Agamir Somoy E-Paper
বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
বিনাবেতনে পাঠদান ৭০ বছর
বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

ভালুকায় চাচার ছুরিকাঘাতে আহত এসএসসি পরীক্ষার্থী

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ০২ মে ২০২৬, ০০:২৩
ভালুকায় চাচার ছুরিকাঘাতে আহত এসএসসি পরীক্ষার্থী

গ্রাফিকস: আগামীর সময়

ময়মনসিংহের ভালুকায় তুচ্ছ বিরোধের জেরে চাচার ছুরিকাঘাতে আহত হয়েছে সাদিয়া আক্তার নামে এক এসএসসি পরীক্ষার্থী। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। বৃহস্পতিবার রাতে উপজেলার জামিরদিয়া গ্রামে ঘটেছে এ ঘটনা ।

আহত সাদিয়া আক্তার উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের বাসিন্দা এবং আব্দুল গনি মাস্টার উচ্চ বিদ্যালয় থেকে অংশ নিচ্ছে এসএসসি পরীক্ষায়।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, হাঁসের বাচ্চা নিয়ে দুই পরিবারের মধ্যে সৃষ্টি হয় বিরোধের। বৃহস্পতিবার সন্ধ্যায় মজনু মিয়ার একটি হাঁসের বাচ্চা চলে যায় চাচাতো ভাই সাইদুল ইসলামের বাড়িতে। পরে ভাড়াটিয়া এক নারীকে সঙ্গে নিয়ে মজনুর বাড়িতে হাঁসের বাচ্চাটি ফেরত দিয়ে আসেন সাদিয়ার মা নুরুন্নাহার। সেসময় বাড়িতে ছিলেন না মজনু ও তার স্ত্রী তাসলিমা। তাসলিমা বাড়ি ফেরার পর তিনটি হাঁসের বাচ্চা খুঁজে না পেয়ে নুরুন্নাহারের কাছে কৈফিয়ত চান। এ নিয়ে দুই পক্ষের মহিলাদের মধ্যে শুরু হয় কথা-কাটাকাটি। পরে উত্তেজনা বাড়লে আরও কয়েকজনকে নিয়ে ঘটনাস্থলে আসেন মজনু মিয়া। দুই পক্ষের মধ্যে শুরু হয় হাতাহাতি। একপর্যায়ে মজনুর ছুরিকাঘাতে আহত হয় সাদিয়া।

গতকাল শুক্রবার বিকেলে চিকিৎসাধীন অবস্থায় সাদিয়া আক্তার জানিয়েছেন, ছুরিকাঘাত করা হয়েছে তার শরীরের দুটি স্থানে। ঠিকমতো দাঁড়াতে বা বসতে পারছেন না তিনি। সামনে পরীক্ষা থাকায় রয়েছেন বেশ চিন্তায়।

অভিযুক্ত মজনু মিয়ার দাবি, তার ছুরিকাঘাতে সাদিয়া আহত হয়নি। তার ভাষ্য, বরং সাদিয়ার ছোট ভাইয়ের আঘাতে আহত হয়েছেন তিনি। এ ঘটনায় তিনিসহ আরও দুইজন নিয়েছেন প্রাথমিক চিকিৎসা।

ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুল ইসলাম জানিয়েছেন, ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ এবং মামলা নিতেও রয়েছে প্রস্তুত। তিনি উল্লেখ করেছেন, দুই পক্ষই আত্মীয় হওয়ায় নিজেদের মধ্যে সমাধানের জন্য সময় চেয়েছে তারা।

ময়মনসিংহছুরিকাঘাতে আহত
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কাদের-নাছিম-আরাফাতদের কার কত সম্পদ?

    কাদের-নাছিম-আরাফাতদের কার কত সম্পদ?

    শেয়ারবাজারে আস্থা ফেরাতে প্রি-ওপেনিং ও বাইব্যাক চালুর দাবি

    শেয়ারবাজারে আস্থা ফেরাতে প্রি-ওপেনিং ও বাইব্যাক চালুর দাবি

    হাসপাতালে চিকিৎসা না পেয়ে রাস্তায় সন্তান প্রসব, ঘটনাটি নোয়াখালীর নয় নেপালের

    হাসপাতালে চিকিৎসা না পেয়ে রাস্তায় সন্তান প্রসব, ঘটনাটি নোয়াখালীর নয় নেপালের

    মার্কিন দূতাবাসের জরুরি সতর্কবার্তা

    মার্কিন দূতাবাসের জরুরি সতর্কবার্তা

    ‘বাক্‌স্বাধীনতা অভূতপূর্ব’ উপদেষ্টা বলার পর টিআইবি দেখাল ৫২টি ঘটনা

    ‘বাক্‌স্বাধীনতা অভূতপূর্ব’ উপদেষ্টা বলার পর টিআইবি দেখাল ৫২টি ঘটনা

    গ্যাস-বিদ্যুৎ সংকটের ধাক্কা নিট পোশাকে, কমল রপ্তানির অর্ডার

    গ্যাস-বিদ্যুৎ সংকটের ধাক্কা নিট পোশাকে, কমল রপ্তানির অর্ডার

    ভারতকে ১০০% শুল্কের তালিকায় কেন রাখতে চান মার্কিন আইনপ্রণেতারা

    ভারতকে ১০০% শুল্কের তালিকায় কেন রাখতে চান মার্কিন আইনপ্রণেতারা

    এমপি আমির হামজার শাস্তির দাবিতে মহিলা দলের ঝাড়ু মিছিল

    এমপি আমির হামজার শাস্তির দাবিতে মহিলা দলের ঝাড়ু মিছিল

    দরিদ্র তালিকায় খরচ বাড়ল ১৭৯৪ কোটি টাকা

    দরিদ্র তালিকায় খরচ বাড়ল ১৭৯৪ কোটি টাকা

    দুই বছর পর বাড়িতে গিয়ে গ্রেপ্তার যুবলীগ সভাপতি

    দুই বছর পর বাড়িতে গিয়ে গ্রেপ্তার যুবলীগ সভাপতি

    বিএনপি নেতার গোয়ালঘরে চুরির গরু, তদন্তে পুলিশ

    বিএনপি নেতার গোয়ালঘরে চুরির গরু, তদন্তে পুলিশ

    কড়া নাড়ছে এজিআই

    কড়া নাড়ছে এজিআই

    বিনাবেতনে পাঠদান ৭০ বছর

    বিনাবেতনে পাঠদান ৭০ বছর

    সাদ্দাম-ইনানদের ফাঁসির রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

    সাদ্দাম-ইনানদের ফাঁসির রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

    ‘ভয়ের মুখোমুখি হতে চেয়েছিলাম...’

    ‘ভয়ের মুখোমুখি হতে চেয়েছিলাম...’