Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায়দের জীবন বদলানোর চেষ্টা আমানের
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় জাতীয়

সারা দেশে সুষ্ঠু নির্বাচন হচ্ছে: সিইসি

নিজস্ব প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১০:২০
শেয়ার করুন:
সারা দেশে সুষ্ঠু নির্বাচন হচ্ছে: সিইসি

এএমএম নাসির উদ্দিন

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন বলেছেন, এখন পর্যন্ত সারা দেশে সুষ্ঠু ও সুন্দর নির্বাচন হচ্ছে। দুই একটা জায়গায় কেন্দ্রের বাইরে বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও তাৎক্ষণিকভাবে তার সমাধান করা হয়েছে। তিনি বলেন, আমি অত্যন্ত আনন্দিত যে, ঠাকুরগাঁওয়ে একটি কেন্দ্রে মাঠে জামায়াত ও বিএনপির দুই নেতা পাশাপাশি দাঁড়িয়ে হাসিমুখে কথা বলছেন। এটাইতো গণতন্ত্রের সৌন্দর্য।

আজ বৃহস্পতিবার রাজধানীর ইস্কাটনে ভোট দেওয়ার পর সিইসি এসব কথা বলেন।

সিইসি বলেন, ২০২৬ সালে সারা বিশ্বে সবচেয়ে বড় নির্বাচন হচ্ছে বাংলাদেশে। এতবড় নির্বাচন বিশ্বের আরো কোথাও হয়নি। গতকাল বিদেশি নির্বাচন পর্যবেক্ষক ও সাংবাদিকদের সঙ্গে কথা বলেছি। প্রত্যেকেই অত্যন্ত আনন্দিত আমাদের আয়োজন দেখে।

তিনি বলেন, আমার প্রায় ১৭ লাখ লোক কাজ করছে এই নির্বাচন কাজে। এদের মধ্যে প্রায় সাড়ে ৯ লাখ আইনশৃঙ্খলা বাহিনী এবং প্রায় ৮ লাখ ব্যক্তি যারা ভোট গ্রহণ করবেন। এই ১৭ লাখ লোককে একসূতায় গাঁথা যে কত কঠিন কাজ, আপনারা একবার কল্পনা করে দেখুন। বিভিন্ন বাহিনীর সদস্যরা এখানে আছে, বিভিন্ন স্কুলের, বিভিন্ন সংগঠনের মানুষ এখানে রয়েছে। এদের সকলকে নির্বাচনের প্রশিক্ষণ দিয়ে সবাইকে কাজে লাগানোর এই কর্মযজ্ঞর মতো আর কাজ নেই।

সিইসি আরো বলেন, আমরা এই পর্যন্ত সব চ্যালেঞ্জ মোকাবিলা করে এসেছি। আমি জানি না সামনে আর কী চ্যালেঞ্জ আসবে, তবে আপনাদের সবাইকে নিয়ে আমি এই চ্যালেঞ্জ মোকাবিলা করব। বাংলাদেশ যে গণতন্ত্রের পথে রওনা দিয়েছে, গণতন্ত্রের সেই ট্রেন ইনশাআল্লাহ্‌ স্টেশনে পৌঁছাবে।

পাতানো নির্বাচনের অভিযোগ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে সিইসি বলেন, এটা আপনারাই বলেন এখানে পাতানো নির্বাচন হচ্ছে কি-না। সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের যে আমরা প্রতিশ্রুতি জাতিকে দিয়েছিলাম, সেই লক্ষ্যে আমরা কাজ করে গেছি। আমরা কারো পক্ষে নই, কারো বিপক্ষে নই। আমরা শুধুমাত্র নির্বাচনের একটি সুন্দর পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করেছি। এবং আমার ধারণা আমি সবার সহযোগিতা নিয়ে সেটা করতে পেরেছি।

তিনি বলেন, আমি একদিন বলেছিলাম যে এদেশে কখনো পাতানো নির্বাচন হবে না। পাতানো নির্বাচনের কথা ভুলে যেতে হবে, কেন্দ্র দখলের ইতিহাস আমাদের ভুলে যেতে হবে, ভোটের বাক্স দখলের ইতিহাস আমাদের ভুলে যেতে হবে।

সিইসি আরো বলেন, জাতীয় নির্বাচন ও গণভোট মিলিয়ে ২৫৪ মিলিয়ন ব্যালট পেপার আমাদের ছাপাতে হয়েছে। সেটা কেন্দ্রে কেন্দ্রে পৌঁছাতে হয়েছে। বিষয়টা একবার ভাবুন, কতবড় একটা কাজ আমাদের কাঁধে নিতে হয়েছে।

সংসদ নির্বাচন, গণভোটসুষ্ঠু নির্বাচন
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    চারপাশে বিছানো গোয়েন্দা জাল টেরই পাননি এসপি জাহাংগীর

    চারপাশে বিছানো গোয়েন্দা জাল টেরই পাননি এসপি জাহাংগীর

    আ. লীগের সঙ্গে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার এসপি জাহাংগীর

    আ. লীগের সঙ্গে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার এসপি জাহাংগীর

    গাড়ি চালককে হত্যার আধাঘণ্টা পর ঘটনাস্থলে এসে ঘাতক বললেন, ‘আমি মেরেছি’

    গাড়ি চালককে হত্যার আধাঘণ্টা পর ঘটনাস্থলে এসে ঘাতক বললেন, ‘আমি মেরেছি’

    দেনমোহর ২ লাখ, বিচ্ছেদে নারী সার্জেন্টের আদায় ৫০ লাখ

    দেনমোহর ২ লাখ, বিচ্ছেদে নারী সার্জেন্টের আদায় ৫০ লাখ

    এবার আ.লীগ নিষিদ্ধের দাবিতে মাঠে নামছে জামায়াত-এনসিপি

    এবার আ.লীগ নিষিদ্ধের দাবিতে মাঠে নামছে জামায়াত-এনসিপি

    প্রস্তুত রূপপুর, জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হতে পারে আগামীকাল

    প্রস্তুত রূপপুর, জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হতে পারে আগামীকাল

    সবকিছুতেই ভারসাম্য জরুরি

    সবকিছুতেই ভারসাম্য জরুরি

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    তাহেরীকে ঘিরে উত্তাপ, তাকে ছাড়াই মাধবপুরে মাহফিল!

    তাহেরীকে ঘিরে উত্তাপ, তাকে ছাড়াই মাধবপুরে মাহফিল!

    সরকারের বিরুদ্ধে ‘বিদ্রোহ করার চেষ্টায়’ ছিলেন এসপি জাহাঙ্গীর

    সরকারের বিরুদ্ধে ‘বিদ্রোহ করার চেষ্টায়’ ছিলেন এসপি জাহাঙ্গীর

    বাবা রিমান্ডে, বিদায়ের মুহূর্তে জড়িয়ে ধরে চুমু মেয়ের

    বাবা রিমান্ডে, বিদায়ের মুহূর্তে জড়িয়ে ধরে চুমু মেয়ের

    লগি-বৈঠা নিয়ে পুলিশের ব্যারিকেড ভেঙে গোপালগঞ্জে মহড়া, ভাঙচুর

    লগি-বৈঠা নিয়ে পুলিশের ব্যারিকেড ভেঙে গোপালগঞ্জে মহড়া, ভাঙচুর

    রংপুরে চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যার অভিযোগ

    রংপুরে চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যার অভিযোগ

    নতুন দুটি থানা ও দুটি পৌরসভা হলো, কোথায় কোথায়

    নতুন দুটি থানা ও দুটি পৌরসভা হলো, কোথায় কোথায়

    আইন হাতে নেবে না, তবে চট্টগ্রামের রাজপথ দখলে রাখবে যুবদল

    আইন হাতে নেবে না, তবে চট্টগ্রামের রাজপথ দখলে রাখবে যুবদল