পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রাশিয়া ও ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
আগামীর সময় প্রতিবেদক

পররাষ্ট্র মন্ত্রীর সঙ্গে রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার গ্রিগোরিয়েভিচ খোজিন ও ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যঁ-মার্ক সেরে-শারলে (বাম দিক থেকে)। ছবি: পররাষ্ট্র মন্ত্রণালয়
বাংলাদেশে নিযুক্ত রাশিয়া ও ফ্রান্সের রাষ্ট্রদূত পররাষ্ট্রমন্ত্রী এবং জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি ড. খলিলুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
আজ রবিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে পৃথকভাবে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
প্রথমে রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার গ্রিগোরিয়েভিচ খোজিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। পরে ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যঁ-মার্ক সেরে-শারলে তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
সাক্ষাৎকালে উভয় রাষ্ট্রদূতের সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্ক এবং জাতিসংঘ-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।



