ঢাকায় আজ বজ্রবৃষ্টির আভাস
অনলাইন ডেস্ক

ফাইল ছবি
ঢাকায় আজ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। মঙ্গলবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে এ তথ্য।
আবহাওয়া অফিস জানিয়েছে, ঢাকার আকাশ আজ আংশিক মেঘলা হতে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। সেইসঙ্গে হতে পারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি। আজ দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে ঢাকায়। এদিন দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে বলে উল্লেখ করা হয়েছে পূর্বাভাসে।
মঙ্গলবার সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা ছিল ২৮ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতা ছিল ৮৯ শতাংশ। গতকাল রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩২ ডিগ্রি সেলসিয়াস। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৮ ডিগ্রি।




