ঢামেকে কারাবন্দি কয়েদির মৃত্যু
আগামীর সময় প্রতিবেদক

সংগৃহীত ছবি
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সুজন (৪৬) নামে এক কারাবন্দি কয়েদির মৃত্যু হয়েছে।
আজ রবিবার বিকেলে অসুস্থ অবস্থায় ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে তাকে কয়েকজন কারারক্ষি ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন। পরে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে বিকেল ৪টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান। তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
কারা সূত্রে জানা গেছে, রামপুরা থানার ৫২৯৫/২৬ (সিআর) নম্বর মামলায় ৮৯ ধারায় সুজন কারাবন্দি ছিলেন। নিহত সুজন কিশোরগঞ্জের নিকলী উপজেলার গোড়াই গ্রামের সিরাজ মিয়ার ছেলে।



