নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা পেলেন স্বরাষ্ট্রের ৩ উপসচিব
- সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনা
আগামীর সময় প্রতিবেদক

সংগৃহীত ছবি
বাংলাদেশ সচিবালয়ে অপরাধ নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) পরিচালনা করবে সরকার। এজন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তিন উপসচিবকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেওয়া হয়েছে। গত সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় এসংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। ক্ষমতাপ্রাপ্ত তিন উপসচিব হলেন মো. তোফায়েল হোসেন, কাজী আরিফুর রহমান ও মোছা. ফুয়ারা খাতুন।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘দ্য কোড অব ক্রিমিনাল প্রসিডিউর, ১৮৯৮’-এর ১০(৫) ধারা এবং ‘মোবাইল কোর্ট আইন, ২০০৯’-এর ৫ ধারা অনুযায়ী তাদের এ



