্ছে।

বিবিএস সবশেষ কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ (২০২৫) প্রকাশ করেছে গত ৩০ জুন। ওই বর্ষগ্রন্থ বিশ্লেষণ করে দেখা গেছে, ২০২২ সালের পর থেকে দেশে তামাকের চাষ বেড়ে চলছে। ২০২২-২৩ অর্থবছরে তামাকের চাষ হয়েছে ৯৩ হাজার ১০৭ একর জমিতে। তামাক উৎপাদন হয়েছে ৮৬ হাজার ৫৮৩ টন।

২০২৩-২৪ অর্থবছরে তামাক চাষ ও উৎপাদন দুটোই বেড়েছে। ওই অর্থবছরে তামাক চাষ হয়েছে ১ লাখ ১ হাজার ১০০ একর জমিতে। যার উৎপাদন হয় ৯৭ হাজার ৮১৪ টন। ২০২৪-২৫ অর্থবছরে তামাকের চাষ আরও বেড়ে দাঁড়ায় ১ লাখ ৬ হাজার ৯৮৭ একর। আর উৎপাদন হয় ১ লাখ ৩ হাজার ৭১৭ টন।

অপরদিকে, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য বলছে, ২০২২-২৩ অর্থবছরে দেশে তামাকের চাষ হয় ৬৫ হাজার ৪১৯ একর জমিতে। পরের বছর ২০২৩-২৪ অর্থবছরে তামাকের চাষ হয় ৭২ হাজার ৪৪ জমিতে। ২০২৪-২৫ অর্থবছরে এই চাষ দাঁড়ায় ৮৭ হাজার ৫৮০ একর জমিতে। ২০২৫-২৬ অর্থবছরে ৯৭ হাজার ৭৬৩ একর জমিতে তামাক চাষ হয়েছে।

সরকারের দুই সংস্থার দুই রকম তথ্যের বিষয়ে জানতে চাইলে বিবিএসের কৃষি উইংয়ের পরিচালক আলাউদ্দিন আল আজাদ আগামীর সময়কে বললেন, ‘তারা নিজস্ব জরিপের মাধ্যমে তথ্য সংগ্রহ করেন।’

এ বিষয়ে জানতে চাইলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরিচালক (ক্রপস উইং) সালমা লাইজু দাবি করেন, তারা মাঠ পযায় থেকে যে তথ্য পান, তার ওপর প্রতিবেদন করেন।

সালমা লাইজু আগামীর সময়কে বলেছেন, ‘কৃষি কর্মকর্তারা হয়তো মনে করেন, তামাক চাষ বেশি দেখানো যাবে না। সে কারণে কমিয়ে দেন। কিন্তু এতে কোনো লাভ হয় না।’

বেসরকারি সংস্থা উন্নয়ন বিকল্পের নির্ধারণী গবেষণা (উবিনীগ) ১৯৮৪ সাল থেকে দেশে তামাকবিরোধী নীতি প্রনয়ণে কাজ করে আসছে। এই সংস্থার নির্বাহী পরিচালক ফরিদা আখতার অন্তর্বর্তী সরকারের সাবেক এই উপদেষ্টাও। দেশে তামাক চাষ বাড়ার পেছনে কৃষি বিভাগের দায় বেশি দেখছেন তিনি।

ফরিদা আখতার আগামীর সময়কে বলেছেন, ‘তামাককে অর্থকরী ফসলের তালিকায় দেখানো হয়। আমরা যখন ৮০ হাজার একর জমিতে তামাক চাষ দেখছিলাম তখন কৃষি বিভাগ দেখাচ্ছে ৪৫ হাজার একর জমিতে। সব সময় তারা (কৃষি বিভাগ) কম দেখিয়ে গেছে এবং তারা কোনো দায়-দায়িত্ব নেননি। তামাকের যে ক্ষতিগুলো স্বাস্থ্য ও পরিবেশের দিক দিয়ে দেখা হয়, কৃষি সেগুলো দেখে না। ’

তামাক চাষ বাড়ল কেন

দেশে তামাক চাষ নিয়ে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর ১৯৮৬-৮৭ অর্থ বছর থেকে ২০২৪-২৫ অর্থবছর পর্যন্ত তথ্য বিশ্লেষণ করেছে আগামীর সময়। বাংলাদেশ পরিসংখ্যান বর্ষগ্রন্থ-২০০০ বিশ্লেষণ করে দেখা গেছে, ১৯৮৬-৮৭ অর্থবছরে দেশে তামাকের চাষ হয়েছিল ১ লাখ ১৪ হাজার ৪৯৫ একর জমিতে। ১৯৯০ সাল থেকে ২০০০ পযন্ত দেশে তামাকের চাষের জমি এক লাখ একরের নিচে নেমে আসে। ১৯৯৯-২০০০ অর্থবছরে তামাক চাষ হয়েছিল ৭৯ হাজার ৯১০ একর জমিতে।

তবে ২০১০-১১ সালে তামাকের চাষ হঠাৎ বেড়ে ১ লাখ ২০ হাজার একর জমিতে পৌঁছায়। ২০১৪-১৫ অর্থবছরে তামাকের আবাদ হয় ১ লাখ ২৭ হাজার একর জমিতে, যা এখন পর্যন্ত সর্বোচ্চ। বিবিএসের তথ্য বলছে, ২০২০-২১ অর্থবছরে তামাক চাষ কমে ৯৯ হাজার ৬০০ একর জমিতে আসে। ২০২২-২৩ অর্থবছরে আরও কমে ৯৩ হাজার ১০৭ হেক্টর জমিতে তামাক চাষ হয়। কিন্তু এরপর থেকে তামাক চাষ আবার বেড়ে গেছে।

কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থের সবশেষ তথ্য বলছে, ২০২৪-২৫ অর্থবছরে সবচেয়ে বেশি তামাকের চাষ হয়েছে কুষ্টিয়ায় ৩৮ হাজার ৪২১ একর জমিতে। দ্বিতীয় লালমনিরহাটে ২৬ হাজার ১৫৭ হেক্টর জমিতে তামাকের চাষ হয়েছে। এ ছাড়া মেহেরপুরে ৭ হাজার ৮৮৭, নীলফামারীতে ৭ হাজার ৮১০ ও রংপুরে ৭ হাজার ৫৭০ জমিতে তামাকের চাষ হয়েছে।

তামাকবিরোধী আন্দোলনের সঙ্গে যুক্ত ব্যক্তিরা বলছেন, স্বাস্থ্য ও পরিবেশে তামাকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে পরিবেশকর্মী ও এনজিওগুলোর তৎপরতা কিছুটা কাজে লেগেছিল। তবে কৃষি বিভাগের উদাসীনতায় তামাক চাষ কমানো যাচ্ছে না। বরং নতুন নতুন এলাকায় তামাক চাষ ছড়িয়ে পড়ছে।

রংপুরের তারাগঞ্জ, গঙ্গাচড়া ও সদরের পাঁচ জন কৃষকের সঙ্গে কথা বলে জানা গেছে, তামাক কোম্পানিগুলো কৃষকদের বীজ, সার, কীটনাশক এবং অগ্রিম ঋণ দেয়। অন্যদিকে ধান বা অন্যান্য কৃষিপণ্যের ন্যায্যমূল্য প্রাপ্তি অনিশ্চিত হওয়ায় এবং উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় কৃষকেরা তামাক চাষে বেশি লাভ দেখেন। গঙ্গাচড়ার বুড়িরহাটের কৃষক আল আমিন বললেন, ‘ধান, আলুর দাম পায় না কৃষক। তাংকু (তামাক) করলে কোম্পানি লোক মাঠ থাকি কিনি নিয়া যায়। হামার টেনশন থাকে না।’

অবশ্য তামাক চাষে কৃষকদের নিরুৎসাহিত করা হলেও কাজ হচ্ছে না বলে দাবি করেন মাঠ পর্যায়ের কৃষি কর্মকর্তারা। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের লালমনিরহাটের উপপরিচালক মো. সাইখুল আরিফিন আগামীর সময়কে বলেছেন, ‘কৃষকেরা শুনছেন না, তারা সাময়িক লাভ দেখেন। স্বাস্থ্য, পরিবেশ বা মাটির স্বাস্থ্য নিয়ে যেগুলো ইস্যু আছে, এগুলো তাদের কাছে বিষয় না।’

কৃষি কর্মকর্তারা বলছেন, ছোট ছোট চাষীদের প্রণোদনা দিয়ে নিরুৎসাহিত করা ছাড়া তামাক চাষ কমবে না। তবে এ নিয়ে কৃষি বিভাগের কোনো প্রকল্প নেই। পল্লী-কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) ২০১৭-১৮ অর্থবছর থেকে তামাক চাষ ছেড়ে বিকল্প ফসল উৎপাদনকারী কৃষকদের প্রণোদনা দিয়েছিল। পিকেএসএফর ব্যবস্থাপক মো. আলাউদ্দিন আহমেদ আগামীর সময় বললেন, ‘তামাক চাষ নিয়ন্ত্রণে বিকল্প ফসল উৎপাদন ও বহুমুখী আয়ের উৎস সৃষ্টি শীর্ষক প্রকল্পটি গত বছর শেষ হয়েছে।’

উবিনীগের নির্বাহী পরিচালক ফরিদা আখতারের মতে, এফসিটিসিতে (ফ্রেমওয়ার্ক কনভেনশন অন টোবাকো কনট্রল) স্বাক্ষরকারী দেশ হিসেবে বাংলাদেশে তামাকের বিকল্প ফসলের জন্য সহায়তা দেওয়ার কথা সরকারের।

তামাক চাষবাংলাদেশ পরিসংখ্যান ব্যুরাকৃষি সম্প্রসারণ অধিদপ্তর
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    গণি রোড থেকে সরছে সচিবালয়, বসবে আদালত

    গণি রোড থেকে সরছে সচিবালয়, বসবে আদালত

    বেতন নাকি শেখার সুযোগ— কোনটি বেছে নেবেন

    বেতন নাকি শেখার সুযোগ— কোনটি বেছে নেবেন

    মামলা না করার শর্তে হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে টাকা নেন বীথির স্বামী

    মামলা না করার শর্তে হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে টাকা নেন বীথির স্বামী

    বিএনপির এমপির সুপারিশে মাদ্রাসার সভাপতি স্বেচ্ছাসেবক লীগ নেতা

    বিএনপির এমপির সুপারিশে মাদ্রাসার সভাপতি স্বেচ্ছাসেবক লীগ নেতা

    রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশিসহ নিহত ১২

    রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশিসহ নিহত ১২

    ‘একটা আইসিইউ সিটের জন্য শ খানেক ফোন করেছি’

    ‘একটা আইসিইউ সিটের জন্য শ খানেক ফোন করেছি’

    শেকৃবির হল ক্যান্টিনে পোড়া তেল ব্যবহারের অভিযোগ

    শেকৃবির হল ক্যান্টিনে পোড়া তেল ব্যবহারের অভিযোগ

    প্রযুক্তিগত জ্ঞান ও ঠান্ডা মাথায় সিদ্ধান্ত দুটোই জরুরি

    প্রযুক্তিগত জ্ঞান ও ঠান্ডা মাথায় সিদ্ধান্ত দুটোই জরুরি

    সাজেক ভ্যালি বন্ধ ঘোষণা, পর্যটকদের ফিরে যাওয়ার নির্দেশ

    সাজেক ভ্যালি বন্ধ ঘোষণা, পর্যটকদের ফিরে যাওয়ার নির্দেশ

    ব্যাগ হারানো জার্মান পর্যটককে ল্যাপটপ উপহার

    ব্যাগ হারানো জার্মান পর্যটককে ল্যাপটপ উপহার

    সড়ক অবরোধ সাজেকে, আটকা দুই হাজার পর্যটক

    সড়ক অবরোধ সাজেকে, আটকা দুই হাজার পর্যটক

    দেশের জ্বালানিতে এখন শুধুই যুক্তরাষ্ট্র

    দেশের জ্বালানিতে এখন শুধুই যুক্তরাষ্ট্র

    ময়নাতদন্তের চূড়ান্ত প্রতিবেদনে জানা গেল নানা পাটেকরের মৃত্যুর কারণ

    ময়নাতদন্তের চূড়ান্ত প্রতিবেদনে জানা গেল নানা পাটেকরের মৃত্যুর কারণ

    রবিঠাকুরের গ্রাফিতিতে চুনকালি : আয়াসসহ ৪ জন রিমান্ডে

    রবিঠাকুরের গ্রাফিতিতে চুনকালি : আয়াসসহ ৪ জন রিমান্ডে

    প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজা পড়ালেন সাবেক মেয়র বেলাল

    প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজা পড়ালেন সাবেক মেয়র বেলাল