Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায় প্রাণী থেকে মানুষ, সবার পাশেই বাচ্চু
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় জাতীয়

৫ নদীর পানি এখন বিপৎসীমার ওপরে

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ১১ জুলাই ২০২৬, ১৯:৫৩
৫ নদীর পানি এখন বিপৎসীমার ওপরে

সংগৃহীত ছবি

দেশের সার্বিক বন্যা পরিস্থিতিতে এখনো উদ্বেগ কাটেনি। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের সর্বশেষ তথ্য বলছে, দেশের পাঁচটি প্রধান নদীর পানি ৭টি স্টেশনে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, নেত্রকোনা, বান্দরবান ও চট্টগ্রামের বিভিন্ন নিম্নাঞ্চলে বন্যার ঝুঁকি বেড়েছে।

বিশেষ করে গত তিন ঘণ্টায় সোমেশ্বরী নদীর পানি বেড়ে বিপৎসীমা অতিক্রম করেছে। এতে নেত্রকোনার কলমাকান্দায় নতুন করে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে।

পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী, সিলেটের ফেঞ্চুগঞ্জ স্টেশনে কুশিয়ারা নদীর পানি বিপৎসীমার ২৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। গত তিন ঘণ্টায় সেখানে পানি আরও ১ সেন্টিমিটার বেড়েছে।

সুনামগঞ্জের মারকুলি স্টেশনে কুশিয়ারা নদীর পানি বিপৎসীমার ১৫ সেন্টিমিটার ওপরে রয়েছে। তবে গত তিন ঘণ্টায় সেখানে পানির উচ্চতা অপরিবর্তিত ছিল।

মৌলভীবাজার স্টেশনে মনু নদীর পানি গত তিন ঘণ্টায় ১১ সেন্টিমিটার কমেছে। তবু নদীটির পানি এখনো বিপৎসীমার ৫ সেন্টিমিটার ওপরে রয়েছে।

নেত্রকোনার কলমাকান্দা স্টেশনে সোমেশ্বরী নদীর পানি গত তিন ঘণ্টায় বেড়েছে। বর্তমানে তা বিপৎসীমার ১ সেন্টিমিটার ওপরে প্রবাহিত হচ্ছে। এতে এলাকায় নতুন করে বন্যার আশঙ্কা তৈরি হয়েছে।

সাঙ্গু নদীর পানি এখনো সবচেয়ে বেশি উচ্চতায় রয়েছে। বান্দরবান স্টেশনে নদীটির পানি বিপৎসীমার ১৯০ সেন্টিমিটার ওপরে প্রবাহিত হচ্ছে। তবে গত তিন ঘণ্টায় সেখানে পানি ১১ সেন্টিমিটার কমেছে।

চট্টগ্রামের দোহাজারী স্টেশনে সাঙ্গু নদীর পানি আরও ৪ সেন্টিমিটার বেড়েছে। বর্তমানে সেখানে পানি বিপৎসীমার ৩৮ সেন্টিমিটার ওপরে রয়েছে।

এদিকে, মাতামুহুরী নদীর লামা স্টেশনে পানি বিপৎসীমার ১৮ সেন্টিমিটার ওপরে প্রবাহিত হচ্ছে। গত তিন ঘণ্টায় সেখানে পানি ১৫ সেন্টিমিটার কমেছে। এতে পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে।

বিপৎসীমাপানি উন্নয়ন বোর্ড
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন: