মঈন খান
সমবায় ব্যাংক হতে হবে দরিদ্রদের অর্থনৈতিক মুক্তির হাতিয়ার
আগামীর সময় প্রতিবেদক

সমবায় ব্যাংককে দেশের দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের অর্থনৈতিক মুক্তির হাতিয়ার হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান। গতকাল মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে সমবায় অধিদপ্তরের সমবায় ব্যাংক লিমিটেডের ৪৯তম সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানালেন তিনি। স্থানীয় সরকারমন্ত্রী বললেন, সমবায়ের মূল লক্ষ্য মুনাফা অর্জন নয়; বরং দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের অর্থনৈতিক মুক্তি নিশ্চিত করা। তবে সামাজিক দায়বদ্ধতার পাশাপাশি ব্যাংক
সমবায় ব্যাংকের বিভিন্ন সমস্যা যুক্তিসংগতভাবে উপস্থাপনের আহ্বান জানিয়ে মন্ত্রী বললেন, দেশের দরিদ্র মানুষের কল্যাণে ব্যাংকটিকে আরও কার্যকর করতে তিনি সমবায়ীদের সঙ্গে নিয়ে কাজ করবেন।



