Agamir Somoy E-Paper
সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
৩০০ এতিমের ‘অভিভাবক’ বাচ্চু
সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সহযোগীদের খবর

তারেকের বিদেশনীতিতে দিল্লি-বেইজিং ভারসাম্যই

আনন্দবাজার পত্রিকা
agamir somoy
প্রকাশ: ২২ এপ্রিল ২০২৬, ১৫:২৮
শেয়ার করুন:
তারেকের বিদেশনীতিতে দিল্লি-বেইজিং ভারসাম্যই

প্রধানমন্ত্রী তারেক রহমান

চিনের কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে বর্তমানে সে দেশ সফর করছে বাংলাদেশের শাসকদল বিএনপির ২০ সদস্যের প্রতিনিধিদল। ২৪ এপ্রিল দেশে ফেরার কথা ওই দলটির। তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি ক্ষমতাসীন হওয়ার পরেই সামগ্রিক বিদেশনীতিতে বদল এসেছে বলে মনে করছেন কূটনীতিকেরা। মুহাম্মদ ইউনূসের আমলে বাংলাদেশের বিদেশনীতি পাকিস্তান এবং আমেরিক কেন্দ্রিক হয়ে গিয়েছিল।

কূটনীতিকদের একাংশের মতে, শেখ হাসিনার আমলে বাংলাদেশের ‘সর্বমুখী বিদেশনীতি’র প্রতিফলন দেখা যাচ্ছে তারেক জমানায়।

তারেক প্রধানমন্ত্রী হওয়ার পরে দক্ষিণ এশিয়ার রাষ্ট্রগুলির সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলতে উদ্যোগী হয়েছেন বলে মত ওয়াকিবহাল মহলের। সেই নীতির সঙ্গে তাল মিলিয়েই নয়া সরকারে দায়িত্ব নেওয়ার দু’মাসের মধ্যে উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল প্রথম চিন সফর করছে। শেখ হাসিনা চিনের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখেছিলেন। পদ্মা সেতু নির্মাণেও চিনের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। তিস্তা চুক্তি নিয়ে বেইজিংয়ের আগ্রহের কথা আর গোপন নেই। লালমনিরহাটে বিমানবন্দর পরিকাঠামো উন্নয়নে তারা তাৎপর্যপূর্ণ ভূমিকা নিয়েছে। চিনের আর্থিক ও কারিগরি সহায়তায় বাংলাদেশের নীলফামারীতে এক হাজার শয্যা বিশিষ্ট আধুনিক হাসপাতাল তৈরি হয়েছে।

সূত্রের খবর, তারেকের আমলে বাংলাদেশে বিনিয়োগের ক্ষেত্র আরও প্রসারিত করতে চায় চিন। ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তিকালীন সরকারের আমলে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক তলানিতে ঠেকেছিল। সেই পরিস্থিতি পাল্টাতে চায় ঢাকা। শীঘ্রই ভারত সফরে আসতে পারেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। দিন কয়েক আগে ভারত সফর করে গিয়েছেন বাংলাদেশের বিদেশমন্ত্রী খলিলুর রহমান। দু’দেশের সম্পর্ককে পুনরুজ্জীবত করাই ছিল ওই সফলের মূল উদ্দেশ্য।

বাংলাদেশের এক বিদেশনীতি বিশেষজ্ঞের কথায়, ‘বাংলাদেশের তিন দিকে ভারত। তাই নয়াদিল্লির সঙ্গে ঝগড়া করাটা বোকামি ছাড়া আর কিছুই নয়। বিপদে-আপদে ভারতের সাহায্য ছাড়া চলবে না। তাই দেশের স্বার্থেই ঢাকা-নয়াদিল্লি সুসম্পর্ক জরুরি। মুখে হাসিনার সমালোচনা করলেও বিদেশনীতির ক্ষেত্রে তার পথেই অনুসরণ করা শ্রেয়। এই বাস্তবটা বোঝেন বিএনপি নেতৃত্ব।’

ইউনূসের আমলে পাকিস্তানের আধিকারিক ও সামরিক অফিসারেরা যে ইসলামাবাদ-ঢাকা ডেলি প্যাসেঞ্জারি শুরু করেছিলেন, নয়া সরকারের আমলে তাতে লাগাম পরানো হয়েছে। কিন্তু সুসম্পর্ক বজায় রাখা হচ্ছে ইসলামাবাদের সঙ্গে। বিএনপি সরকার তুরস্কসহ পশ্চিম এশিয়ার সঙ্গে সুসম্পর্ক তৈরিতেও পদক্ষেপ করছে।

বাংলাদেশের এক পদস্থ প্রশাসনিক আধিকারিকের কথায়, ‘বর্তমান বিশ্বে পারস্পরিক সহায়তা ছাড়া এগোনো সম্ভব নয়। এই সরকারের শীর্ষ নেতৃত্ব তা ভালই বোঝেন। তাই সকলের সঙ্গে সদ্ভাব রেখে ভারসাম্যের বিদেশনীতি নিয়ে চলাই আসল কাজ।’

প্রতিবেদনটির ভাষারীতি, স্টাইল ও অভিমত সংশ্লিষ্ট সহযোগীর; আগামীর সময়ের নয়

চীন-বাংলাদেশভারত-বাংলাদেশকূটনীতি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    চারপাশে বিছানো গোয়েন্দা জাল টেরই পাননি এসপি জাহাংগীর

    চারপাশে বিছানো গোয়েন্দা জাল টেরই পাননি এসপি জাহাংগীর

    আ. লীগের সঙ্গে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার এসপি জাহাংগীর

    আ. লীগের সঙ্গে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার এসপি জাহাংগীর

    গাড়ি চালককে হত্যার আধাঘণ্টা পর ঘটনাস্থলে এসে ঘাতক বললেন, ‘আমি মেরেছি’

    গাড়ি চালককে হত্যার আধাঘণ্টা পর ঘটনাস্থলে এসে ঘাতক বললেন, ‘আমি মেরেছি’

    এবার আ.লীগ নিষিদ্ধের দাবিতে মাঠে নামছে জামায়াত-এনসিপি

    এবার আ.লীগ নিষিদ্ধের দাবিতে মাঠে নামছে জামায়াত-এনসিপি

    দেনমোহর ২ লাখ, বিচ্ছেদে নারী সার্জেন্টের আদায় ৫০ লাখ

    দেনমোহর ২ লাখ, বিচ্ছেদে নারী সার্জেন্টের আদায় ৫০ লাখ

    সবকিছুতেই ভারসাম্য জরুরি

    সবকিছুতেই ভারসাম্য জরুরি

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    তাহেরীকে ঘিরে উত্তাপ, তাকে ছাড়াই মাধবপুরে মাহফিল!

    তাহেরীকে ঘিরে উত্তাপ, তাকে ছাড়াই মাধবপুরে মাহফিল!

    সরকারের বিরুদ্ধে ‘বিদ্রোহ করার চেষ্টায়’ ছিলেন এসপি জাহাঙ্গীর

    সরকারের বিরুদ্ধে ‘বিদ্রোহ করার চেষ্টায়’ ছিলেন এসপি জাহাঙ্গীর

    লগি-বৈঠা নিয়ে পুলিশের ব্যারিকেড ভেঙে গোপালগঞ্জে মহড়া, ভাঙচুর

    লগি-বৈঠা নিয়ে পুলিশের ব্যারিকেড ভেঙে গোপালগঞ্জে মহড়া, ভাঙচুর

    রংপুরে চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যার অভিযোগ

    রংপুরে চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যার অভিযোগ

    বাবা রিমান্ডে, বিদায়ের মুহূর্তে জড়িয়ে ধরে চুমু মেয়ের

    বাবা রিমান্ডে, বিদায়ের মুহূর্তে জড়িয়ে ধরে চুমু মেয়ের

    নতুন দুটি থানা ও দুটি পৌরসভা হলো, কোথায় কোথায়

    নতুন দুটি থানা ও দুটি পৌরসভা হলো, কোথায় কোথায়

    অপু বিশ্বাসের শাড়ি দিয়ে ব্লেজার বানিয়ে পরলেন গোলাম হোসেন

    অপু বিশ্বাসের শাড়ি দিয়ে ব্লেজার বানিয়ে পরলেন গোলাম হোসেন

    আ.লীগের মহড়ার পর গোপালগঞ্জের ডিসি-এসপি বদলি

    আ.লীগের মহড়ার পর গোপালগঞ্জের ডিসি-এসপি বদলি