Agamir Somoy E-Paper
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
৫০ বছর ধরে বর্জ্যমুক্ত রাখছেন রাস্তা-বাজার
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় জাতীয়

টেক্সটাইল খাতের সংকট নিরসনে প্রধানমন্ত্রীর উচ্চপর্যায়ের কমিটি

  • বিটিএমএর সঙ্গে বৈঠকে শুল্ক-কর সুবিধা, ৫ শতাংশ সুদে পুনঃঅর্থায়ন ও দ্রুত সেবা ব্যবস্থার দাবি
আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ২২ জুলাই ২০২৬, ১৭:৪৭
টেক্সটাইল খাতের সংকট নিরসনে প্রধানমন্ত্রীর উচ্চপর্যায়ের কমিটি

সংগৃহীত ছবি

দেশের প্রাইমারি টেক্সটাইল শিল্পের বিদ্যমান সংকট দ্রুত সমাধানে একটি উচ্চপর্যায়ের কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাণিজ্যমন্ত্রী, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে নিয়ে গঠিত এই কমিটি আগামী এক সপ্তাহের মধ্যে প্রথম বৈঠক করে খাতটির সমস্যা পর্যালোচনা করবে এবং প্রয়োজনীয় সুপারিশ দেবে।

আজ বুধবার বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) সভাপতি শওকত আজিজ রাসেলের নেতৃত্বে একটি প্রতিনিধিদল প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলে এ নির্দেশনা দেওয়া হয়।

বৈঠকে দেশের প্রাইমারি টেক্সটাইল ও রপ্তানিমুখী তৈরি পোশাক শিল্পের বর্তমান পরিস্থিতি, প্রতিযোগিতা সক্ষমতা, বিনিয়োগ সংকট এবং নীতিগত সহায়তার প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা হয়। এ সময় বিটিএমএ খাতটির টেকসই উন্নয়নে সরকারের কাছে পাঁচ দফা প্রস্তাব তুলে ধরে।

প্রস্তাবগুলোর মধ্যে রয়েছে—প্রতিযোগী দেশগুলোর সঙ্গে সামঞ্জস্য রেখে সমন্বিত শুল্ক-কর কাঠামো ও রপ্তানি সহায়ক নীতিমালা প্রণয়ন, রপ্তানিমুখী প্রাইমারি টেক্সটাইল শিল্পের বিদ্যমান ঋণের জন্য বিশেষ পুনঃঅর্থায়ন কর্মসূচির আওতায় সর্বোচ্চ ৫ শতাংশ সুদহার নির্ধারণ এবং সরকার ঘোষিত ২০ হাজার কোটি টাকার চলতি মূলধন সহায়তা সহজ শর্তে দ্রুত বাস্তবায়ন।

এ ছাড়া প্রযুক্তি আধুনিকায়ন (বিএমআরই), জ্বালানি দক্ষতা বৃদ্ধি ও নতুন বিনিয়োগে দীর্ঘমেয়াদি স্বল্পসুদে অর্থায়নের ব্যবস্থা এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের তত্ত্বাবধানে গ্যাস, বিদ্যুৎ, ব্যাংকিং ও কাস্টমসসহ সরকারি সেবা দ্রুত নিশ্চিত করতে একটি ফাস্ট ট্র্যাক সার্ভিস মেকানিজম চালুর প্রস্তাবও দেয় সংগঠনটি।

বিটিএমএর উপস্থাপিত বিষয়গুলো গুরুত্বের সঙ্গে শোনেন প্রধানমন্ত্রী। তিনি বললেন, ‘দেশের রপ্তানি ও কর্মসংস্থানে প্রাইমারি টেক্সটাইল শিল্পের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। এ খাতের বিদ্যমান সমস্যাগুলো দ্রুত সমাধানে উচ্চপর্যায়ের কমিটি প্রয়োজনীয় সুপারিশ করবে। ওই সুপারিশের ভিত্তিতে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বলেও তিনি আশ্বাস দেন।’

সাক্ষাৎ শেষে বিটিএমএর পক্ষ থেকে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে ৫ কোটি টাকার একটি চেক হস্তান্তর করা হয়। সংগঠনটি জানায়, এর আগে প্রধানমন্ত্রীর ঘোষিত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিনামূল্যে স্কুল ড্রেস বিতরণ কর্মসূচির জন্য এক লাখ সেট স্কুল ড্রেস সরবরাহে ৫ কোটি টাকা সহায়তা দেওয়া হয়েছিল।

বৈঠকে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব উপস্থিত ছিলেন। এছাড়া বিটিএমএর সাবেক ও বর্তমান পরিচালনা পর্ষদের সদস্য এবং বিভিন্ন টেক্সটাইল প্রতিষ্ঠানের উদ্যোক্তারাও অংশ নেন।

টেক্সটাইল খাতউচ্চপর্যায়কমিটি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    জনতা ব্যাংকে মহাদুর্নীতি, ভেঙে দেওয়া হচ্ছে বোর্ড

    জনতা ব্যাংকে মহাদুর্নীতি, ভেঙে দেওয়া হচ্ছে বোর্ড

    সৌদির রিয়াদে সড়ক দুর্ঘটনায় কালীগঞ্জের দুই প্রবাসীর মৃত্যু

    সৌদির রিয়াদে সড়ক দুর্ঘটনায় কালীগঞ্জের দুই প্রবাসীর মৃত্যু

    ডিআইজি-এসপিসহ চাকরি গেল ৬  কর্মকর্তার

    ডিআইজি-এসপিসহ চাকরি গেল ৬ কর্মকর্তার

    ‘নিয়মিত ক্লাস না করলে সুপারিশ শোনা হবে না’

    ‘নিয়মিত ক্লাস না করলে সুপারিশ শোনা হবে না’

    শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে দুলাভাই গ্রেপ্তার

    শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে দুলাভাই গ্রেপ্তার

    ‘শেখ হাসিনা ডিসেম্বরে ফিরলে কিছু হবে না’ বলা সেই ওসি গ্রেপ্তার

    ‘শেখ হাসিনা ডিসেম্বরে ফিরলে কিছু হবে না’ বলা সেই ওসি গ্রেপ্তার

    অ্যাপিয়ার্ড সার্টিফিকেট দিয়েই জুডিশিয়াল সার্ভিসে বাজিমাত ঢাবির ১০ শিক্ষার্থীর

    অ্যাপিয়ার্ড সার্টিফিকেট দিয়েই জুডিশিয়াল সার্ভিসে বাজিমাত ঢাবির ১০ শিক্ষার্থীর

    খলিলুর রহমানের দপ্তরে নিয়োগ পেলেন জাইমা রহমানসহ ৬ বাংলাদেশি

    খলিলুর রহমানের দপ্তরে নিয়োগ পেলেন জাইমা রহমানসহ ৬ বাংলাদেশি

    এনবিআরের কর কমিশনারের শতকোটির দুর্নীতি!

    এনবিআরের কর কমিশনারের শতকোটির দুর্নীতি!

    স্বামীর চেয়ে বয়সে বড় বলিউডের ৭ নায়িকা

    স্বামীর চেয়ে বয়সে বড় বলিউডের ৭ নায়িকা

    জুতা দিয়ে টেবিলে আঘাত থেকে সনদ ছেঁড়া, জাতিসংঘে স্মরণীয় ৬ মুহূর্ত

    জুতা দিয়ে টেবিলে আঘাত থেকে সনদ ছেঁড়া, জাতিসংঘে স্মরণীয় ৬ মুহূর্ত

    সিজারের পর নারীর মৃত্যু, অবহেলার অভিযোগ পরিবারের

    সিজারের পর নারীর মৃত্যু, অবহেলার অভিযোগ পরিবারের

    বিএনপি-এনসিপি কর্মীদের হট্টগোল, তোপের মুখে হান্নান মাসউদ

    বিএনপি-এনসিপি কর্মীদের হট্টগোল, তোপের মুখে হান্নান মাসউদ

    রাজপথে বিএনপি, লক্ষ্য তিনটি

    রাজপথে বিএনপি, লক্ষ্য তিনটি

    বনশ্রীতে কুকুরকে খাওয়াতে গিয়ে হামলার শিকার তরুণী, থানায় অভিযোগ

    বনশ্রীতে কুকুরকে খাওয়াতে গিয়ে হামলার শিকার তরুণী, থানায় অভিযোগ