Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
সুলতানার উঠানের বীজ ছড়িয়েছে ১৩ গ্রামে
মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় জাতীয়

নুডলসের পরিবর্তনশীল বাজার ও আমাদের ভাবনা

কাজী মো. মহিউদ্দিন
agamir somoy
প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৬, ০৩:৫৫
নুডলসের পরিবর্তনশীল বাজার ও আমাদের ভাবনা

শিক্ষার্থীদের বক্সে পছন্দের টিফিন থেকে শুরু করে কর্মব্যস্ত মানুষের টেবিল— নুডলস এখন আর শুধু বিকালের সাময়িক নাশতা নয়; বরং প্রাত্যহিক সুস্বাদু ও দ্রুত খাবারের এক নিয়মিত অনুষঙ্গ। নগরকেন্দ্রিক ব্যস্ত জীবনযাত্রার প্রসার এবং তরুণ প্রজন্মের নতুন স্বাদের অনুসন্ধানের ওপর ভর করে দেশে নুডলসের বাজার বর্তমানে অত্যন্ত সম্ভাবনাময় ও দিন দিন দ্রুত প্রবৃদ্ধি অর্জন করছে। তবে বর্তমান সময়ে সচেতন ভোক্তারা শুধু চটজলদি ক্ষুধা মেটানো নয়; বরং পণ্যের সঠিক গুণগত মান, মুখরোচক স্বাদ, স্বাস্থ্যসুরক্ষা ও খাদ্যনিরাপত্তাকে সমান গুরুত্ব দিচ্ছেন।

ভোক্তাদের এই পরিবর্তিত চাহিদাকে প্রাধান্য দিয়ে ‘ফ্রেশ নুডলস’ ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। আমাদের মূল লক্ষ্য শুধু বাজারের অংশীদারত্ব বাড়িয়ে নেওয়া নয়; বরং সেরা কাঁচামাল, বিশ্বমানের স্বাদ, আধুনিক প্যাকেজিং ও নতুন নতুন পণ্যের বৈশিষ্ট্যের মাধ্যমে প্রতি পরিবারে আস্থার জায়গাটি সুদৃঢ় করা। আমরা বিশ্বাস করি, মান ধরে রাখতে পারলে এ দেশের বাজারে নুডলস খাতের সামনে আরও বড় সম্ভাবনা রয়েছে।

বর্তমান সময়ের তরুণ বা জেন-জি প্রজন্মের খাদ্যাভ্যাস ও পছন্দ দ্রুত বদলাচ্ছে। তারা প্রতিনিয়ত নতুন স্বাদ, ঝাল, অনন্য ফ্লেভার এবং ভিন্নধর্মী খাবারের অভিজ্ঞতা খুঁজছে। সামাজিক যোগাযোগমাধ্যমের কারণে সহজেই তারা আন্তর্জাতিক নতুন নতুন ধারার খাবার বেছে নিচ্ছে। তরুণদের এ বহুমাত্রিক রুচিকে অনুধাবন করে আমরা স্পাইসি ও এক্সাইটিং ফ্লেভার প্রোফাইল এবং সহজে ব্যবহারের উপযোগী প্যাক নিয়ে কাজ করছি। আন্তর্জাতিক ফুড ট্রেন্ডের সঙ্গে স্থানীয় রুচির মেলবন্ধন ঘটানোই আমাদের প্রধান লক্ষ্য। পাশাপাশি ভবিষ্যতে ‘রেডি-টু-ইট’ ও অন্যান্য উপযোগী খাদ্যতালিকায় নিত্যনতুন উদ্ভাবন আনার পরিকল্পনা রয়েছে আমাদের।

তবে স্বাদের এ নতুনত্ব আনার দৌড়ে ভোক্তার স্বাস্থ্য ও খাদ্যনিরাপত্তা আমাদের কাছে সবসময় সর্বাধিক অগ্রাধিকার। কাঁচামাল নির্বাচন থেকে শুরু করে কারখানা পর্যায়ে উৎপাদন, কঠোর কোয়ালিটি কন্ট্রোল, প্যাকেজিং ও বিপণন— প্রতিটি ধাপে আন্তর্জাতিক খাদ্য নিরাপদ বিষয়গুলো অনুসরণ করা হয়। আমরা মনে করি, সচেতন ও সুষম খাদ্যাভ্যাসের অংশ হিসেবেই নিরাপদ নুডলস গ্রহণ করা উচিত।

বর্তমান বৈশ্বিক মূল্যস্ফীতির কারণে কাঁচামাল, প্যাকেজিং সামগ্রী ও পরিবহন ব্যয় বৃদ্ধি পাওয়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য পৌঁছে দেওয়া এক বড় চ্যালেঞ্জ। তবুও সাধারণ পরিবারের ক্রয়ক্ষমতার কথা মাথায় রেখে আমরা কারখানার উৎপাদন দক্ষতা বাড়িয়ে, অপচয় কমিয়ে এবং সাপ্লাই চেইন জোরদার করে দাম ও মানের মধ্যে একটি সুন্দর ভারসাম্য বজায় রাখার চেষ্টা করছি।

দেশীয় বাজারে ভিত্তি শক্ত করার পাশাপাশি আন্তর্জাতিক বাজারেও বাংলাদেশি নুডলসের উজ্জ্বল সম্ভাবনা রয়েছে। প্রবাসীদের চাহিদা মেটানোর পাশাপাশি বৈশ্বিক বাজারে সাশ্রয়ী এশীয় খাবারের কদর বাড়ছে। আমাদের আগামী দিনের স্বপ্ন হলো, আন্তর্জাতিক মান ধরে রেখে বিদেশে রপ্তানি সম্প্রসারণ করা, যেন ‘ফ্রেশ নুডলস’ বিশ্ব জুড়ে বাংলাদেশকে প্রতিনিধিত্বকারী একটি বিশ্বস্ত ফুড ব্র্যান্ড হিসেবে স্থান করে নিতে পারে।

লেখক: চিফ মার্কেটিং অফিসার (সিএমও), এমজিআই

 

টিফিননুডলসস্বাস্থ্যসুরক্ষাখাদ্যাভ্যাসজাতীয় নুডলস দিবস
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি, থানায় জিডি

    ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি, থানায় জিডি

    ৩০ ব্যাংকে এটিএম-অনলাইন সেবা বন্ধ, গভর্নর ক্ষুব্ধ

    ৩০ ব্যাংকে এটিএম-অনলাইন সেবা বন্ধ, গভর্নর ক্ষুব্ধ

    ‘আমার বিরুদ্ধে নিউজ করবেন, আবার বিজ্ঞাপন চাইবেন’ সাংবাদিককে এসিল্যান্ড

    ‘আমার বিরুদ্ধে নিউজ করবেন, আবার বিজ্ঞাপন চাইবেন’ সাংবাদিককে এসিল্যান্ড

    নান্দাইলের দোকানে তৈরি করা হতো ভুয়া এনআইডি

    নান্দাইলের দোকানে তৈরি করা হতো ভুয়া এনআইডি

    চুক্তির সঙ্গে সঙ্গে চট্টগ্রাম বন্দর অচল করে দেওয়ার হুঁশিয়ারি

    চুক্তির সঙ্গে সঙ্গে চট্টগ্রাম বন্দর অচল করে দেওয়ার হুঁশিয়ারি

    কর্ণফুলী টানেল প্রকল্পে গাছ না লাগিয়েই লোপাট ৫০ কোটি টাকা

    কর্ণফুলী টানেল প্রকল্পে গাছ না লাগিয়েই লোপাট ৫০ কোটি টাকা

    দুর্গাপূজায় টানা ৫ দিন ছুটি, তবে আগের শনিবার অফিস খোলা

    দুর্গাপূজায় টানা ৫ দিন ছুটি, তবে আগের শনিবার অফিস খোলা

    বিএনপি ক্ষমতায় থাকতেই শুরু দ্বিতীয় পদ্মা সেতু

    বিএনপি ক্ষমতায় থাকতেই শুরু দ্বিতীয় পদ্মা সেতু

    ইংলিশ চ্যানেল পাড়ির পথে ‘প্রায় সব নারীই ধর্ষণের শিকার’?

    ইংলিশ চ্যানেল পাড়ির পথে ‘প্রায় সব নারীই ধর্ষণের শিকার’?

    শিক্ষক দিবসের ব্যানারে শেখ হাসিনার নাম, প্রধান শিক্ষক আটক

    শিক্ষক দিবসের ব্যানারে শেখ হাসিনার নাম, প্রধান শিক্ষক আটক

    এক বছর ধরে মেয়েকে ধর্ষণ, বাবার যাবজ্জীবন

    এক বছর ধরে মেয়েকে ধর্ষণ, বাবার যাবজ্জীবন

    দুই ভারতীয়কে গুলি করে ফেলে গেল বিএসএফ

    দুই ভারতীয়কে গুলি করে ফেলে গেল বিএসএফ

    এনসিপি আছে শুধু নগর মহানগরে

    এনসিপি আছে শুধু নগর মহানগরে

    নেশার টাকা জোগাড় করতে ৪ মাসের ভাগিনাকে ৪০ হাজার টাকায় বিক্রি, মামা গ্রেপ্তার

    নেশার টাকা জোগাড় করতে ৪ মাসের ভাগিনাকে ৪০ হাজার টাকায় বিক্রি, মামা গ্রেপ্তার

    সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশি নিহত

    সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশি নিহত