Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মোবাইল আসক্তি ঠেকাতে খোকনের ‘পথ পাঠাগার’
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় জাতীয়

বিদ্যুৎমন্ত্রী

প্রকল্পের নামে অপচয়, দায়ীদের ছাড় নয়

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ০৮ জুন ২০২৬, ২০:৪০
প্রকল্পের নামে অপচয়, দায়ীদের ছাড় নয়

দেশের বিদ্যুৎ খাতে বিগত সময়ে যেসব অপ্রয়োজনীয় প্রকল্প নেওয়া হয়েছে সেগুলো ইতোমধ্যে চিহ্নিত করা হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। এগুলোর পেছনে কারা দায়ী তা তদন্ত করে যথাসময়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাসও দিলেন মন্ত্রী।

আজ সোমবার বিদ্যুৎ বিভাগের অধীন সঞ্চালন ও বিতরণ সংশ্লিষ্ট সংস্থা এবং কোম্পানিগুলোর চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকদের নিয়ে পর্যালোচনা সভায় এসব কথা বলেছেন মন্ত্রী।

সভায় পারমাণবিক বিদ্যুতের যুগে প্রবেশের প্রস্তুতি হিসেবে দেশের বিদ্যুৎ ব্যবস্থাকে আরও নিরাপদ, আধুনিক ও যুগোপযোগী করার জন্য দ্রুত একটি কার্যপত্র তৈরির নির্দেশ দেন ইকবাল হাসান।

দেশের বিদ্যমান বিদ্যুৎ সঞ্চালন ও বিতরণ সক্ষমতা, দুর্বলতা, স্মার্ট গ্রিড এবং পারমাণবিক বিদ্যুৎ ব্যবস্থা চালু করার চ্যালেঞ্জ ও প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা হয় সেখানে।

বিদ্যুৎমন্ত্রী পারমাণবিক বিদ্যুতের যুগে প্রবেশের শুরুতে সম্ভাব্য চ্যালেঞ্জগুলো চিহ্নিত করে সেগুলো মোকাবিলা করার জন্য অনতিবিলম্বে প্রস্তুতি গ্রহণের তাগিদ দেন।

বিদ্যুৎব্যবস্থা নিরাপদ ও যুগোপযোগী করতে জাতীয় গবেষণা কেন্দ্র স্থাপনের গুরুত্ব তুলে ধরলেন মন্ত্রী। বললেন, ‘এটি অত্যন্ত উচ্চ প্রযুক্তি সম্পন্ন খাত। তাই পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন শুরু হওয়ার আগেই যথাযথ প্রস্তুতি থাকতে হবে। সেই প্রস্তুতি শুরু করেছে সরকার।’

‘পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশকে প্রয়োজনীয় সমীক্ষা করে একটি ধারণা পত্র তৈরি করতে বলা হয়েছে। সেই পত্রটি পারমাণবিক বিদ্যুৎ ব্যবহারের অভিজ্ঞতাসম্পন্ন বিদেশি পরামর্শকদের দিয়ে মূল্যায়ন করানো হবে। তাদের পরামর্শ অনুযায়ী পারমাণবিক বিদ্যুৎ আসার আগেই সঞ্চালন ও বিতরণ ব্যবস্থার প্রয়োজনীয় আধুনিকায়ন করা হবে। সরকার যথাসময়ে সব প্রস্তুতি সম্পন্ন করতে সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে,’ যোগ করেন ইকবাল হাসান মাহমুদ।

মন্ত্রী জানান, দেশ গ্যাসভিত্তিক বিদ্যুৎ থেকে কয়লা ও সৌর বিদ্যুৎ ব্যবস্থার দিকে এগিয়েছে। এখন যাচ্ছে পারমাণবিক বিদ্যুতের দিকে। তবে এর জন্য বিদ্যুৎ সঞ্চালন লাইন ও বিতরণ লাইনের মধ্যে সমন্বয় সাধন অত্যন্ত জরুরি।

বিগত আওয়ামী সরকারের সময়ে এই সমন্বয়ের জন্য কোনো কাজ করা হয়নি এমন অভিযোগ তুললেন মন্ত্রী। বললেন, এগুলোকে সুসংগত করার জন্য যথেষ্ট কার্যকর ব্যবস্থা গড়ে তোলা হয়নি। এই সমন্বয় না করলে পুরো ব্যবস্থা ভেঙে পড়তে পারে। এই ধরনের দুর্ঘটনা যেন না ঘটে, তার আগাম প্রস্তুতিমূলক ব্যবস্থা গ্রহণ করতেই সংশ্লিষ্ট সবাইকে নিয়ে এই সভা করা হয়েছে।

সভায় বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান প্রকৌশলী মো. রেজাউল করিম এবং পাওয়ার গ্রিড কোম্পানির প্রধান প্রকৌশলী মো. মঞ্জুরুল ইসলাম বিদ্যুতের বিদ্যমান সক্ষমতা, চ্যালেঞ্জ ও উন্নয়ন পরিকল্পনার অগ্রগতি সম্পর্কে অবহিত করেন মন্ত্রীকে। এ সময় উপস্থিত ছিলেন বিদ্যুৎ সচিব মিরানা মাহরুখ।

বিদ্যুৎমন্ত্রীইকবাল হাসান মাহমুদপ্রকল্প
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!