সাংবাদিক শুভর ওপর হামলার বিচার দাবি ডিইউজের

গ্রাফিকস: আগামীর সময়
চ্যানেল এস-এর স্টাফ রিপোর্টার সোহেল রানা শুভর ওপর হামলা এবং প্রাণনাশের হুমকির ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)। একই সঙ্গে হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে সংগঠনটি।
গতকাল শুক্রবার ডিইউজের সভাপতি শহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক খুরশীদ আলম এক বিবৃতিতে এ দাবি জানান।
বিবৃতিতে নেতারা বলেছেন, পেশাগত পরিচয় ও প্রতিষ্ঠানের পরিচয়পত্র দেখানোর পরও একজন সাংবাদিককে শারীরিকভাবে লাঞ্ছিত করার ঘটনা কোনোভাবেই স্বাভাবিক নয়। সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে সাংবাদিকদের ওপর পরিকল্পিত হামলা ফ্যাসিবাদের পদধ্বনি। স্বাধীন সাংবাদিকতার পথ রুদ্ধ করতে অতীতেও হুমকি ও হত্যার
বিবৃতিতে বলা হয়, বুধবার বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) চত্বরে পেশাগত দায়িত্ব পালনের জন্য অপেক্ষা করছিলেন শুভ। হঠাৎ কয়েকজন ব্যক্তি মোবাইল ফোনে তার ছবি তোলেন। এর কারণ জানতে



