ড. মঈন খানকে সভাপতি করে পরিকল্পনা কমিটি গঠন

সংগৃহীত ছবি
ত্রয়োদশ জাতীয় সংসদের ‘পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি’ গঠন করা হয়েছে। কমিটির সভাপতি করা হয়েছে নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আব্দুল মঈন খানকে।
আজ বুধবার সংসদ অধিবেশনে সংসদ নেতা ও প্রধানমন্ত্রীর পক্ষে চিফ হুইপ নূরুল ইসলাম মনি (বরগুনা-২) কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করেন। পরে তা কণ্ঠভোটে সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।
বাংলাদেশের সংবিধানের ৭৬ অনুচ্ছেদ এবং জাতীয় সংসদের কার্যপ্রণালি বিধির ২৪৬, ২৪৭ ও ২৪৮ বিধি অনুযায়ী কমিটি গঠন করা হয়েছে।
পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির অন্যান্য সদস্য হলেন— মোহাম্মদ জোনায়েদ আব্দুর রহিম সাকি (ব্রাহ্মণবাড়িয়া-৬), এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু (নাটোর-২), কাজী রফিকুল ইসলাম, মাইনুল ইসলাম খান (মানিকগঞ্জ-২), মোহাম্মদ ফখরুল ইসলাম (নোয়াখালী-৫), মোহাম্মদ শওকতুল ইসলাম (মৌলভীবাজার-২), সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য মোসাম্মৎ ফরিদা ইয়াসমিন (মহিলা আসন-৬), মোহাম্মদ সাইফুল আলম (ঢাকা-১২) এবং মোহাম্মদ রাশেদুল ইসলাম রাশেদ (শেরপুর-১)।




