Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
প্রাণের ডাকে ছোটেন রবি
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় জাতীয়

সংবাদ সম্মেলনে তথ্য উপদেষ্টা

মন্ত্রিসভায় পরিবর্তন হতে পারে, তবে...

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ২২ জুলাই ২০২৬, ০৫:১৩
মন্ত্রিসভায় পরিবর্তন হতে পারে, তবে...

ডা. জাহেদ উর রহমান। ছবি : সংগৃহীত

প্রধানমন্ত্রী কারও পারফরম্যান্সে অসন্তুষ্ট হলে প্রয়োজনে দপ্তর পুনর্বণ্টন কিংবা উপদেষ্টা পরিষদে নতুন মুখ যুক্ত করতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান। সচিবালয়ে গতকাল মঙ্গলবার সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে সংবাদ সম্মেলনে উপদেষ্টা এসব কথা বলেন। তবে মন্ত্রিসভায় সম্ভাব্য রদবদল সরকারের ১৮০ দিনের আগে নাকি পরে হবে, সে বিষয়ে তিনি নির্দিষ্ট করে কিছু বলেননি।

সরকারের ১৮০ দিন সামনে রেখে মন্ত্রিসভায় রদবদল হতে পারে বলে একধরনের আলোচনা আছে। এর বাস্তবতা কতটুকু? জানতে চাইলে তথ্য উপদেষ্টা বলেন, ‘আমি জানি না, আমিও মিডিয়ায় দেখছি, এর বেশি কিছু নয়। তবে একটা জিনিস গ্রসলি আমরা মনে করতে পারি, এটা শুধু ১৮০ দিনের কথা বলছি না। প্রধানমন্ত্রী একটা মন্ত্রিসভা করেছেন, একটা উপদেষ্টা পরিষদ তৈরি করেছেন। তার সঙ্গে কথা বলে আমি যতটুকু বুঝি, ওনার যদি কখনো মনে হয়, কেউ ভালো পারফর্ম করতে পারছেন না, তার জায়গায় দপ্তর পুনর্বণ্টন অথবা নতুন কাউকে দেওয়া যদি প্রয়োজন মনে করেন, তিনি সেটা করবেন। কারণ, দিনশেষে জনগণের কল্যাণ করা।’

উপদেষ্টা আরও বলেছেন, ‘প্রধানমন্ত্রী হিসেবে ওনার কোনো চয়েস বা কোনো সিদ্ধান্ত আরও বেটার করার সুযোগ যদি থাকে, তিনি সেটা করবেন। তার সঙ্গে আমার ব্যক্তিগতভাবে কথা বলে মনে হয়েছে। এটা এখন ১৮০ দিনের পরপরই হবে, না তার চেয়েও একটু সময় লাগবে, সেটা আমি নিশ্চিতভাবে বলতে পারছি না।’

গত ১৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নতুন মন্ত্রিসভা গঠিত হয়। বর্তমানে প্রধানমন্ত্রী ছাড়াও মন্ত্রিসভায় ২৪ জন পূর্ণমন্ত্রী ও ২৩ জন প্রতিমন্ত্রী রয়েছেন। এ ছাড়া মন্ত্রী ও প্রতিমন্ত্রীর পদমর্যাদায় ১০ জন উপদেষ্টা রয়েছেন। রুলস অব বিজনেস অনুযায়ী, প্রধানমন্ত্রী মন্ত্রী-প্রতিমন্ত্রীদের মন্ত্রণালয় বা বিভাগের দায়িত্ব বণ্টন করেন।

সংবাদ সম্মেলনে সাইবার বুলিং ও অপতথ্য রোধে আইনগত বিষয় দেখভালের জন্য একটি আইনজীবী প্যানেল গঠন করা হচ্ছে বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা। চলতি সপ্তাহের মধ্যেই এ বিষয়ে প্রজ্ঞাপন হওয়ার সম্ভাবনা আছে বলেও জানালেন তিনি।

ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য ভাঙার বিষয়ে তথ্য উপদেষ্টা বলেছেন, ‘এ ব্যাপারে আমি ব্যক্তিগতভাবে খোঁজখবর নিয়েছি। এই ভাস্কর্যটা কিন্তু কমপ্লিট হয়নি। এটার (কাজ) ২০১৯-২০ সালের দিকে শুরু হয়েছিল, এটা সম্পূর্ণ হয়নি। ভাস্কর্য নিয়ে দুটি অভিযোগ পাওয়া গেছে। এখানে হামিদুর রহমানের যে আবক্ষমূর্তি আছে, তার যে ফেস সেটার সঙ্গে মেলেনি। আর দ্বিতীয় হচ্ছে, ভাস্কর্যটি যে ইন্টারসেকশনে আছে, তা গাড়ি চলাচলের ক্ষেত্রে মারাত্মক প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। এ ছাড়া ভাস্কর্যটি অনেক উঁচু বেদিতে তৈরি হয়েছে। তাই দুর্ঘটনা হচ্ছে, এ রকম একটা অভিযোগ ভ্যালিডলি আছে।’

এ বিষয়ে তিনি আরও বলেছেন, ‘আমি এটা সম্পর্কে ব্যক্তিগতভাবে খোঁজ নিয়েছি। কারণ আমিও প্রাথমিকভাবে শকড হয়েছি যে, এটা কেন হবে। কিন্তু এই যে জঙ্গিরা ভেঙে ফেলছে, এর সঙ্গে এটার কোনো সম্পর্ক নেই। বর্তমান সরকার বিচারবহির্ভূত হত্যা, গুম বা আইনবহির্ভূত কোনো কর্মকাণ্ডকে সমর্থন করে না।’

তথ্য কমিশন গঠনের প্রক্রিয়া দ্রুত এগিয়ে চলছে বলে জানিয়ে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা বলেছেন, ‘আইন অনুযায়ী নির্বাচন কমিটির কার্যক্রম শেষপর্যায়ে। শিগগিরই তথ্য কমিশন গঠন করা হবে। একই সঙ্গে জবাবদিহি ও স্বচ্ছতা নিশ্চিত করতে অন্যান্য সাংবিধানিক ও স্বাধীন প্রতিষ্ঠানগুলোকেও কার্যকর করার উদ্যোগ নেওয়া হয়েছে।’

প্রধানমন্ত্রীউপদেষ্টাতথ্য উপদেষ্টামন্ত্রিসভারদবদল
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বন্যপ্রাণী অবমুক্ত করেন অয়ন

    বন্যপ্রাণী অবমুক্ত করেন অয়ন

    উ. কোরিয়ান ঝড়ের মুখে ঋতুপর্ণারা

    উ. কোরিয়ান ঝড়ের মুখে ঋতুপর্ণারা

    নামও ঠিক ছিল, জন্মের আগেই ইসরায়েলের গুলি কাড়ল প্রাণ

    নামও ঠিক ছিল, জন্মের আগেই ইসরায়েলের গুলি কাড়ল প্রাণ

    ইউপি নির্বাচন ৭ ধাপে, শুরু ১২ নভেম্বর

    ইউপি নির্বাচন ৭ ধাপে, শুরু ১২ নভেম্বর

    বরিস জনসন স্টেশন ছাড়ার পরপরই ইউক্রেনের ট্রেনে রাশিয়ার হামলা

    বরিস জনসন স্টেশন ছাড়ার পরপরই ইউক্রেনের ট্রেনে রাশিয়ার হামলা

    ইসলামী ব্যাংকের সামনে মারামারি

    ইসলামী ব্যাংকের সামনে মারামারি

    সৌদির পাইপলাইন বন্ধ, বিশ্ববাজারে ঢুকছে না ৪ শতাংশ তেল

    সৌদির পাইপলাইন বন্ধ, বিশ্ববাজারে ঢুকছে না ৪ শতাংশ তেল

    পিত্তনালি ও লিভারে পাথর হলে

    পিত্তনালি ও লিভারে পাথর হলে

    ডাকসুর ৩ কাণ্ড তদন্তে ঢাবির ৩ কমিটি

    ডাকসুর ৩ কাণ্ড তদন্তে ঢাবির ৩ কমিটি

    চাঁদের পিঠে আলোকপিণ্ড

    চাঁদের পিঠে আলোকপিণ্ড

    ডাকসুতে ঢুকে জিন্নাহর ছবি ভাঙচুর করলেন সাবেক শিক্ষার্থী

    ডাকসুতে ঢুকে জিন্নাহর ছবি ভাঙচুর করলেন সাবেক শিক্ষার্থী

    দুই বছর পর সচিব সভায় বসছেন শীর্ষ কর্মকর্তারা, আসতে পারে যে নির্দেশ

    দুই বছর পর সচিব সভায় বসছেন শীর্ষ কর্মকর্তারা, আসতে পারে যে নির্দেশ

    তিন মাসে কোটিপতি অ্যাকাউন্ট বেড়েছে ৫ হাজার

    তিন মাসে কোটিপতি অ্যাকাউন্ট বেড়েছে ৫ হাজার

    পল্লবীতে বস্তাবন্দির ভিডিও, চট্টগ্রাম থেকে উদ্ধার নজরুল

    পল্লবীতে বস্তাবন্দির ভিডিও, চট্টগ্রাম থেকে উদ্ধার নজরুল

    রিজভীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক

    রিজভীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক