Agamir Somoy E-Paper
সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
শতাধিক পরিবারের ভাগ্য বদলেছেন ডলার
সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় জাতীয়

ডা. জুবাইদার সঙ্গে ডাচেস অব এডিনবরার সাক্ষাৎ, গুরুত্ব পেল নারী ক্ষমতায়ন

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৬, ১৮:১১
শেয়ার করুন:
ডা. জুবাইদার সঙ্গে ডাচেস অব এডিনবরার সাক্ষাৎ, গুরুত্ব পেল নারী ক্ষমতায়ন

ছবি: পিআইডি

প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন যুক্তরাজ্যের রাজপরিবারের সদস্য ‘হার রয়্যাল হাইনেস’ দ্য ডাচেস অব এডিনবরা। সাক্ষাতে নারী ক্ষমতায়ন, মা ও শিশুস্বাস্থ্য, শিক্ষা, যুব উন্নয়ন এবং রোহিঙ্গা সংকটসহ বাংলাদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

আজ সোমবার সকালে ঢাকায় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন এবং বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক।

সাক্ষাতে ডা. জুবাইদা রহমান ডাচেস অব এডিনবরাকে বাংলাদেশে উষ্ণ স্বাগত জানান। এ সময় তিনি নারী ক্ষমতায়ন, কন্যাশিশুর শিক্ষা এবং শিশু ও তরুণদের কল্যাণে ডাচেসের দীর্ঘদিনের ভূমিকার প্রশংসা করেন। পাশাপাশি চোখের স্বাস্থ্য সুরক্ষা ও প্রতিরোধযোগ্য অন্ধত্ব দূরীকরণে তার অবদানের কথাও তুলে ধরেন।

বৈঠকে নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন, মা ও শিশুস্বাস্থ্যসেবা, লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধ এবং যুব উন্নয়ন নিয়ে বিস্তারিত মতবিনিময় হয়। ডা. জুবাইদা রহমান একটি সুস্থ ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে সরকারের অঙ্গীকার তুলে ধরে মাতৃমৃত্যুর হার কমানো এবং স্বাস্থ্যসেবা ব্যবস্থাকে শক্তিশালী করতে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনার কথা জানান।

এ ছাড়া সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচি ‘ফ্যামিলি কার্ড’ ও ‘ফার্মার্স কার্ড’-এর মাধ্যমে পরিবার এবং প্রান্তিক জনগোষ্ঠীর সামাজিক ও অর্থনৈতিক সুরক্ষা নিশ্চিত করার উদ্যোগের কথা তুলে ধরেন তিনি। কন্যাশিশুদের অবৈতনিক শিক্ষা নিশ্চিত করা এবং নারীদের জন্য সুযোগ-সুবিধা সম্প্রসারণের ওপরও গুরুত্বারোপ করেন।

ডাচেস অব এডিনবরা স্বাস্থ্যসেবা, শিক্ষা, নারীর ক্ষমতায়ন এবং সুবিধাবঞ্চিত শিশুদের কল্যাণে সরকারের উদ্যোগগুলোর প্রশংসা করেন। বিশেষ করে সুরভি ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের অবদানের কথা উল্লেখ করে সরকারের নীতি প্রণয়নে এসব প্রতিষ্ঠানের অভিজ্ঞতা কাজে লাগানোর উদ্যোগকে স্বাগত জানান তিনি। নারীর ক্ষমতায়নে প্রধানমন্ত্রীর বলিষ্ঠ অবস্থান ও অঙ্গীকারের পাশাপাশি নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে তার ভূমিকারও প্রশংসা করেন ডাচেস।

বৈঠকে রোহিঙ্গা সংকট নিয়েও আলোচনা হয়। এ সংকটের প্রতি ডাচেসের আগ্রহের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন ডা. জুবাইদা রহমান। বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা জনগোষ্ঠী এবং তাদের আশ্রয়দানকারী স্থানীয় সম্প্রদায়ের জন্য আন্তর্জাতিক সমর্থন অব্যাহত রাখার আহ্বান জানান তিনি। একই সঙ্গে মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনের ওপর গুরুত্বারোপ করেন।

জবাবে দীর্ঘ সময় ধরে বিপুলসংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ায় বাংলাদেশের উদারতা ও মানবিক অঙ্গীকারের প্রশংসা করেন ডাচেস। এ ক্ষেত্রে বাংলাদেশ যে বড় দায়িত্ব পালন করছে, তা স্বীকার করে আন্তর্জাতিক পর্যায়ে রোহিঙ্গা সংকট তুলে ধরতে নিজের সমর্থন অব্যাহত রাখার আশ্বাস দেন তিনি।

প্রধানমন্ত্রীযুক্তরাজ্যেদ্য ডাচেস অব এডিনবরাডা. জুবাইদা রহমান
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বড় ভাইয়ের পর লাইফ সাপোর্টে থাকা ছোট ভাইটিও মারা গেল

    বড় ভাইয়ের পর লাইফ সাপোর্টে থাকা ছোট ভাইটিও মারা গেল

    আসাদ নূরকে বিয়ে করেছেন সংগীতশিল্পী পারশা!

    আসাদ নূরকে বিয়ে করেছেন সংগীতশিল্পী পারশা!

    প্রথমবার প্রধানমন্ত্রীর সফরসঙ্গী দুই ছাত্রনেতা

    প্রথমবার প্রধানমন্ত্রীর সফরসঙ্গী দুই ছাত্রনেতা

    ‘ভুয়া ভুয়া’ স্লোগানে ইঙ্গিতপূর্ণ অঙ্গভঙ্গি করে স্টেজ ছাড়লেন পরীমনি

    ‘ভুয়া ভুয়া’ স্লোগানে ইঙ্গিতপূর্ণ অঙ্গভঙ্গি করে স্টেজ ছাড়লেন পরীমনি

    নবজাতকের বাবা দাবি দুই ব্যক্তির; একজন হিন্দু, অন্যজন মুসলিম

    নবজাতকের বাবা দাবি দুই ব্যক্তির; একজন হিন্দু, অন্যজন মুসলিম

    চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় ‘কুত্তার বাচ্চা’ গালি নয়: হেফাজত আমির

    চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় ‘কুত্তার বাচ্চা’ গালি নয়: হেফাজত আমির

    ঝুঁকির ভয়ে গল্প বলা বন্ধ করে দিলে এগোব কীভাবে: আদনান আল রাজীব

    ঝুঁকির ভয়ে গল্প বলা বন্ধ করে দিলে এগোব কীভাবে: আদনান আল রাজীব

    লাইপজিগের প্রদর্শনীতে উঠে আসছে উপকূল, রাজনীতি ও মানুষের অস্তিত্বের গল্প

    লাইপজিগের প্রদর্শনীতে উঠে আসছে উপকূল, রাজনীতি ও মানুষের অস্তিত্বের গল্প

    কর্মী মারা গেছেন, আগামী ২৯ বছর পরিবারকে বেতন দিয়ে যাবে রেনাটা

    কর্মী মারা গেছেন, আগামী ২৯ বছর পরিবারকে বেতন দিয়ে যাবে রেনাটা

    এমপিহীন সীতাকুণ্ডে আইনশৃঙ্খলা ঢিলা

    এমপিহীন সীতাকুণ্ডে আইনশৃঙ্খলা ঢিলা

    এবার প্রতিযোগিতা ছাড়াই ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ মাহি

    এবার প্রতিযোগিতা ছাড়াই ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ মাহি

    গ্রিন রোডে বিএনপির সহযোগিতায় উচ্ছেদ অভিযান

    গ্রিন রোডে বিএনপির সহযোগিতায় উচ্ছেদ অভিযান

    বিয়ে করে স্বামীকে নিয়ে মক্কায় নীহা

    বিয়ে করে স্বামীকে নিয়ে মক্কায় নীহা

    মাধবপুর দেখল রহিম ও রূপবানের প্রেমকাহিনি

    মাধবপুর দেখল রহিম ও রূপবানের প্রেমকাহিনি

    শেখ হাসিনার পাসপোর্টের আবেদনের খবর দিল রয়টার্স

    শেখ হাসিনার পাসপোর্টের আবেদনের খবর দিল রয়টার্স