Agamir Somoy E-Paper
বুধবার, ২২ জুলাই, ২০২৬
আগামীর সময়
মানুষের উপকারের নেশা দুই চালকের
বুধবার, ২২ জুলাই, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় জাতীয়

হজে বাংলাদেশিদের মৃত্যু এবার কমেছে

আসিফ সিদ্দিকী, চট্টগ্রাম
agamir somoy
প্রকাশ: ৩০ মে ২০২৬, ২০:২২
হজে বাংলাদেশিদের মৃত্যু এবার কমেছে

গ্রাফিকস: আগামীর সময়

হজ পালন করতে গিয়ে ইসলামের পবিত্রতম স্থান সৌদি আরবে এবার ৩১ জন বাংলাদেশি হাজি মৃত্যুবরণ করেছেন। যাদের বেশিরভাগের বয়স ৬০ থেকে ৮০ বছরের মধ্যে। হজের শ্রমসাধ্য কাজ বয়স্ক বয়সে করতে গিয়ে মক্কা-মদিনাতেই তাদের মৃত্যু হয়েছে। তবে কিছুটা স্বস্তির বিষয় হলো, আগের বছরগুলোর তুলনায় এবার বাংলাদেশি হাজি মৃত্যুর সংখ্যা কমেছে।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৬ সালে মৃত্যুবরণ করা ৩১ জন বাংলাদেশি হাজির বয়সসীমা বিশ্লেষণ করলে দেখা যায়, এর মধ্যে ৬০ থেকে ৮০ বছর বয়সী ছিলেন ২২ জন। অর্থাৎ মোট মৃত হাজির প্রায় ৭১ শতাংশই ছিলেন বয়স্ক মানুষ। বাকি ৯ জন হাজির বয়স ছিল ৬০ বছরের নিচে। এই পরিসংখ্যান থেকে স্পষ্ট হয় যে বার্ধক্য ও শেষ বয়সের শারীরিক জটিলতাই বাংলাদেশি হাজিদের মৃত্যুর প্রধান কারণ।

বয়স্ক বয়সে হজে যাওয়ার হার বেশি হওয়ায় বাংলাদেশিদের মৃত্যু বেশি হয় বলে মনে করেন হজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) চট্টগ্রামের সাবেক চেয়ারম্যান শাহ আলম। তার ভাষ্য, হজ অত্যন্ত শারীরিক শ্রমসাধ্য একটি ইবাদত। সৌদি আরবের শুষ্ক ও বৈরী আবহাওয়ায় এই পরিশ্রমী কাজ করতে গিয়ে বাংলাদেশি হাজিরা জীবন হারান। তাই শেষ বয়সের জন্য অপেক্ষা না করে তুলনামূলক কম বয়সে এবং শারীরিকভাবে সক্ষম থাকাকালীন হজ সম্পন্ন করার মানসিকতা তৈরি করা জরুরি।

আরও পড়ুন

কোচিং সেন্টার নাকি দেশের শীর্ষ বিশ্ববিদ্যালয়?

৩০ মে ২০২৬

সরকারি তথ্য অনুযায়ী, ২০২৬ সালে ৩১ জন হাজির মৃত্যুর প্রধান কারণ ছিল বার্ধক্যজনিত শারীরিক দুর্বলতা ও অক্ষমতা। তীব্র গরম ও প্রচণ্ড ভিড়ের কারণে সৃষ্ট মানসিক ও শারীরিক চাপের ফলে হৃদরোগ, হিটস্ট্রোক এবং পূর্বের দীর্ঘস্থায়ী রোগ যেমন অনিয়ন্ত্রিত ডায়াবেটিস, শ্বাসকষ্ট বা অ্যাজমা এবং কিডনি জটিলতা হজের কঠোর পরিশ্রমের সময় তীব্র আকার ধারণ করায় এসব মৃত্যুর ঘটনা ঘটে।

তবে কিছুটা স্বস্তির বিষয় হলো, ২০২৩ থেকে ২০২৬ সাল পর্যন্ত চার বছরে হজে বাংলাদেশি হাজি মৃত্যুর হার ক্রমান্বয়ে কমেছে। ২০২৩ সালে যেখানে সর্বোচ্চ ১২১ জন হাজি মারা যান, তা ২০২৪ সালে ৬৫ জনে, ২০২৫ সালে ৪৮ জনে এবং ২০২৬ সালে ৩১ জনে নেমে এসেছে। এ বছরই সবচেয়ে কম বাংলাদেশি হাজি মারা গেছেন।

হজ অফিসের স্বাস্থ্য বিভাগের এক কর্মকর্তা বলেন, এবার হাজিদের স্বাস্থ্য সচেতনতা বাড়াতে বিশেষ নজর দেওয়া হয়েছে। হেলথ কার্ড ব্যবস্থার তদারকি আগের চেয়ে বেশি ছিল। এতে অসুস্থ হওয়ার সঙ্গে সঙ্গেই বাংলাদেশিরা সৌদি আরবে চিকিৎসা নিতে পেরেছেন। ফলে অনেক মৃত্যুই এড়ানো সম্ভব হয়েছে। আগামীতে এ বিষয়ে আরও মনোযোগ বাড়ানো হবে। তবে শারীরিক সক্ষমতা থাকাকালেই হজ পালন করলে মৃত্যুহার আরও কমানো সম্ভব।

বিসমিল্লাহ ওভারসিজের ব্যবস্থাপনা পরিচালক আবুল আনোয়ার বললেন, ‘হজ এজেন্সি এবং হাজিদের সচেতনতা ছাড়া মৃত্যু এড়ানো সম্ভব নয়। আর যারা সৌদি আরবে মারা যান, তাঁদের সেখানেই দাফন করা হয়; লাশ বাংলাদেশে আনা হয় না।’

সৌদি আরবের পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী, এ বছর বিশ্বের মোট প্রায় ১৭ লাখ মানুষ পবিত্র হজ পালন করেছেন। এর মধ্যে বিভিন্ন দেশ থেকে এসেছেন ১৫ লাখ ৪৬ হাজার জন এবং সৌদি আরবের অভ্যন্তরীণ হাজি ছিলেন ১ লাখ ৬০ হাজার জন।

হজে বিশ্বের শীর্ষ পাঁচটি দেশের তালিকায় বরাবরের মতোই সর্বোচ্চ ২ লাখ ২১ হাজার হাজি নিয়ে প্রথম অবস্থানে রয়েছে ইন্দোনেশিয়া। এরপর দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে রয়েছে যথাক্রমে পাকিস্তান (১ লাখ ৭৯ হাজার) এবং ভারত (১ লাখ ৭৫ হাজার)। তালিকায় চতুর্থ অবস্থানে থাকা বাংলাদেশ থেকে এ বছর ৭৮ হাজার জন হজ পালন করেছেন।


হজমৃত্যুইসলাম
    শেয়ার করুন:
    advertisement
    advertisement
    প্রধান উপদেষ্টা হিসেবে আসিফ নজরুল ও সালেহউদ্দিনের নাম ছিল

    প্রধান উপদেষ্টা হিসেবে আসিফ নজরুল ও সালেহউদ্দিনের নাম ছিল

    ২২ জুলাই ২০২৬, ০০:০৬

    বিসিএস ক্যাডার পরিচয়ে তরুণীদের প্রেমের ফাঁদে ফেলতেন মোশাররফ

    বিসিএস ক্যাডার পরিচয়ে তরুণীদের প্রেমের ফাঁদে ফেলতেন মোশাররফ

    ২২ জুলাই ২০২৬, ০০:৩২

    অস্ত্রোপচারের চ্যালেঞ্জে...

    অস্ত্রোপচারের চ্যালেঞ্জে...

    ২২ জুলাই ২০২৬, ০০:৫৫

    সাত মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে কুপিয়ে হত্যা করলেন স্বামী

    সাত মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে কুপিয়ে হত্যা করলেন স্বামী

    ২২ জুলাই ২০২৬, ০১:৫৪

    শ্রীলঙ্কায় মশা মারতে কামান!

    শ্রীলঙ্কায় মশা মারতে কামান!

    ২২ জুলাই ২০২৬, ০১:২১

    লোকসানে থাকলেও হিসাবের খাতায় মুনাফা

    লোকসানে থাকলেও হিসাবের খাতায় মুনাফা

    ২২ জুলাই ২০২৬, ০১:৩৪

    বিএমইউতে অধ্যাপক ডা. আব্দুল কুদ্দুসের স্মরণসভা

    বিএমইউতে অধ্যাপক ডা. আব্দুল কুদ্দুসের স্মরণসভা

    ২২ জুলাই ২০২৬, ০২:১১

    অতীতের মতো অচিরেই ঘুরে দাঁড়াবে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক

    অতীতের মতো অচিরেই ঘুরে দাঁড়াবে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক

    ২২ জুলাই ২০২৬, ০১:৫২

    থাইরয়েড হরমোনের ঘাটতি বুঝবেন কীভাবে

    থাইরয়েড হরমোনের ঘাটতি বুঝবেন কীভাবে

    ২২ জুলাই ২০২৬, ০২:০০

    চার দিনের কর্মসূচিতে মাভাবিপ্রবির নবীন শিক্ষার্থীদের দিকনির্দেশনা

    চার দিনের কর্মসূচিতে মাভাবিপ্রবির নবীন শিক্ষার্থীদের দিকনির্দেশনা

    ২২ জুলাই ২০২৬, ০২:০৫

    আন্তর্জাতিক ৫০ মেলায়  অংশ নেবে বাংলাদেশ

    আন্তর্জাতিক ৫০ মেলায় অংশ নেবে বাংলাদেশ

    ২২ জুলাই ২০২৬, ০২:২২

    কর্মচারী নিয়োগের ক্ষমতা ফের পর্ষদের হাতে

    কর্মচারী নিয়োগের ক্ষমতা ফের পর্ষদের হাতে

    ২২ জুলাই ২০২৬, ০২:১৬

    বিলে বুলেট ট্রেন কাজে শম্বুকগতি

    বিলে বুলেট ট্রেন কাজে শম্বুকগতি

    ২২ জুলাই ২০২৬, ০২:১৯

    বিএফটিআই হবে বাণিজ্য গবেষণার থিংক ট্যাংক

    বিএফটিআই হবে বাণিজ্য গবেষণার থিংক ট্যাংক

    ২২ জুলাই ২০২৬, ০২:২৬

    তিন জেলা পাচ্ছে দেড় হাজার কোটি

    তিন জেলা পাচ্ছে দেড় হাজার কোটি

    ২২ জুলাই ২০২৬, ০২:২৮

    advertiseadvertise