বিপিসি চেয়ারম্যানকে বদলি
আগামীর সময় প্রতিবেদক

রেজানুর রহমান।
বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) মো. রেজানুর রহমানকে বদলি করা হয়েছে। তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে অতিরিক্ত সচিব (সংযুক্ত) হিসেবে পদায়ন করা হয়েছে।
আজ রবিবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
এতে বলা হয়, বিপিসির চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) মো. রেজানুর রহমানকে অতিরিক্ত সচিব (সংযুক্ত) হিসেবে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে।
জানা গেছে, অতিরিক্ত সচিব মো. রেজানুর রহমান পেট্রোবাংলার চেয়ারম্যানের দায়িত্বও পালন করছিলেন। এর আগে তিনি বিদ্যুৎ বিভাগে অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন।




