হাসিনাকে এনে আয়নাঘরের চেয়ারে শক দেওয়ার দাবি
অনলাইন ডেস্ক

শেখ হাসিনা। ইনসেটে রেহানা আক্তার রানু
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে আয়নাঘরের চেয়ারে বসিয়ে ইলেকট্রিক শক দেওয়ার দাবি জানিয়েছেন বিএনপির সংসদ সদস্য রেহানা আক্তার রানু।
আজ মঙ্গলবার জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে এ কথা বলেন সংরক্ষিত নারী আসনের এই সদস্য।
তিনি বলছিলেন, কিছুদিন আগে একটা আয়নাঘর দেখলাম। আয়নাঘরে একটা চেয়ার দেখলাম। সেই চেয়ারে বিরোধী দলের নেতাদের ইলেকট্রিক শক দেওয়া হত। আমার দাবি, শেখ হাসিনাকে ফিরিয়ে এনে ওই চেয়ারে ইলেকট্রিক শক দিতে হবে।
বিরোধী দলের প্রতি ঐক্য ধরে রাখার অনুরোধ করেন তিনি। ‘বিরোধী দল বলে আরেকটি আন্দোলনের জন্য প্রস্তুত হন। আমি বলতে চাই, আপনারা আমাদের প্রধানমন্ত্রীর প্রতি আস্থা রাখুন, সহযোগিতা করুন। আপনাদের অনৈক্যের কারণে আবার যদি দানব হাসিনা ফিরে আসে, যারা ফেসবুকে প্রোফাইল লাল করেছিলেন, জীবনটা কালো করে ছাড়বে!’
প্রস্তাবিত বাজেট সম্পর্কে তিনি বলছিলেন, ‘নিত্যপণ্যের ওপর কর ছাড় দেওয়া হয়েছে। আমি নিজে বাজার করি, স্বস্তিতে আছি। এদেশের মানুষও স্বস্তিতে আছে। কিন্তু একটি কথা আছে, ব্যবসায়ীরা একবার দাম বাড়ালে আর কমাতে চায় না। বাজার মনিটরিং করার জোর দাবি জানাচ্ছি। যাতে আমাদের মতো সাধারণ মানুষরা এই সুযোগটা পায়।’





