শনিবার, ২ মে, ২০২৬
আগামীর সময়
সীমান্তে যাত্রী কমে তলানিতে, ভিসা সংকট বাড়াচ্ছে উদ্বেগ

সীমান্তে যাত্রী কমে তলানিতে, ভিসা সংকট বাড়াচ্ছে উদ্বেগ

শনিবার, ২ মে, ২০২৬
আগামীর সময়
  • বেটা
  • সর্বশেষ
  • ইপেপার
EN
  • বেটা
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • ইপেপার
  • EN

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলীগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় জাতীয়

নির্বাচন-পরবর্তী দুই দিনে ৭৬ সংঘর্ষ, নিহত ২

অনলাইন ডেস্কপ্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৪২
নির্বাচন-পরবর্তী দুই দিনে ৭৬ সংঘর্ষ, নিহত ২

ফাইল ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেষে দুই দিনে সারা দেশে ৭৬টি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুজন নিহত এবং শতাধিক আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে সব থানাকে বিশেষ নির্দেশনা দিয়েছে পুলিশ সদর দপ্তর। একই সঙ্গে পুলিশ মহাপরিদর্শক বাহারুল আলম পুলিশ সুপারদের কঠোরভাবে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের নির্দেশ দিয়েছেন।

পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) এ এইচ এম শাহাদাত হোসাইন শনিবার বিকেলে কালের কণ্ঠকে বলেন, নির্বাচন-পরবর্তী সহিংসতার অভিযোগ পাওয়ার পর নিয়ন্ত্রণের পাশাপাশি তদন্ত চলছে।

সদর দপ্তর সূত্র জানায়, সংঘর্ষে বাগেরহাট ও মুন্সীগঞ্জে দুজন নিহত হয়েছেন। নির্বাচন-পরবর্তী দুই দিনে ভোটের দিনের তুলনায় সহিংসতা বেশি হয়েছে বলেও জানানো হয়।

ঢাকা মহানগর পুলিশ সূত্রে জানা গেছে, রাজধানীতে বাড়তি নজরদারি চলছে। বিভিন্ন এলাকায় টহল জোরদার করা হয়েছে। সন্দেহভাজন যানবাহন ও ব্যক্তিদের তল্লাশি করা হচ্ছে।

খুলনা রেঞ্জের ডিআইজি রেজাউল হক বলেন, সার্বিক নিরাপত্তা নিশ্চিত করাই এখন অগ্রাধিকার। এ ছাড়া অন্য কোনো বিষয়ে জড়াতে নিষেধ করেছেন আইজিপি।

সংঘর্ষে নিহতদের একজন বাগেরহাটের কচুয়া উপজেলার বাসিন্দা ওসমান সরদার। তিনি স্বতন্ত্র প্রার্থীর সমর্থক ছিলেন। শনিবার দুপুরে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতাল এ চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এর আগে শুক্রবার রাতে কচুয়া উপজেলার ধোপাখালী ইউনিয়নের ছিটাবাড়ী গ্রামে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে তিনি আহত হন। এতে অন্তত ১০ জন আহত হন।

মুন্সীগঞ্জে জসিম নায়েব নামের এক যুবক নিহত হন। শুক্রবার দুপুরে সদর উপজেলার আধারা ইউনিয়নের চর আব্দুল্লাহপুর গ্রামে এ ঘটনা ঘটে।

পটুয়াখালী-২ আসনের বাউফলে দুই রাজনৈতিক দলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের অভিযোগ পাওয়া গেছে। একটি পক্ষের নেতাকর্মীদের বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুটপাটের কথাও জানিয়েছে স্থানীয়রা।

নাটোরের বড়াইগ্রামে ইউনিয়ন জামায়াতের আমিরসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে ধানাইদহ এলাকায় এ ঘটনা ঘটে। ভোলার বোরহানউদ্দিনে মো. ইসমাইল নামে জামায়াতে ইসলামীর এক কর্মীকে মারধরের অভিযোগ উঠেছে। শুক্রবার সন্ধ্যার পর কাচিয়া ইউনিয়নের মিঝির বাজার এলাকায় তাঁকে অটোরিকশা থেকে নামিয়ে রড দিয়ে পেটানো হয় বলে অভিযোগ।

ফরিদপুরের সালথা ও বোয়ালমারীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। বাড়িঘরে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হন। কয়েকজনকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল এ ভর্তি করা হয়েছে। যৌথ বাহিনী ঘটনাস্থলে গিয়ে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

নাটোরের গুরুদাসপুরে পৃথক ঘটনায় তিনজন আহত হয়েছেন। তাঁদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ভুক্তভোগী পরিবার থানায় অভিযোগ দিয়েছে।

পাবনার ঈশ্বরদীতে দুই দিন ধরে বাড়ি, ব্যবসাপ্রতিষ্ঠান ও দলীয় কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। গুলিবিদ্ধসহ তিনজন আহত হয়েছেন। আহত সাইদুর রহমান ও মনোরুল ইসলাম হিটলার রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতাল এ চিকিৎসাধীন রয়েছেন।

ঝালকাঠির কাঁঠালিয়ায় জামায়াতের কর্মী-সমর্থকদের কয়েকটি বাড়ি, দুটি ব্যবসাপ্রতিষ্ঠান ও ইউনিয়ন কার্যালয়ে হামলার অভিযোগ উঠেছে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনায় দুই নারী আহত হয়েছেন।

রংপুর-৪ আসনের হারাগাছ এলাকায় লাঠি ও দেশীয় অস্ত্র হাতে মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলে শনিবার এ মিছিল করা হয়। ভিডিওতে কয়েক শ মানুষকে প্রতিপক্ষের নেতাকর্মীদের খুঁজতে দেখা যায়।

নির্বাচনসংঘর্ষ
    শেয়ার করুন:
    Advertisement
    ২০ বছর ধরে ভুয়া সনদে শিক্ষকতা, দায় কার

    ২০ বছর ধরে ভুয়া সনদে শিক্ষকতা, দায় কার

    ০১ মে ২০২৬, ২২:০২

    ‘এবারে বাঁধ না টিকলে হামার আম-ছালা সউগ যাইবে’

    ‘এবারে বাঁধ না টিকলে হামার আম-ছালা সউগ যাইবে’

    ০১ মে ২০২৬, ২৩:৩৭

    বাবাকে খুন করল ছেলে, রক্তের দাগ মুছেও মা-সহ ধরা

    বাবাকে খুন করল ছেলে, রক্তের দাগ মুছেও মা-সহ ধরা

    ০১ মে ২০২৬, ২২:৩২

    বাবার রক্তে ভেজা উঠান, সন্তানের ক্রোধে আহত সমাজ

    বাবার রক্তে ভেজা উঠান, সন্তানের ক্রোধে আহত সমাজ

    ০২ মে ২০২৬, ০১:০৯

    হরমুজ প্রণালি খুলতে নতুন প্রস্তাব ইরানের, নাকচ ট্রাম্পের

    হরমুজ প্রণালি খুলতে নতুন প্রস্তাব ইরানের, নাকচ ট্রাম্পের

    ০২ মে ২০২৬, ০৭:৪৭

    সম্পত্তি ভাগাভাগি নিয়ে বিরোধে ছেলের হাতে বাবা খুন

    সম্পত্তি ভাগাভাগি নিয়ে বিরোধে ছেলের হাতে বাবা খুন

    ০২ মে ২০২৬, ০০:০৮

    আলোচিত ১০ (০১ মে ২০২৬)

    আলোচিত ১০ (০১ মে ২০২৬)

    ০১ মে ২০২৬, ২৩:৩৭

    ভালুকায় চাচার ছুরিকাঘাতে আহত এসএসসি পরীক্ষার্থী

    ভালুকায় চাচার ছুরিকাঘাতে আহত এসএসসি পরীক্ষার্থী

    ০২ মে ২০২৬, ০০:২৩

    রামুতে ২০ হাজার ইয়াবাসহ পুলিশ কনস্টেবল আটক

    রামুতে ২০ হাজার ইয়াবাসহ পুলিশ কনস্টেবল আটক

    ০২ মে ২০২৬, ০০:৪২

    কাচ কারখানা বন্ধ করে চালু করতে সময় লাগবে দেড় বছর, খরচ ৫০০ কোটি টাকা

    কাচ কারখানা বন্ধ করে চালু করতে সময় লাগবে দেড় বছর, খরচ ৫০০ কোটি টাকা

    ০১ মে ২০২৬, ০১:০৮

    সবজি থেকে মাছ-মাংস, স্বস্তি নেই কিছুতেই

    সবজি থেকে মাছ-মাংস, স্বস্তি নেই কিছুতেই

    ০২ মে ২০২৬, ০৯:০৫

    ‘একটা শুট করাম, একটা শুটে পইরা যাবে’

    ‘একটা শুট করাম, একটা শুটে পইরা যাবে’

    ০১ মে ২০২৬, ২৩:০৮

    ৬ মে থেকে চালু হতে পারে ভারতীয় ট্যুরিস্ট ভিসা

    ৬ মে থেকে চালু হতে পারে ভারতীয় ট্যুরিস্ট ভিসা

    ০১ মে ২০২৬, ১৬:২১

    বনের গাছ কেটে সড়ক, তবু পৌঁছায় না জীবনদায়ী টিকা

    বনের গাছ কেটে সড়ক, তবু পৌঁছায় না জীবনদায়ী টিকা

    ০১ মে ২০২৬, ২০:৩৫

    ঢাকা বারে সব পদে জয়ী বিএনপি, জামায়াত-এনসিপির ভরাডুবি

    ঢাকা বারে সব পদে জয়ী বিএনপি, জামায়াত-এনসিপির ভরাডুবি

    ০২ মে ২০২৬, ০১:৪৭

    advertiseadvertise