সরকারের ছয় মাস পূর্ণ হতেই মন্ত্রিসভায় পরিবর্তন এসেছে।
নতুন মুখ যুক্ত হওয়ার পাশাপাশি বদলেছে একাধিক গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব। কেউ
পেয়েছেন পদোন্নতি। কেউ হারিয়েছেন আগের দপ্তর। কাউকে আবার মন্ত্রিসভায় রেখে দেওয়া হয়েছে
নতুন দায়িত্বে। সব মিলিয়ে এই রদবদলে সরকারের পরবর্তী ছয় মাসের কাজের ধরন ও অগ্রাধিকারের
একটি বার্তা পাওয়া যাচ্ছে।
বিশেষ করে তথ্য ও সম্প্রচার, স্থানীয় সরকার, বেসামরিক
বিমান পরিবহন ও পর্যটন এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ে পরিবর্তন নিয়ে আলোচনা বেশি। কোথাও
মন্ত্রীর দপ্তর বদলেছে। কোথাও প্রতি...