Agamir Somoy E-Paper
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
৫০ বছর ধরে বর্জ্যমুক্ত রাখছেন রাস্তা-বাজার
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় জাতীয়

তারেক রহমানের সফর

‘আমার বন্ধু মহাজাদু জানে’, ভিডিও প্রকাশ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর

অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৩ জুন ২০২৬, ১৭:০৫
‘আমার বন্ধু মহাজাদু জানে’, ভিডিও প্রকাশ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম- রয়টার্স

বাংলাদেশের সম্প্রতি জনপ্রিয় হওয়া গান ‘মহাজাদু’কে আবহসঙ্গীত হিসেবে ব্যবহার করে প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া সফরের একটি ভিডিও প্রকাশ করেছে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দপ্তর। প্রকাশের পর কয়েক ঘণ্টার মধ্যেই ভিডিওটি সামাজিক মাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে।

মঙ্গলবার সকালে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের ফেইসবুক পেজে প্রকাশিত ২ মিনিট ৪০ সেকেন্ডের ভিডিওটিতে দুই দেশের সরকারপ্রধানের বৈঠক, মধ্যাহ্নভোজ, সাংস্কৃতিক আয়োজনসহ সফরের বিভিন্ন মুহূর্ত তুলে ধরা হয়েছে। ভিডিও প্রকাশের প্রথম সাড়ে তিন ঘণ্টার মধ্যেই এটি ৯ লাখের বেশি বার দেখা হয়।

ভিডিওজুড়ে বাজতে থাকে হাবিব ওয়াহিদ ও মেহরনিগরি রুস্তামের গাওয়া ‘আমার বন্ধু মহাজাদু জানে’ খ্যাত ‘মহাজাদু’ গানটি। কেবল সফরের দৃশ্যই নয়, রোহিঙ্গা সংকট নিয়ে আনোয়ার ইব্রাহিমের গুরুত্বপূর্ণ বক্তব্যের সময়ও আবহসঙ্গীত হিসেবে রাখা হয়েছে গানটি।

এক পর্যায়ে আনোয়ারকে বলতে শোনা যায়, বাংলাদেশ ও মালয়েশিয়ায় অবস্থানরত রোহিঙ্গাদের সংকট মোকাবিলায় যৌথ উদ্যোগ নেওয়া হবে। একইসঙ্গে দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ও আসিয়ানের মাধ্যমে মিয়ানমার কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চালানোর কথাও জানান তিনি।

কোক স্টুডিও বাংলার প্রকাশিত তথ্য অনুযায়ী, বাউল ধারার সংগীত ও ফারসি কাব্যিক আবহের সংমিশ্রণে তৈরি ‘মহাজাদু’ গানটির কথা লিখেছেন খোয়াজ মিয়া। হাবিব ওয়াহিদ ও মেহরনিগরি রুস্তামের কণ্ঠে গানটি শ্রোতাপ্রিয়তা পেয়েছে দেশ-বিদেশে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর এটিই প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম রাষ্ট্রীয় সফর। রবিবার মালয়েশিয়া পৌঁছানোর পর সোমবার পুত্রাজায়ায় আনুষ্ঠানিক বৈঠক ও যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেন তিনি। সফর শেষে একই দিন চীনের তালিয়ান শহরের উদ্দেশে রওনা হন।

যৌথ সংবাদ সম্মেলনে আনোয়ার ইব্রাহিম জিয়া পরিবারের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্কের কথাও তুলে ধরেন। তিনি জানান, তারেক রহমানের প্রয়াত বাবা-মায়ের সঙ্গে তার ব্যক্তিগত পরিচয় ছিল এবং অতীতে একাধিকবার তাদের সঙ্গে সাক্ষাতের সুযোগ হয়েছিল। পাশাপাশি তারেক রহমান ও তার পরিবারের রাজনৈতিক সংগ্রাম এবং দেশের প্রতি তার অঙ্গীকারেরও প্রশংসা করেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী।

মালয়েশিয়া সফরমহাজাদুতারেক রহমান
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    জনতা ব্যাংকে মহাদুর্নীতি, ভেঙে দেওয়া হচ্ছে বোর্ড

    জনতা ব্যাংকে মহাদুর্নীতি, ভেঙে দেওয়া হচ্ছে বোর্ড

    সৌদির রিয়াদে সড়ক দুর্ঘটনায় কালীগঞ্জের দুই প্রবাসীর মৃত্যু

    সৌদির রিয়াদে সড়ক দুর্ঘটনায় কালীগঞ্জের দুই প্রবাসীর মৃত্যু

    ডিআইজি-এসপিসহ চাকরি গেল ৬  কর্মকর্তার

    ডিআইজি-এসপিসহ চাকরি গেল ৬ কর্মকর্তার

    ‘নিয়মিত ক্লাস না করলে সুপারিশ শোনা হবে না’

    ‘নিয়মিত ক্লাস না করলে সুপারিশ শোনা হবে না’

    সিজারের পর নারীর মৃত্যু, অবহেলার অভিযোগ পরিবারের

    সিজারের পর নারীর মৃত্যু, অবহেলার অভিযোগ পরিবারের

    শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে দুলাভাই গ্রেপ্তার

    শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে দুলাভাই গ্রেপ্তার

    ‘শেখ হাসিনা ডিসেম্বরে ফিরলে কিছু হবে না’ বলা সেই ওসি গ্রেপ্তার

    ‘শেখ হাসিনা ডিসেম্বরে ফিরলে কিছু হবে না’ বলা সেই ওসি গ্রেপ্তার

    সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থীদের ‘আগামীর সময়’ পরিদর্শন

    সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থীদের ‘আগামীর সময়’ পরিদর্শন

    অ্যাপিয়ার্ড সার্টিফিকেট দিয়েই জুডিশিয়াল সার্ভিসে বাজিমাত ঢাবির ১০ শিক্ষার্থীর

    অ্যাপিয়ার্ড সার্টিফিকেট দিয়েই জুডিশিয়াল সার্ভিসে বাজিমাত ঢাবির ১০ শিক্ষার্থীর

    খলিলুর রহমানের দপ্তরে নিয়োগ পেলেন জাইমা রহমানসহ ৬ বাংলাদেশি

    খলিলুর রহমানের দপ্তরে নিয়োগ পেলেন জাইমা রহমানসহ ৬ বাংলাদেশি

    ১১ বোয়িং কেনার চুক্তি, বাংলাদেশকে নিয়ে ট্রাম্পের পোস্ট

    ১১ বোয়িং কেনার চুক্তি, বাংলাদেশকে নিয়ে ট্রাম্পের পোস্ট

    রেলওয়ের ৬ কোটি টাকার গোপন দর ফাঁস, কাজ সেই আফসারের হাতে

    রেলওয়ের ৬ কোটি টাকার গোপন দর ফাঁস, কাজ সেই আফসারের হাতে

    এনবিআরের কর কমিশনারের শতকোটির দুর্নীতি!

    এনবিআরের কর কমিশনারের শতকোটির দুর্নীতি!

    স্বামীর চেয়ে বয়সে বড় বলিউডের ৭ নায়িকা

    স্বামীর চেয়ে বয়সে বড় বলিউডের ৭ নায়িকা

    ৩৮ দিনের সাইকেল যাত্রায় এভারেস্ট বেস ক্যাম্পে বীর কুমার তঞ্চঙ্গ্যা

    ৩৮ দিনের সাইকেল যাত্রায় এভারেস্ট বেস ক্যাম্পে বীর কুমার তঞ্চঙ্গ্যা