Agamir Somoy E-Paper
শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
স্বেচ্ছাশ্রমে লাজু গড়ছেন সংগীতশিল্পী
শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় জাতীয়

গাজীপুরে আহত আনসার সদস্যদের দেখতে হাসপাতালে মহাপরিচালক

সংবাদ বিজ্ঞপ্তি
agamir somoy
প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৬, ১৭:০৯
শেয়ার করুন:
গাজীপুরে আহত আনসার সদস্যদের দেখতে হাসপাতালে মহাপরিচালক

সংগৃহীত ছবি

গাজীপুরের সালনায় পোশাক শ্রমিকদের আন্দোলন ও সড়ক অবরোধ চলাকালে দায়িত্ব পালন করতে গিয়ে দুষ্কৃতকারীদের হামলায় আহত আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নয়জন কর্মকর্তা ও সদস্যকে দেখতে হাসপাতালে গেছেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।

আজ শনিবার তিনি আনসার-ভিডিপি হাসপাতাল পরিদর্শন করে আহতদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং সর্বোত্তম চিকিৎসা নিশ্চিত করতে হাসপাতাল কর্তৃপক্ষকে নির্দেশ দেন।

হাসপাতাল পরিদর্শন শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে মহাপরিচালক উল্লেখ করেন, গত বুধবার সালনা এলাকায় দায়িত্ব পালনরত আনসার ব্যাটালিয়ন ও পুলিশ সদস্যদের ওপর সহস্রাধিক দুষ্কৃতকারী পরিকল্পিতভাবে অতর্কিত হামলা চালায়। সে সময় দায়িত্বরত ম্যাজিস্ট্রেটের সুরক্ষায় আনসার সদস্যরা নিজেদের ঢাল হিসেবে ব্যবহার করে সব আঘাত সহ্য করেন। এমনকি একটি দোকানে আশ্রয় নেওয়া অবস্থায় দুষ্কৃতকারীরা গরম পানি নিক্ষেপ ও বিভিন্নভাবে হামলা চালালেও বিপুলসংখ্যক শ্রমিকের জানমালের ক্ষয়ক্ষতি এড়াতে বাহিনীর সদস্যরা নজিরবিহীন ধৈর্য ও পেশাদারিত্বের পরিচয় দিয়েছেন।

মহাপরিচালক আরও জানান, উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিজিবি ও পুলিশসহ সব বাহিনীর সমন্বয়ে দ্রুত অতিরিক্ত ফোর্স পাঠানো হয় এবং মহাসড়কের প্রতিবন্ধকতা সরিয়ে জনজীবন স্বাভাবিক করা হয়। এই পরিকল্পিত হামলার ঘটনায় এরই মধ্যে সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে এবং হামলাকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নিতে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলেও স্পষ্ট করেন তিনি।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গাজীপুরে শিল্পকারখানা ও মহাসড়কের নিরাপত্তা রক্ষায় বর্তমানে আনসার ব্যাটালিয়নের ১৯টি প্লাটুন নিয়োজিত রয়েছে। ২৫ নভেম্বরের হামলায় বাহিনীর তিনজন কর্মকর্তা ও ছয়জন ব্যাটালিয়ন সদস্য আহত হন। আহত কর্মকর্তারা হলেন সার্কেল অ্যাডজুট্যান্ট সুকুমার, রনি ও আরাফাত। আহত সদস্যরা হলেন হাবিলদার শুকুর মাহমুদ, নায়েক আ. রহিম, নায়েক শাহাদাৎ হোসেন, ল্যান্স নায়েক আবদুল হান্নান, সিপাহি মহসিন ও সিপাহি মাসুম শেখ। হামলার পরপরই তাদের হাসপাতালে ভর্তি করা হয় এবং মহাপরিচালকের নির্দেশে অতিরিক্ত মহাপরিচালকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা তাদের চিকিৎসা তদারকি করেন।

পরিদর্শনকালে মহাপরিচালক চিকিৎসকদের সঙ্গে আহতদের চিকিৎসার অগ্রগতি নিয়ে আলোচনা করেন এবং প্রয়োজনীয় ওষুধ, পরীক্ষা-নিরীক্ষা ও নিবিড় পরিচর্যা নিশ্চিত করার নির্দেশ দেন। আহতদের মনোবল অটুট রাখতে আশ্বস্ত করে তিনি মন্তব্য করেন, তারা দ্রুত সুস্থ হয়ে উঠবেন। চরম প্রতিকূল পরিস্থিতিতেও গাজীপুরের নিরাপত্তা রক্ষায় সদস্যদের এই সাহসিকতা ও আত্মত্যাগ আগামী দিনে দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষায় বাহিনীর ভূমিকাকে আরও সুদৃঢ় করবে। বর্তমানে আহত সবাই আশঙ্কামুক্ত রয়েছেন এবং চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে আছেন।

আনসার ও ভিডিপি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ১৭ দিন পর পুলিশের আশ্বাসে খুলেছিল ফার্মেসি, প্রকাশ্যে মালিকের ছেলেকে গুলি

    ১৭ দিন পর পুলিশের আশ্বাসে খুলেছিল ফার্মেসি, প্রকাশ্যে মালিকের ছেলেকে গুলি

    কারাগারে নেওয়া হলো মরদেহ, সন্তানকে চিরবিদায় জানালেন বন্দি যুব মহিলা লীগ নেত্রী

    কারাগারে নেওয়া হলো মরদেহ, সন্তানকে চিরবিদায় জানালেন বন্দি যুব মহিলা লীগ নেত্রী

    রাজধানীর দিয়াবাড়ীতে বিএনপি অফিসে আগুন

    রাজধানীর দিয়াবাড়ীতে বিএনপি অফিসে আগুন

    সুন্দরবনে জলদস্যুদের অস্ত্র-রসদ সরবরাহ, যুবদল নেতাসহ গ্রেপ্তার ২

    সুন্দরবনে জলদস্যুদের অস্ত্র-রসদ সরবরাহ, যুবদল নেতাসহ গ্রেপ্তার ২

    লন্ডনে সংঘর্ষের ঘটনায় আ. লীগের সুশান্তসহ আটক ৬

    লন্ডনে সংঘর্ষের ঘটনায় আ. লীগের সুশান্তসহ আটক ৬

    রাজধানীতে বাসে আগুন

    রাজধানীতে বাসে আগুন

    গোপালগঞ্জের মুকসুদপুর থানায় নতুন ওসি

    গোপালগঞ্জের মুকসুদপুর থানায় নতুন ওসি

    দ.কোরিয়ায় দং-ইউ বিশ্ববিদ্যালয়ের নির্বাচনে ৮ পদের ৭ টিতেই জয়ী বাংলাদেশি

    দ.কোরিয়ায় দং-ইউ বিশ্ববিদ্যালয়ের নির্বাচনে ৮ পদের ৭ টিতেই জয়ী বাংলাদেশি

    চট্টগ্রামে ‘নাশকতাকারী’ ধরতে রাতভর অভিযান, গুলিবর্ষণের অভিযোগ

    চট্টগ্রামে ‘নাশকতাকারী’ ধরতে রাতভর অভিযান, গুলিবর্ষণের অভিযোগ

    লন্ডনে নাহিদের সংবর্ধনায় সংঘর্ষ, আ. লীগের সুশান্তসহ গ্রেপ্তার ৬ জনই জামিনে

    লন্ডনে নাহিদের সংবর্ধনায় সংঘর্ষ, আ. লীগের সুশান্তসহ গ্রেপ্তার ৬ জনই জামিনে

    গোপালগঞ্জে ক্ষতিগ্রস্ত স্থাপনা মেরামতে যাচ্ছে না সরকার

    গোপালগঞ্জে ক্ষতিগ্রস্ত স্থাপনা মেরামতে যাচ্ছে না সরকার

    বিএনপির আলোচনা সভায় বিশেষ অতিথির চেয়ারে পুলিশ কর্মকর্তা

    বিএনপির আলোচনা সভায় বিশেষ অতিথির চেয়ারে পুলিশ কর্মকর্তা

    ‘শান্তিতে আছেন-থাকেন, লারা চারা দিলে থাকবেন না’

    ‘শান্তিতে আছেন-থাকেন, লারা চারা দিলে থাকবেন না’

    জামায়াতের প্রার্থী কর্নেল জেহাদ খানই চূড়ান্ত

    জামায়াতের প্রার্থী কর্নেল জেহাদ খানই চূড়ান্ত

    ‘মা, তুমি ছাড়া কেউ আমাকে বোঝে না’ মৃত্যুর আগে বলেছিল তূর্য

    ‘মা, তুমি ছাড়া কেউ আমাকে বোঝে না’ মৃত্যুর আগে বলেছিল তূর্য