Agamir Somoy E-Paper
রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
আত্মরক্ষায় মেয়েদের কারাতে শেখান মুন্নী
রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় জাতীয়

এসএমই খাতে ২৫ লাখ কর্মসংস্থানের লক্ষ্য, প্রশিক্ষণ পাবেন ৫০ হাজার উদ্যোক্তা

  • ২০৩১ সালের মধ্যে জিডিপিতে ক্ষুদ্র, কুটির ও মাঝারি শিল্পের অবদান ৩৫ শতাংশে উন্নীত করার পরিকল্পনা
আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, ১২:৪৯
শেয়ার করুন:
এসএমই খাতে ২৫ লাখ কর্মসংস্থানের লক্ষ্য, প্রশিক্ষণ পাবেন ৫০ হাজার উদ্যোক্তা

বক্তব্য শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান ১৩তম জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধন ঘোষণা করেন। ছবি : সংগৃহীত

ক্ষুদ্র, কুটির, মাইক্রো ও মাঝারি শিল্প (এসএমই) খাতে ২০৩১ সালের মধ্যে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। একই সময়ের মধ্যে এ খাতের ৫০ হাজার উদ্যোক্তাকে ব্র্যান্ডিং, ডিজিটাল মার্কেটিং ও ই-কমার্স বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। এ ছাড়া জিডিপিতে এসএমই খাতের অবদান ৩৫ শতাংশে উন্নীত করার পরিকল্পনা রয়েছে।

আজ রবিবার রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ১৩তম জাতীয় এসএমই পণ্য মেলা-২০২৬ উদ্বোধনী অনুষ্ঠানে এসব পরিকল্পনার কথা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রধানমন্ত্রী বলেন, ২০২৯ সালে স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে বাংলাদেশের উত্তরণ এবং পরিবর্তিত বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় জাতীয় এসএমই নীতিমালা ২০২৬-এর খসড়া প্রণয়ন করা হয়েছে। নীতিমালাটি শিগগিরই মন্ত্রিসভায় অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে।

তিনি বলেন, ২০৩৪ সালের মধ্যে দেশের অর্থনীতিকে এক ট্রিলিয়ন ডলারে উন্নীত করার লক্ষ্য অর্জনে বড় শিল্পের পাশাপাশি ক্ষুদ্র ও মাঝারি শিল্পের বিকাশ জরুরি। এসব শিল্পকে জাতীয় উৎপাদন ব্যবস্থা, সরবরাহ শৃঙ্খল এবং দেশি-বিদেশি মূল্য শৃঙ্খলের সঙ্গে যুক্ত করতে হবে।

এসএমই খাতকে শুধু স্থানীয় বাজারনির্ভর না রেখে বড় শিল্পের সহযোগী উৎপাদক, যন্ত্রাংশ ও উপকরণ সরবরাহকারী এবং রপ্তানিমুখী উৎপাদন ব্যবস্থার অংশ হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্ব দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, তৈরি পোশাক শিল্পের পাশাপাশি চামড়াজাত পণ্য, লাইট ইঞ্জিনিয়ারিং, কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ, প্লাস্টিক, হস্তশিল্প, তথ্যপ্রযুক্তি ও সৃজনশীল শিল্পে উদ্যোক্তাদের সক্ষমতা বাড়াতে হবে।

এসএমই খাতের বিকাশে একটি জাতীয় ক্রিয়েটিভ ও ডিজাইন সেন্টার প্রতিষ্ঠার পরিকল্পনার কথা তুলে ধরে তারেক রহমান বলেন, উদ্যোক্তাদের পণ্যের মান, নকশা, উদ্ভাবন ও বাজার উপযোগিতা বাড়াতে এ ধরনের প্রতিষ্ঠান ভূমিকা রাখবে। পাশাপাশি আঞ্চলিক পর্যায়েও এ কেন্দ্রের কার্যক্রম সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।

দেশের ১৭৭টি সম্ভাবনাময় শিল্প ক্লাস্টার চিহ্নিত করা হয়েছে জানিয়ে তিনি বলেন, এসব ক্লাস্টারকে ওয়ান ভিলেজ, ওয়ান প্রোডাক্ট ও ক্রিয়েটিভ ইকোনমি কর্মসূচির আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে। ইতালির অঞ্চলভিত্তিক শিল্প উৎপাদন ব্যবস্থার উদাহরণ তুলে ধরে তিনি স্থানীয় ঐতিহ্যবাহী ও সৃজনশীল পণ্যকে শিল্পভিত্তিক উৎপাদনে রূপ দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের এসএমই পণ্যের পরিচিতি ও রপ্তানি বাড়াতে সিঙ্গাপুর, লন্ডন ও প্যারিসের মতো আন্তর্জাতিক বাণিজ্যিক কেন্দ্রে মেলা আয়োজনের পরিকল্পনা রয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী। এ বিষয়ে অর্থমন্ত্রী ও বাণিজ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করেছেন তিনি।

বিদেশি ক্রেতাদের আকৃষ্ট করার পাশাপাশি তাৎক্ষণিক অর্ডার গ্রহণের জন্য উদ্যোক্তাদের প্রয়োজনীয় প্রস্তুতি, ব্যাংকিং সুবিধা ও সরবরাহ সক্ষমতা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন তারেক রহমান। সম্প্রতি তুরস্কে কপ-৩১ সম্মেলনে বাংলাদেশের স্টলে পাটসহ বিভিন্ন পণ্যের প্রতি বিদেশি ক্রেতাদের আগ্রহের অভিজ্ঞতাও তুলে ধরেন তিনি।

উদ্যোক্তাদের দক্ষতা বাড়াতে আগামী পাঁচ বছরে এসএমই ফাউন্ডেশনের মাধ্যমে অন্তত ৫০ হাজার উদ্যোক্তাকে ব্র্যান্ডিং, ডিজিটাল মার্কেটিং ও ই-কমার্স বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। ‘মেইড ইন বাংলাদেশ’ ও ‘ক্রিয়েটিভ ইন বাংলাদেশ’ ব্র্যান্ডের মাধ্যমে পণ্যের বাজার সম্প্রসারণের পাশাপাশি জিআই ট্রেডমার্ক ও ডিজাইন নিবন্ধনে সহায়তা দেওয়া হবে।

ব্যবসা শুরু ও পরিচালনার ক্ষেত্রে প্রশাসনিক জটিলতা, দীর্ঘসূত্রতা এবং ব্যয় কমানোর উদ্যোগ নেওয়ার কথা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, এসএমই খাতের জন্য পিটিআর প্রবর্তনের বিষয়টিও বিবেচনা করা হচ্ছে।

এসএমই ফাউন্ডেশনের ‘এসএমই সৃষ্টি’ কর্মসূচির আওতায় আগামী চার বছরে ৬৪ জেলায় প্রতিবছর ১০০ জন করে নতুন উদ্যোক্তা তৈরির পরিকল্পনা রয়েছে। এ কর্মসূচির মাধ্যমে ২৫ হাজারের বেশি নতুন উদ্যোক্তা গড়ে তোলার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

চাকরি খোঁজার পরিবর্তে এসএমই খাতের মাধ্যমে নিজের কর্মসংস্থান সৃষ্টি করে অন্যদের চাকরি দেওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, এবারের এসএমই পণ্য মেলায় নারী উদ্যোক্তার অংশগ্রহণ প্রায় ৬০ শতাংশ। নারী উদ্যোক্তাদের অর্থায়ন, প্রযুক্তি, প্রশিক্ষণ, নেটওয়ার্কিং ও পণ্য বিতরণসংক্রান্ত বাধা দূর করতে বিশেষ পদক্ষেপ নেওয়ার চিন্তা করছে সরকার।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ও এফবিসিসিআইয়ের প্রশাসক মো. ফজলুল হক। সভাপতিত্ব করেন শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। স্বাগত বক্তব্য দেন শিল্পসচিব ও এসএমই ফাউন্ডেশনের চেয়ারপারসন আব্দুন নাসের খান।

‘এসএমইতে সমৃদ্ধি, অর্থনীতিতে প্রবৃদ্ধি’ প্রতিপাদ্যে শিল্প মন্ত্রণালয়ের আয়োজনে এবারের মেলায় ৩৮০ জন উদ্যোক্তা অংশ নিচ্ছেন। অনুষ্ঠানে বক্তব্য শেষে প্রধানমন্ত্রী ১৩তম জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধন ঘোষণা করেন।

এসএমই ফাউন্ডেশনমেলাজাতীয়অর্থনীতি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ডিসেম্বরে গোপালগঞ্জ যাচ্ছে এনসিপির মিছিল!

    ডিসেম্বরে গোপালগঞ্জ যাচ্ছে এনসিপির মিছিল!

    বৈশাখীর কার্যালয়ে একদল যুবকের হামলা, ডিএমডি পুলিশ হেফাজতে

    বৈশাখীর কার্যালয়ে একদল যুবকের হামলা, ডিএমডি পুলিশ হেফাজতে

    ছাত্রলীগ কর্মীদের ককটেল সরবরাহের অভিযোগ ঢাবি ছাত্রদল নেতার বিরুদ্ধে

    ছাত্রলীগ কর্মীদের ককটেল সরবরাহের অভিযোগ ঢাবি ছাত্রদল নেতার বিরুদ্ধে

    প্রধানমন্ত্রীর জন্মদিনে কড়াইল বস্তিতে মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ

    প্রধানমন্ত্রীর জন্মদিনে কড়াইল বস্তিতে মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ

    নড়াইলে সাবেক এমপিসহ আ.লীগ নেতাদের বাড়িতে আগুন-লুটপাটের অভিযোগ

    নড়াইলে সাবেক এমপিসহ আ.লীগ নেতাদের বাড়িতে আগুন-লুটপাটের অভিযোগ

    ‘আমার ছোট্ট কলিজাটাকে আপনার হাতে দিয়ে গেলাম’

    ‘আমার ছোট্ট কলিজাটাকে আপনার হাতে দিয়ে গেলাম’

    ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণে জড়িত সন্দেহে ৬ জনকে পুলিশে দিলেন শিক্ষার্থীরা

    ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণে জড়িত সন্দেহে ৬ জনকে পুলিশে দিলেন শিক্ষার্থীরা

    তিন বছর ধরে নির্যাতনের শিকার অভিনেত্রী ফারিণ

    তিন বছর ধরে নির্যাতনের শিকার অভিনেত্রী ফারিণ

    ছাত্রদল নেতার বিরুদ্ধে প্রতিবন্ধী শিশু ধর্ষণের অভিযোগ

    ছাত্রদল নেতার বিরুদ্ধে প্রতিবন্ধী শিশু ধর্ষণের অভিযোগ

    গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মাইকিং

    গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মাইকিং

    একই দিনে জন্ম-মৃত্যু সনদ, ইউপি চেয়ারম্যান-সচিবকে শোকজ

    একই দিনে জন্ম-মৃত্যু সনদ, ইউপি চেয়ারম্যান-সচিবকে শোকজ

    সিসিটি পরিচালনায় এমপি সেলিমের ১০ কোটি টাকা কম দরে নাটকীয়তা

    সিসিটি পরিচালনায় এমপি সেলিমের ১০ কোটি টাকা কম দরে নাটকীয়তা

    ডিসেম্বর থেকে কলকাতা-শিলিগুড়িতে বন্ধ বাংলাদেশের ভিসা আবেদনকেন্দ্র

    ডিসেম্বর থেকে কলকাতা-শিলিগুড়িতে বন্ধ বাংলাদেশের ভিসা আবেদনকেন্দ্র

    স্থানীয়দের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধি পরিচ্ছন্নতা কর্মসূচি

    স্থানীয়দের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধি পরিচ্ছন্নতা কর্মসূচি

    ‘হতাশায়’ এনসিপি ছাড়লেন ৫ নেতা

    ‘হতাশায়’ এনসিপি ছাড়লেন ৫ নেতা