Agamir Somoy E-Paper
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
সারা জীবনের উপার্জনে স্কুল করেছেন রেখা
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় জাতীয়

ফরাসি সিনেট প্রতিনিধি দলের সঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বৈঠক

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২১:১৪
ফরাসি সিনেট প্রতিনিধি দলের সঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বৈঠক

সংগৃহীত ছবি

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ফরাসি সিনেটের তিন সদস্যের একটি প্রতিনিধি দল। আজ রবিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে তাদের এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

বৈঠকে বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূতও উপস্থিত ছিলেন। বৈঠকে বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যকার সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয় এবং উভয় দেশ তাদের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর মধ্যে সহযোগিতা জোরদারের ওপর বিশেষ গুরুত্বারোপ করে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রতিনিধি দলকে স্বাগত জানান এবং ফরাসি সিনেটের সঙ্গে সম্পর্ক আরও গভীর করার বিষয়ে বাংলাদেশের আগ্রহের কথা তুলে ধরেন। বিশেষ করে ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) মাধ্যমে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধির ওপর তিনি জোর দেন।

তিনি ফ্রান্সে বাংলাদেশের রপ্তানি পণ্য বহুমুখীকরণের—বিশেষ করে ওষুধ, চাঁমড়া, সিরামিক ও পাটজাত পণ্যের ক্ষেত্রে—আগ্রহ প্রকাশ করেন এবং এসব খাতে ফ্রান্সের অধিকতর বিনিয়োগের আহ্বান জানান।

এ ছাড়া তিনি বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ ও আর্থ-সামাজিক উন্নয়নে ফ্রান্সের অব্যাহত সমর্থনের প্রশংসা করেন এবং বাণিজ্য ও বিনিয়োগ, শিক্ষা, সংস্কৃতি, অভিবাসন ও গতিশীলতা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট অন্যান্য ক্ষেত্রে সহযোগিতার সম্ভাবনার কথা তুলে ধরেন।

উভয় পক্ষ বাংলাদেশের কর্মীবাহিনীর জন্য কারিগরি ও বৃত্তিমূলক দক্ষতা উন্নয়নের সুযোগ বৃদ্ধির লক্ষ্যে পদক্ষেপ গ্রহণে সম্মত হয়। পররাষ্ট্র প্রতিমন্ত্রী বৈধ ও নিয়মিত শ্রম অভিবাসনের সুযোগ সৃষ্টির গুরুত্বের ওপরও জোর দেন। তিনি অনিয়মিত অভিবাসন ও মানব পাচারের বিরুদ্ধে বাংলাদেশের ‘জিরো টলারেন্স’ বা শূন্য সহনশীলতার নীতির কথা পুনর্ব্যক্ত করেন এবং অনিয়মিত অভিবাসন রোধে ফ্রান্সের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করার বিষয়ে বাংলাদেশের প্রস্তুতির কথা জানান।

বৈঠকে পরিবেশ ও জলবায়ু পরিবর্তন, নারীর ক্ষমতায়ন এবং বহুপাক্ষিক সহযোগিতাসহ আঞ্চলিক ও বৈশ্বিক বিভিন্ন বিষয়েও মতবিনিময় করা হয়। এ ছাড়া বহুপাক্ষিক ফোরামে একত্রে কাজ করার বিষয়ে উভয় পক্ষ তাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে।

সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বৈঠকটি শেষ হয়। উভয় পক্ষই আশাবাদ ব্যক্ত করে, সংসদীয় প্রতিনিধি দলের এই সফর বাংলাদেশ-ফ্রান্স সম্পর্কে নতুন গতি সঞ্চার করবে এবং দুই গণতান্ত্রিক দেশের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্ব ও অংশীদারিত্বকে আরও সুদৃঢ় করতে অবদান রাখবে।

ফরাসি সিনেটপররাষ্ট্র প্রতিমন্ত্রীবৈঠক
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    সারা জীবনের উপার্জনে স্কুল করেছেন রেখা

    সারা জীবনের উপার্জনে স্কুল করেছেন রেখা

    ডেঙ্গুতে ৪ গুণ বেশি মৃত্যুঝুঁকি অন্তঃসত্ত্বার, শঙ্কায় অনাগত শিশুও

    ডেঙ্গুতে ৪ গুণ বেশি মৃত্যুঝুঁকি অন্তঃসত্ত্বার, শঙ্কায় অনাগত শিশুও

    ছয় বছরেও চালু হয়নি ৬ কোটির বাস টার্মিনাল

    ছয় বছরেও চালু হয়নি ৬ কোটির বাস টার্মিনাল

    ব্রিকস বর্জন কেউ বলছেন যৌক্তিক, কারও কাছে সুযোগ হাতছাড়া

    ব্রিকস বর্জন কেউ বলছেন যৌক্তিক, কারও কাছে সুযোগ হাতছাড়া

    হুতিরা ফোনে আমাকে বলেছে, তারা লড়াই করতে চায় না: ট্রাম্প

    হুতিরা ফোনে আমাকে বলেছে, তারা লড়াই করতে চায় না: ট্রাম্প

    আ.লীগের মিছিল নিয়ে প্রশ্ন-চিন্তা

    আ.লীগের মিছিল নিয়ে প্রশ্ন-চিন্তা

    পাসপোর্ট অফিসে টাকা ছাড়া মেলে না সেবা

    পাসপোর্ট অফিসে টাকা ছাড়া মেলে না সেবা

    জিবুতিতে পালিয়েছেন শত শত ইয়েমেনি

    জিবুতিতে পালিয়েছেন শত শত ইয়েমেনি

    আসিফ নজরুলের দুইটা ছাগলই খাওয়া উচিত ছিল : পাটওয়ারী

    আসিফ নজরুলের দুইটা ছাগলই খাওয়া উচিত ছিল : পাটওয়ারী

    আসিফের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ

    আসিফের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ

    নিয়োগকর্তাকেই কাঠগড়ায় তুললেন মার্শাল

    নিয়োগকর্তাকেই কাঠগড়ায় তুললেন মার্শাল

    চাকরির পরীক্ষা নিয়েও দুই বছরে ফলাফল নেই ৬১০ পদের

    চাকরির পরীক্ষা নিয়েও দুই বছরে ফলাফল নেই ৬১০ পদের

    চট্টগ্রামে বসছে পানির আরও ৯৪ এটিএম বুথ

    চট্টগ্রামে বসছে পানির আরও ৯৪ এটিএম বুথ

    এবার সৌদির সামরিক ঘাঁটিতে হুতিদের হামলা

    এবার সৌদির সামরিক ঘাঁটিতে হুতিদের হামলা

    লিফট রেখে সিঁড়ি বেয়ে কৃষি মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রী

    লিফট রেখে সিঁড়ি বেয়ে কৃষি মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রী