Agamir Somoy E-Paper
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় জাতীয়

বিবিএস

মার্চে মূল্যস্ফীতি কমেছে

নিজস্ব প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ০৫ এপ্রিল ২০২৬, ১৯:১৮
মার্চে মূল্যস্ফীতি কমেছে

সংগৃহীত ছবি

বাজারে দ্রব্যমূল্য লাগামহীন হলেও মার্চে কমেছে দেশের সার্বিক মূল্যস্ফীতি। এর হার দাঁড়িয়েছে ৮ দশমিক ৭১ শতাংশ, যা ফেব্রুয়ারিতে ছিল ৯ দশমিক ১৩ শতাংশ। খাদ্য মূল্যস্ফীতি হয়েছে ৮ দশমিক ২৪ শতাংশ, যা ফেব্রুয়ারিতে ছিল ৯ দশমিক ৩০ শতাংশ।

এছাড়া মার্চে খাদ্যবহির্ভূত পণ্যের মূল্যস্ফীতি হয়েছে ৯ দশমিক ৯ শতাংশ, যা তার আগের মাসে ছিল ৯ দশমিক ১ শতাংশ।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) প্রতিবেদনে এসব তথ্য প্রকাশ করা হয় রবিবার ( ৫ এপ্রিল)।

মার্চে গ্রামে সার্বিক মূল্যস্ফীতি হয়েছে ৮ দশমিক ৭২ শতাংশ, ফেব্রুয়ারিতে ছিল ৯ দশমিক ২১ শতাংশ। খাদ্য পণ্যের মূল্যস্ফীতি হয়েছে ৮ দশমিক ২৪ শতাংশ, ফেব্রুয়ারিতে ছিল ৯ দশমিক ৭ শতাংশ। খাদ্যবহির্ভূত পণ্যের মূল্যস্ফীতি হয়েছে ৯ দশমিক ৩৮ শতাংশ, যা তার আগের মাসে ছিল ৯ দশমিক ৩৪ শতাংশ।

এদিকে শহরে সার্বিক মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৮ দশমিক ৬৮ শতাংশ, যা ফেব্রুয়ারিতে ছিল ৯ দশমিক ৭ শতাংশ। খাদ্যে মূল্যস্ফীতি হয়েছে ৮ দশমিক ৭৮ শতাংশ, যা তার আগের মাসে ছিল ৯ দশমিক ৮৭ শতাংশ।

এছাড়া খাদ্যবহির্তূত পণ্যের মূল্যস্ফীতি হয়েছে ৮ দশমিক ৬২ শতাংশ, যা ফেব্রুয়ারিতে ছিল ৮ দশমিক ৫৭ শতাংশ।

বিবিএস বলেছে, মার্চে মজুরি হার হয়েছে ৮ দশমিক ৯ শতাংশ, যা ফেব্রুয়ারিতে ছিল ৮ দশমিক ৬ শতাংশ।

এছাড়া কৃষিতে মজুরি হার হয়েছে ৮ দশমিক ১১ শতাংশ, যা ফেব্রুয়ারিতে ছিল ৮ দশমিক ১০ শতাংশ।

শিল্পে মজুরি হার হয়েছে ৮ দশমিক ২ শতাংশ, যা আগের মাসে ছিল ৭ দশমিক ৯১ শতাংশ। এছাড়া সেবা খাতে মজুরি হার হয়েছে ৮ দশমিক ২৩ শতাংশ, যা ফেব্রুয়ারিতে ছিল ৮ দশমিক ২০ শতাংশ।

মূল্যস্ফীতিবাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise