Agamir Somoy E-Paper
রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
৫ গ্রামের কবরস্থান বানালেন রিয়াসুল
রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় জাতীয়

অর্ডার হারানো

ক্ষতি পোষাতে ক্রেতাদের বোঝানোর চেষ্টায় পোশাক মালিকরা

  • শ্রমিক আন্দোলনে বিলম্বিত জাহাজীকরণ
  • কাজে ফিরেছেন শ্রমিকরা, পরিস্থিতি স্বাভাবিক
আল আমিন রুবেল
agamir somoy
প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৬, ০৮:২৭
শেয়ার করুন:
ক্ষতি পোষাতে ক্রেতাদের বোঝানোর চেষ্টায় পোশাক মালিকরা

সংগৃহীত ছবি

শ্রমিক অসন্তোষে পোশাক খাতে উৎপাদন ব্যাহত হওয়ায় সময়মতো শিপমেন্ট বা পণ্য জাহাজীকরণ করতে পারেননি অনেক উদ্যোক্তা। এতে প্রত্যক্ষ ক্ষতির পাশাপাশি দেশের পুরো শিল্পের ভাবমূর্তি ও ক্রেতাদের আস্থায় নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা করছেন তারা। উদ্যোক্তাদের মতে, আন্দোলনের কারণে কিছু ক্রয়াদেশ অন্য দেশে স্থানান্তরিত হওয়ার ঝুঁকি তৈরি হয়েছে। ভবিষ্যতে নতুন ক্রয়াদেশ দেওয়ার ক্ষেত্রেও বাংলাদেশের পরিস্থিতি বিবেচনায় সতর্ক অবস্থান নিতে পারেন বিদেশি ক্রেতারা।

এরই মধ্যে নতুন ন্যূনতম মজুরি কাঠামো বাস্তবায়নের বাড়তি ব্যয় সামাল দিতে আন্তর্জাতিক ক্রেতাদের সঙ্গে পণ্যের মূল্য সমন্বয়ের আহ্বান জানিয়েছে বাংলাদেশ গার্মেন্ট বায়িং হাউজ অ্যাসোসিয়েশন (বিজিবিএ)। অন্যদিকে শ্রমিক আন্দোলনে ক্ষতিগ্রস্ত কারখানাগুলোকে আগের অবস্থায় ফিরিয়ে আনতে সরকারের কাছে স্বল্প সুদে ঋণসহ আর্থিক সহায়তা চাওয়ার প্রস্তুতি নিচ্ছে পোশাকশিল্পের উদ্যোক্তারা। ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ নিরূপণে কাজ করছে বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)।

খাতসংশ্লিষ্টদের তথ্যমতে, আন্দোলন, ভাঙচুর, উৎপাদন বন্ধ, ছুটি ঘোষণা ও ক্রয়াদেশের অনিশ্চয়তায় প্রায় ৬০০ কারখানা ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব কারখানার ক্ষয়ক্ষতি নিরূপণ করে সরকারের কাছে সহায়তার প্রস্তাব দেওয়া হবে। উদ্যোক্তাদের মতে, আন্দোলনে প্রত্যক্ষ আর্থিক ক্ষতির চেয়ে পরোক্ষ ক্ষতির প্রভাব বেশি। উৎপাদন ব্যাহত হওয়া, সময়মতো পণ্য জাহাজীকরণ করতে না পারা, ক্রেতাদের আস্থা সংকট এবং ভবিষ্যৎ ক্রয়াদেশ নিয়ে অনিশ্চয়তা—সব মিলিয়ে শিল্পটি নতুন চাপের মুখে পড়েছে।

বিজিএমইএর জ্যেষ্ঠ সহসভাপতি ইনামুল হক খান আগামীর সময়কে বললেন, এক মাস ধরে চলা আন্দোলনে তৈরি পোশাক খাতে বড় ধরনের ক্ষতি হয়েছে। অনেক কারখানায় উৎপাদন বন্ধ থাকায় পণ্য জাহাজীকরণ আটকে গেছে। এসব পণ্য এখন আকাশপথে পাঠাতে হতে পারে, অথবা বিদেশি ক্রেতাদের সঙ্গে আলোচনা করে বিলম্বিত জাহাজীকরণের ব্যবস্থা করতে হবে।

তার ভাষ্য, বিলম্বিত জাহাজীকরণ অনেক সময় ক্রেতারা কারখানার দুর্বলতা হিসেবে দেখেন। এ সুযোগে কিছু ক্রেতা অনৈতিক সুবিধা নেওয়ার চেষ্টা করেন। এ ধরনের পরিস্থিতি এড়াতে বিজিএমইএর পক্ষ থেকে আন্তর্জাতিক ক্রেতাদের অনুরোধ করা হয়েছে, যাতে তারা বিলম্বিত জাহাজীকরণের কারণে কোনো অনৈতিক সুবিধা দাবি না করেন। কারখানার মালিকরাও নিজ উদ্যোগে ক্রেতাদের সঙ্গে যোগাযোগ করছেন। ক্রেতাদের কাছ থেকেও ইতিবাচক সাড়া পাওয়া যাচ্ছে।

ক্রয়াদেশ অন্য দেশে স্থানান্তরিত হওয়ার আশঙ্কা প্রসঙ্গে ইনামুল হক খান বললেন, একটি ক্রয়াদেশ তৈরি হতে তিন-চার মাস সময় লাগে। সাময়িক সমস্যার কারণে হুট করে ক্রয়াদেশ অন্য দেশে চলে যায় না। তবে ভবিষ্যতে ক্রয়াদেশ দেওয়ার ক্ষেত্রে ক্রেতারা সতর্ক থাকতে পারেন। অনেক সময় ক্রয়াদেশের একটি অংশ অন্য দেশে সরিয়ে নেওয়ার ঘটনাও ঘটে। যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত শুল্কহারকে কেন্দ্র করে চীন থেকে বাংলাদেশের দিকে ক্রয়াদেশ আসার সুযোগ সৃষ্টি হয়েছে। তবে এ সুযোগ কাজে লাগাতে শিল্পে স্থিতিশীলতা বজায় রাখা জরুরি।

বিজিএমইএ সূত্রে জানা গেছে, শ্রমিকদের এই আন্দোলনে প্রকৃত ক্ষয়ক্ষতি নিরূপণে কাজ করছে সংগঠনটি। ক্ষতি পোষাতে সরকারের কাছে কিছু সহায়তা চাওয়া হবে। এর মধ্যে স্বল্প সুদে ঋণ অন্যতম।

নাম প্রকাশে অনিচ্ছুক এক উদ্যোক্তা আগামীর সময়কে বললেন, তার সাতটি কারখানার মধ্যে চারটিতে শ্রমিক আন্দোলনের কারণে উৎপাদন ব্যাহত হয়েছে। এতে প্রায় ৩২ লাখ পণ্য উৎপাদন ও সরবরাহের ক্ষেত্রে ‘ব্যাকলগ’ তৈরি হয়েছে। এই বিলম্বের সঙ্গে নতুন ক্রয়াদেশের উৎপাদন ও সরবরাহ সমন্বয় করা কঠিন হয়ে পড়েছে।

এদিকে নতুন ন্যূনতম মজুরি কাঠামো বাস্তবায়নে বাড়তি উৎপাদন ব্যয় পণ্যের দামে সমন্বয়ের আহ্বান জানিয়েছে বিজিবিএ। গতকাল শনিবার বিজ্ঞপ্তিতে সংগঠনটির সভাপতি মো. আবদুল হামিদ এ আহ্বান জানিয়েছেন।

বিজ্ঞপ্তিতে নতুন মজুরি কাঠামো নির্ধারণের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বিজিবিএ বলেছে, শ্রমিকদের ন্যায্য মজুরি, জীবনযাত্রার মান উন্নয়ন ও মর্যাদাপূর্ণ কর্মপরিবেশ নিশ্চিত করা জরুরি। একই সঙ্গে কারখানার আর্থিক সক্ষমতা এবং আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের প্রতিযোগিতামূলক অবস্থান ধরে রাখাও গুরুত্বপূর্ণ। সংগঠনটির মতে, নতুন মজুরি কাঠামো কার্যকর হলে বাড়বে উৎপাদন ব্যয়। বিশেষ করে সীমিত মুনাফা ও আর্থিক সক্ষমতার কারণে ক্ষুদ্র ও মাঝারি কারখানাগুলো বাড়তি ব্যয়ের চাপ সামাল দিতে সমস্যায় পড়তে পারে। এ পরিস্থিতিতে প্রতিযোগী দেশগুলোর উৎপাদন ব্যয়, আন্তর্জাতিক ক্রেতাদের চাহিদা ও সরবরাহ ব্যবস্থার বাস্তবতা বিবেচনায় নিয়ে পণ্যের মূল্য নির্ধারণ করা প্রয়োজন।

বিজিবিএ বলেছে, বিদেশি ক্রেতা ও কারখানার মধ্যে সমন্বয়কারী হিসেবে বায়িং হাউজগুলো বাড়তি উৎপাদন ব্যয়ের যৌক্তিক মূল্য সমন্বয়ে ভূমিকা রাখতে পারে। শ্রমিকদের ন্যায্য অধিকার, কারখানার টিকে থাকা ও বাংলাদেশের প্রতিযোগিতামূলক সক্ষমতা নিশ্চিত করতে সরকার, শ্রমিক, মালিক, বায়িং হাউজ ও আন্তর্জাতিক ক্রেতাদের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

পোশাক শিল্পপোশাক শ্রমিকপোশাক শ্রমিকদের আন্দোলনগার্মেন্টস মালিক
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কারাগারে নেওয়া হলো মরদেহ, সন্তানকে চিরবিদায় জানালেন বন্দি যুব মহিলা লীগ নেত্রী

    কারাগারে নেওয়া হলো মরদেহ, সন্তানকে চিরবিদায় জানালেন বন্দি যুব মহিলা লীগ নেত্রী

    রাজধানীতে মোরগ পোলাও খাইয়ে সোনার দোকানে চুরি

    রাজধানীতে মোরগ পোলাও খাইয়ে সোনার দোকানে চুরি

    রাজধানীতে পুলিশের গাড়ি ও তিন বাসে আগুন

    রাজধানীতে পুলিশের গাড়ি ও তিন বাসে আগুন

    চট্টগ্রামে ‘নাশকতাকারী’ ধরতে রাতভর অভিযান, গুলিবর্ষণের অভিযোগ

    চট্টগ্রামে ‘নাশকতাকারী’ ধরতে রাতভর অভিযান, গুলিবর্ষণের অভিযোগ

    সরকারবিরোধী পোস্ট, স্যার সলিমুল্লাহ মেডিকেলের চিকিৎসক গ্রেপ্তার

    সরকারবিরোধী পোস্ট, স্যার সলিমুল্লাহ মেডিকেলের চিকিৎসক গ্রেপ্তার

    আত্মগোপন থেকে কাতার, দেশে ফিরে ফের আত্মগোপন—হলো না শেষ রক্ষা

    আত্মগোপন থেকে কাতার, দেশে ফিরে ফের আত্মগোপন—হলো না শেষ রক্ষা

    ‘মা, তুমি ছাড়া কেউ আমাকে বোঝে না’ মৃত্যুর আগে বলেছিল তূর্য

    ‘মা, তুমি ছাড়া কেউ আমাকে বোঝে না’ মৃত্যুর আগে বলেছিল তূর্য

    প্রিপেইড মিটার বাতিলের দাবিতে রংপুরে সোমবার অর্ধদিবস হরতাল

    প্রিপেইড মিটার বাতিলের দাবিতে রংপুরে সোমবার অর্ধদিবস হরতাল

    জামায়াতকর্মীকে ছাড়িয়ে নিতে থানায় হট্টগোল, পুলিশ বলল ‘যুবলীগকর্মী’

    জামায়াতকর্মীকে ছাড়িয়ে নিতে থানায় হট্টগোল, পুলিশ বলল ‘যুবলীগকর্মী’

    সপ্তাহ ধরে সহিংসতা: উৎকণ্ঠায় ফটিকছড়ির মানুষ

    সপ্তাহ ধরে সহিংসতা: উৎকণ্ঠায় ফটিকছড়ির মানুষ

    এজাহারে ছিল না শারমিনের নাম, জামিন আবেদনও নাকচ বারবার

    এজাহারে ছিল না শারমিনের নাম, জামিন আবেদনও নাকচ বারবার

    যুবদল নেতাকে কোপানোর অভিযোগ যুবলীগের বিরুদ্ধে

    যুবদল নেতাকে কোপানোর অভিযোগ যুবলীগের বিরুদ্ধে

    যুবদল নেতার বাড়ি থেকে সাড়ে ৭ বস্তা বিদেশি মদ উদ্ধার

    যুবদল নেতার বাড়ি থেকে সাড়ে ৭ বস্তা বিদেশি মদ উদ্ধার

    ন্যূনতম মজুরি মেনে নিয়েছেন শ্রমিকরা, সাভার-আশুলিয়ায় ফিরেছে কর্মচাঞ্চল্য

    ন্যূনতম মজুরি মেনে নিয়েছেন শ্রমিকরা, সাভার-আশুলিয়ায় ফিরেছে কর্মচাঞ্চল্য

    আ. লীগ নেতাদের আশ্রয় দেওয়ার অভিযোগে বিএনপির এমপির ছেলেকে শোকজ

    আ. লীগ নেতাদের আশ্রয় দেওয়ার অভিযোগে বিএনপির এমপির ছেলেকে শোকজ