এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খানের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে।চিকিৎসকের বরাতে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান আজ সোমবার বিকালে আগামীর সময়কে জানিয়েছেন, স্থানীয় সরকারমন্ত্রীর শারীরিক অবস্থা আগের চেয়ে উন্নতি হয়েছে, তবে এখনো সিসিইউতে রয়েছেন। মেডিকেল বোর্ড সিদ্ধান্ত দেওয়ার পর তাকে কেবিনে স্থানান্তর করা হবে।গত বুধবার বুকে ব্যথা নিয়ে রাজধানীর বসুন্ধরার এই হাসপাতালে ভর্তি হন মঈন খান। তিনি শ্বাসকষ্ট ও...