কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে আয়নাঘরের চেয়ারে বসিয়ে ইলেকট্রিক শক দেওয়ার দাবি জানিয়েছেন বিএনপির সংসদ সদস্য রেহানা আক্তার রানু।আজ মঙ্গলবার জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে এ কথা বলেন সংরক্ষিত নারী আসনের এই সদস্য। তিনি বলছিলেন, কিছুদিন আগে একটা আয়নাঘর দেখলাম। আয়নাঘরে একটা চেয়ার দেখলাম। সেই চেয়ারে বিরোধী দলের নেতাদের ইলেকট্রিক শক দেওয়া হত। আমার দাবি, শেখ হাসিনাকে ফিরিয়ে এনে ওই চেয়ারে ইলেকট্রিক শক দিতে হবে।...