Agamir Somoy E-Paper
সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনা ভাড়ায় শিক্ষার্থীদের খেয়া পার
সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় জাতীয়

নেপালের আমা দাবলাম অভিযানে ইয়াসমিন লিসা

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ১২ অক্টোবর ২০২৬, ১৮:০০
নেপালের আমা দাবলাম অভিযানে ইয়াসমিন লিসা

ছবি: আগামীর সময়

বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের কালজয়ী সাহিত্যকর্ম ‘সুলতানা’স ড্রিম’ ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে পর্বতারোহণবিষয়ক সংগঠন ‘অভিযাত্রী’। ‘সুলতানার স্বপ্ন অবারিত’ স্লোগানকে সামনে রেখে নেপালের হিমালয়ে মাউন্ট আমা দাবলাম অভিযানে যাত্রা শুরু করেছেন বাংলাদেশের নারী পর্বতারোহী ইয়াসমিন লিসা। এ উপলক্ষে সোমবার মুক্তিযুদ্ধ জাদুঘরে আয়োজিত এক অনুষ্ঠানে তাঁর হাতে বাংলাদেশের পতাকা তুলে দেওয়া হয়।

মাউন্ট আমা দাবলাম অভিযানের উদ্দেশ্যে সোমবারই ঢাকা ছেড়েছেন ইয়াসমিন লিসা। অভিযান শেষে আগামী ১০ নভেম্বর তাঁর দেশে ফেরার কথা রয়েছে।

অভিযানের বিস্তারিত জানিয়ে বাংলাদেশের প্রথম নারী এভারেস্টজয়ী পর্বতারোহী নিশাত মজুমদার বলেন, ‘নেপালের খুম্বু অঞ্চলে অবস্থিত ৬ হাজার ৮১২ মিটার উচ্চতার মাউন্ট আমা দাবলাম আরোহণ করবেন ইয়াসমিন লিসা। অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য এবং প্রযুক্তিগতভাবে চ্যালেঞ্জিং আরোহণপথের জন্য আমা দাবলাম পর্বতারোহীদের কাছে বিশেষভাবে পরিচিত। এই পর্বতে আরোহণের জন্য প্রয়োজন দীর্ঘ প্রস্তুতি, শারীরিক সক্ষমতা, কারিগরি দক্ষতা, অভিজ্ঞতা ও দলগত সমন্বয়।’

অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক বলেন, ‘পর্বতারোহণের মতো কঠিন শারীরিক চ্যালেঞ্জ জয় করার পাশাপাশি নারীদের সমাজের নানা প্রতিবন্ধকতাও অতিক্রম করতে হয়। রক্ষণশীল মানসিকতা ও নেতিবাচক দৃষ্টিভঙ্গি পেরিয়ে তাঁদের এগিয়ে যেতে হয়। অতীতেও বেগম রোকেয়ার মতো অগ্রগণ্য নারীদের বাধার মুখে পড়তে হয়েছে, যার প্রতিফলন এখনো সমাজে রয়েছে।’

অভিযান প্রসঙ্গে ইয়াসমিন লিসা বলেন, ‘যারা পাহাড় সম্পর্কে জানেন, তারা আমা দাবলামের সৌন্দর্য ও ভয়াবহতা সম্পর্কে অবগত। পাহাড়টি একই সঙ্গে ভীষণ সুন্দর ও বিপজ্জনক। তবু নিজের সর্বোচ্চ চেষ্টা দিয়ে এই অভিযান সফল করার আশা রাখছি।’

সমাজ একসময় যেসব কাজ নারীদের পক্ষে সম্ভব নয় বলে মনে করত, সেসব কাজ করে দেখানোর স্বপ্ন দেখেন বলেও জানান ইয়াসমিন লিসা। সেই স্বপ্ন ধারণ করে আমা দাবলামের চূড়ায় বাংলাদেশের পতাকা ওড়াতে চান তিনি।

ঢাকা আমেরিকান উইমেন্স ক্লাবের প্রেসিডেন্ট রুমানা হাবিব বলেন, ‘বাংলাদেশের নারীরা নানা সামাজিক ও ব্যক্তিগত বাধা অতিক্রম করে কীভাবে এগিয়ে যেতে পারেন, “সুলতানার স্বপ্ন” তার একটি উজ্জ্বল উদাহরণ। সমাজের সহযোগিতা পেলে নারীরা সব বাধা অতিক্রম করে নিজেদের সক্ষমতার প্রমাণ দিতে পারেন।’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হারস্টোরি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা জারিন মাহমুদ হোসেন এবং ঢাকা আমেরিকান উইমেন্স ক্লাবের ভাইস প্রেসিডেন্ট তাসনুভা আহমেদ। নারীদের নিয়ে গঠিত এ বিশেষ পর্বতাভিযানে সার্বিক সহযোগিতা করছে এমটিবি ফাউন্ডেশন। সহযোগী প্রতিষ্ঠান হিসেবে রয়েছে মুক্তিযুদ্ধ জাদুঘর।

জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতিবিষয়ক সংস্থা ইউনেস্কোর ‘মেমরি অব দ্য ওয়ার্ল্ড রিজিওনাল রেজিস্টার ফর এশিয়া প্যাসিফিক’ তালিকায় স্থান পেয়েছে ‘সুলতানা’স ড্রিম’। ‘সুলতানা’স ড্রিম’–সম্পর্কিত দলিল, তথ্য ও ঐতিহাসিক উপকরণ সংরক্ষণ এবং এ বিষয়ে ইউনেস্কোর স্বীকৃতি অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে মুক্তিযুদ্ধ জাদুঘর। বর্তমানে ‘সুলতানার স্বপ্ন’কে কেন্দ্র করে গ্রন্থপাঠ, সৃজনশীল পাঠ ও কার্যক্রম এবং কর্মশালাসহ বিভিন্ন উদ্যোগ পরিচালনা করা হচ্ছে।

লিখিত বক্তব্যে নিশাত মজুমদার বলেন, ‘বেগম রোকেয়া এমন এক সমাজের স্বপ্ন দেখেছিলেন, যেখানে নারীরা নিজেদের মেধা, জ্ঞান ও সৃজনশীলতার মাধ্যমে নেতৃত্ব দেবে। তাঁর সেই স্বপ্ন আজও আমাদের জন্য অনুপ্রেরণার বাতিঘর। বাংলাদেশের নারীরা শিক্ষা, বিজ্ঞান, সংস্কৃতি, প্রশাসন, ব্যবসা ও নানা পেশায় নিজেদের যোগ্যতার স্বাক্ষর রেখে চলেছেন। দুঃসাহসিক অভিযাত্রার ক্ষেত্রেও নারীরা পিছিয়ে নেই। সেই অগ্রযাত্রাকে আরও বিস্তৃত করা এবং নতুন প্রজন্মের মেয়েদের সামনে নতুন সম্ভাবনার দুয়ার খুলে দেওয়াই আমাদের লক্ষ্য। আমরা চাই, বাংলাদেশের মেয়েরা পর্বতারোহণকে শুধু একটি দুঃসাহসিক খেলা হিসেবে নয়, আত্মবিশ্বাস, শৃঙ্খলা, নেতৃত্ব ও নিজের সক্ষমতার একটি ক্ষেত্র হিসেবে আবিষ্কার করবে। ইয়াসমিন লিসার এই অভিযান সেই বৃহত্তর স্বপ্নেরই একটি অংশ।’

ইয়াসমিন লিসাঅভিযাত্রী
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    গণি রোড থেকে সরছে সচিবালয়, বসবে আদালত

    গণি রোড থেকে সরছে সচিবালয়, বসবে আদালত

    পছন্দের প্রার্থীকে নিয়োগ দিতে ঢাবিতে তড়িঘড়ি ভাইভা!

    পছন্দের প্রার্থীকে নিয়োগ দিতে ঢাবিতে তড়িঘড়ি ভাইভা!

    বেতন নাকি শেখার সুযোগ— কোনটি বেছে নেবেন

    বেতন নাকি শেখার সুযোগ— কোনটি বেছে নেবেন

    মামলা না করার শর্তে হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে টাকা নেন বীথির স্বামী

    মামলা না করার শর্তে হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে টাকা নেন বীথির স্বামী

    বিএনপির এমপির সুপারিশে মাদ্রাসার সভাপতি স্বেচ্ছাসেবক লীগ নেতা

    বিএনপির এমপির সুপারিশে মাদ্রাসার সভাপতি স্বেচ্ছাসেবক লীগ নেতা

    সন্ত্রাসবিরোধী আইনে সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার

    সন্ত্রাসবিরোধী আইনে সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগে নবীনবরণ ও বিদায়ী সংবর্ধনা

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগে নবীনবরণ ও বিদায়ী সংবর্ধনা

    শেকৃবির হল ক্যান্টিনে পোড়া তেল ব্যবহারের অভিযোগ

    শেকৃবির হল ক্যান্টিনে পোড়া তেল ব্যবহারের অভিযোগ

    ‘একটা আইসিইউ সিটের জন্য শ খানেক ফোন করেছি’

    ‘একটা আইসিইউ সিটের জন্য শ খানেক ফোন করেছি’

    পরিস্থিতি অনুকূল ভেবে চুয়েটে ঢুকে এখন অবরুদ্ধ ভিসি শরীফুল

    পরিস্থিতি অনুকূল ভেবে চুয়েটে ঢুকে এখন অবরুদ্ধ ভিসি শরীফুল

    হাসিনা ফিরলে ‘আইনি ব্যবস্থা’, এমপিদের করা হলো সতর্ক

    হাসিনা ফিরলে ‘আইনি ব্যবস্থা’, এমপিদের করা হলো সতর্ক

    লেনদেনের আড়ালে কারসাজি খুঁজতে হবে: বিএসইসি কমিশনার

    লেনদেনের আড়ালে কারসাজি খুঁজতে হবে: বিএসইসি কমিশনার

    রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশিসহ নিহত ১২

    রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশিসহ নিহত ১২

    প্রযুক্তিগত জ্ঞান ও ঠান্ডা মাথায় সিদ্ধান্ত দুটোই জরুরি

    প্রযুক্তিগত জ্ঞান ও ঠান্ডা মাথায় সিদ্ধান্ত দুটোই জরুরি

    সালতার পর্ষদ ও কর্মীদের বিরুদ্ধে মামলা

    সালতার পর্ষদ ও কর্মীদের বিরুদ্ধে মামলা