Agamir Somoy E-Paper
শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মানুষের বিপদে ছোটেন খলিল
শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় জাতীয়

বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের আবক্ষ ভাস্কর্যটি স্থানান্তরের সিদ্ধান্ত

অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২১ জুলাই ২০২৬, ১৯:০৫
শেয়ার করুন:
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের আবক্ষ ভাস্কর্যটি স্থানান্তরের সিদ্ধান্ত

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা জাহেদ উর রহমান

ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের আবক্ষ ভাস্কর্যটি স্থানান্তরের সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা জাহেদ উর রহমান এ তথ্য জানালেন। একই সঙ্গে ভাস্কর্য অপসারণের ঘটনা ঘিরে ছড়িয়ে পড়া বিভিন্ন তথ্যের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

আজ মঙ্গলবার সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে তথ্য মন্ত্রণালয়ের নিয়মিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেছেন।

কয়েক দিন আগে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য ভাঙার ঘটনায় সরকার বা প্রশাসনের পক্ষ থেকে দৃশ্যমান কোনো কঠোর ব্যবস্থা দেখা যায়নি। এ বিষয়ে সরকারের অবস্থান কী- জানতে চাইলে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা বললেন, ঘটনাটি জানার পর তিনি ব্যক্তিগতভাবে সংশ্লিষ্ট জেলা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে খোঁজ নিয়েছেন। ঘটনাটি নিয়ে নানা ধরনের বিভ্রান্তিকর তথ্য প্রচার হচ্ছে।

আরও পড়ুন

ভাঙা হচ্ছে বীরশ্রেষ্ঠ হামিদুরের ভাস্কর্য, জানে না প্রশাসনের কেউই!

১৬ জুলাই ২০২৬

প্রশাসনের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, এটি জঙ্গি হামলা বা ভাঙচুরের ঘটনা নয়; বরং অসমাপ্ত ভাস্কর্যটি অন্যত্র স্থানান্তর করে নতুনভাবে নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রশাসনের কাছ থেকে যে তথ্য পেয়েছি তাতে জানা গেছে, ভাস্কর্যটির নির্মাণকাজই এখনো সম্পূর্ণ হয়নি। এটি ২০১৯-২০ সালের দিকে শুরু হয়েছিল, কিন্তু শেষ হয়নি, যোগ করেন তিনি।

তথ্য উপদেষ্টা বললেন, প্রশাসনের কাছে দুটি অভিযোগ এসেছে। প্রথমত, আবক্ষ ভাস্কর্যের মুখাবয়ব বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের সঙ্গে যথাযথভাবে সাদৃশ্যপূর্ণ নয়। দ্বিতীয়ত, ভাস্কর্যটি একটি গুরুত্বপূর্ণ সড়কের সংযোগস্থলে উঁচু বেদির ওপর নির্মাণ করা হওয়ায় যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে এবং দুর্ঘটনার ঝুঁকি বাড়াচ্ছে। প্রাথমিকভাবে আমিও বিস্মিত হয়েছিলাম। পরে বিষয়টি বিস্তারিত জানার পর জেলা প্রশাসন জানিয়েছে, বর্তমান স্থান থেকে এটি সরিয়ে এমন একটি উপযুক্ত স্থানে নতুনভাবে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের আবক্ষ ভাস্কর্য নির্মাণ করা হবে, যেখানে তার অবয়ব স্পষ্টভাবে ফুটে উঠবে এবং মুক্তিযুদ্ধের স্মৃতিও যথাযথভাবে তুলে ধরা হবে।

এক প্রশ্নের জবাবে তিনি নিশ্চিত করেন, ভাস্কর্যটি স্থানান্তরের সিদ্ধান্ত সরকারের।

ডা. জাহেদ উর রহমানবীরশ্রেষ্ঠ হামিদুর রহমানভাস্কর্য
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ‘আই অ্যাম অ্যাট গান পয়েন্ট’- বলেছিলেন তাহসিফ

    ‘আই অ্যাম অ্যাট গান পয়েন্ট’- বলেছিলেন তাহসিফ

    মিউচুয়াল ফান্ড বিধিমালা সংশোধনে অযৌক্তিক সিদ্ধান্ত নয়: বিএসইসি চেয়ারম্যান

    মিউচুয়াল ফান্ড বিধিমালা সংশোধনে অযৌক্তিক সিদ্ধান্ত নয়: বিএসইসি চেয়ারম্যান

    দুই ঘণ্টা পরও সারেনি ত্রুটি, বিমান থেকে নামলেন প্রধানমন্ত্রী

    দুই ঘণ্টা পরও সারেনি ত্রুটি, বিমান থেকে নামলেন প্রধানমন্ত্রী

    তুরাগ নদ থেকে বিমান বাহিনীর সাবেক কর্মকর্তার মরদেহ উদ্ধার

    তুরাগ নদ থেকে বিমান বাহিনীর সাবেক কর্মকর্তার মরদেহ উদ্ধার

    ‘তিনটি গুলির আওয়াজ শুনে দৌড়ে গিয়ে দেখি বাবা মাটিতে পড়ে আছেন’

    ‘তিনটি গুলির আওয়াজ শুনে দৌড়ে গিয়ে দেখি বাবা মাটিতে পড়ে আছেন’

    প্রধানমন্ত্রীর ফিরতি ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, যাত্রায় বিলম্ব

    প্রধানমন্ত্রীর ফিরতি ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, যাত্রায় বিলম্ব

    ডিএসইতে শ্রমিক নেই তহবিল আছে, ভাগবাটোয়ারা করে নেন কর্তারা

    ডিএসইতে শ্রমিক নেই তহবিল আছে, ভাগবাটোয়ারা করে নেন কর্তারা

    নিজ বাসায় আওয়ামী লীগ নেত্রীর লাশ, হদিস মিলছে না দুই মোবাইলের

    নিজ বাসায় আওয়ামী লীগ নেত্রীর লাশ, হদিস মিলছে না দুই মোবাইলের

    সুন্দরবন এখনো আমাদের শেষ ভরসা

    সুন্দরবন এখনো আমাদের শেষ ভরসা

    পারিবারিক লেনদেন কি করযোগ্য আয়?

    পারিবারিক লেনদেন কি করযোগ্য আয়?

    হত্যা করা হয়েছে তাহসিফকে, সন্দেহ বাবার

    হত্যা করা হয়েছে তাহসিফকে, সন্দেহ বাবার

    শেখ হাসিনার পালানোর ভিডিও নিয়ে যা বলেছিলেন তাশরীফ

    শেখ হাসিনার পালানোর ভিডিও নিয়ে যা বলেছিলেন তাশরীফ

    ‘রইদ’ এর বদলে জয় চৌধুরীর সিনেমা অস্কারে পাঠানো উচিত, বললেন ইয়াশ

    ‘রইদ’ এর বদলে জয় চৌধুরীর সিনেমা অস্কারে পাঠানো উচিত, বললেন ইয়াশ

    ৫ বন্ধুর হাতে কতকিছুর সুরক্ষা

    ৫ বন্ধুর হাতে কতকিছুর সুরক্ষা

    তাহসিফের শরীরে ছিল না আঘাতের চিহ্ন, নাক থেকে বের হচ্ছিল রক্ত

    তাহসিফের শরীরে ছিল না আঘাতের চিহ্ন, নাক থেকে বের হচ্ছিল রক্ত